রিলেশনশিপ Archives - প্রেরণাজীবন https://preronajibon.com/category/রিলেশনশিপ/ PreronaJibon Tue, 06 Aug 2024 18:18:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1 https://preronajibon.com/wp-content/uploads/2018/12/cropped-Favicn-32x32.png রিলেশনশিপ Archives - প্রেরণাজীবন https://preronajibon.com/category/রিলেশনশিপ/ 32 32 বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস উক্তি কোটস। Bengali Friendship Quotes https://preronajibon.com/bengali-friendship-quotes/ https://preronajibon.com/bengali-friendship-quotes/#respond Tue, 06 Aug 2024 18:18:47 +0000 https://preronajibon.com/?p=2959 2 Minute Readবন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস:- “বন্ধুত্ব হচ্ছে, দুটি শরীরে বসবাসকারী একটি আত্মা ।” — এ্যারিস্টটল “বন্ধু পাওয়া ভালো ব্যাপার, এমন কি নরকেও

The post বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস উক্তি কোটস। Bengali Friendship Quotes appeared first on প্রেরণাজীবন.

]]>
2 Minute Read

বন্ধুত্ব হচ্ছে, দুটি শরীরে বসবাসকারী একটি আত্মা ।” — এ্যারিস্টটল

বন্ধু পাওয়া ভালো ব্যাপার, এমন কি নরকেও যদি তাকে পাওয়া যায়।” — হিস্পানি প্রবাদ

একজন সহানুভূতিশীল বন্ধু ভাইয়ের মতোই প্রিয় হতে পারে।” হোমার

বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস

সারা জীবনে একজন বন্ধু থাকা যথেষ্ট, দু’জন হলে অনেক আর তিনজন হওয়া প্রায়ই অসম্ভব।“- হেনরি এ্যাডামস্

প্রকৃত প্রেম যতোই দুর্লভ হোক, প্রকৃত বন্ধুত্বের চাইতে তা কম দূর্লভ।” — লা রোচে ফুকো

বন্ধু অনেক পাওয়া যায়, কিন্তু প্রকৃত দু’একজন পাওয়া যায় ।” – ধীরাজ ভট্টাচার্য

মানুষ এমন কি স্ত্রী-পুত্র ছাড়া জীবন কাটাতে পারে, কিন্তু বন্ধু ছাড়া জীবন অচল ।“- মোহাম্মদ রহমত উল্লাহ।

সমতার শর্ত ছাড়া অন্য কোনো শর্তে বন্ধু হওয়া যায় না।” -ইউড্রো উইলসন।

বন্ধুত্ব নিয়ে উক্তি

স্বার্থপরের সাথে বন্ধুত্ব বেশিদিন টেকে না।“-বেনস্কীল

আমরা আমাদের বন্ধুদের তাদের গুণের চাইতে বরং ত্রুটিগুলো দিয়েই চিনি।“– সমারসেট মম

একজন বন্ধু পাবার একমাত্র উপায় হচ্ছে বন্ধু হওয়া ।“– এমারসন

বন্ধুত্ব টাকার মতো, রক্ষা করার চাইতে তৈরি করা সহজ ।“-স্যামুয়েল বাটলার

একজন নিষ্ঠাবান বন্ধু সহস্র আত্মীয়ের চেয়ে শ্রেয়।“-ইউরিপিডিস

যে বন্ধুত্ব শেষ হয়ে যেতে পারে, তা আসলে কখনো সত্যি শুরুই হয় না।‘ – পাবলিয়াস সাইরাস।

মানুষের মধ্যে সত্যিকার বন্ধুত্বের ঘটনা এতো দুর্লভ যে, যখন তা ঘটে তখন সেটা বিখ্যাত হয়ে যায়।” – ক্লিয়ারেন্স ডে

প্রতিটা মানুষ বন্ধুত্বের সন্ধানে জীবন কাটিয়ে দেয়।“- এমারসন

যে ব্যক্তি শত্রু সৃষ্টি করতে ভয় পায়, তার কখনও সত্যিকার বন্ধু জুটবে না ।“- হিজলিট

হাসি-তামাসায়ও কখনো বন্ধুত্বে আঘাত দিতে নেই ।” -সাইরাস

দৃষ্টিভঙ্গির সমতা বন্ধুত্ব গড়ে তোলে।“-ডেমোক্রিটাস

বন্ধুত্ব নিয়ে কোটস

বন্ধুর আঘাতটাও বিশ্বাসী; কিন্তু শত্রুর চুম্বনটাও বিশ্বাসঘাতক।“– হজরত সোলেমান (রা:)

একজন সৎ বন্ধুও যার নেই, তার জীবন দুঃসহ।” -ডেমোক্রিটাস।

দুরুত্ব কখনো কখনো বন্ধুত্বকে গভীর ও মধুর করে থাকে।“- জে. হাওয়েল

যে দীর্ঘ ভ্রমণে বের হয় তার প্রয়োজন হয় একজন বিশ্বস্ত বন্ধুর।“- আলী ইবনে আবু তালেব

বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস – এই লেখাটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো।

The post বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস উক্তি কোটস। Bengali Friendship Quotes appeared first on প্রেরণাজীবন.

]]>
https://preronajibon.com/bengali-friendship-quotes/feed/ 0
শুভ জন্মদিন শুভেচ্ছা , Happy Birthday Wishes in Bengali https://preronajibon.com/happy-birthday-wishes-in-bengali-image/ https://preronajibon.com/happy-birthday-wishes-in-bengali-image/#respond Thu, 02 May 2024 02:06:48 +0000 https://preronajibon.com/?p=2924 5 Minute Readশুভ জন্মদিন এর শুভেচ্ছা Bengali Happy Birthday Wishes , SMS, Pictures আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান,

The post শুভ জন্মদিন শুভেচ্ছা , Happy Birthday Wishes in Bengali appeared first on প্রেরণাজীবন.

]]>
5 Minute Read

আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন…. “শুভ জন্মদিন”

তোমার হাসি আমার জীবনে সবচেয়ে বড় আনন্দ। আজকে এই দিনটা তোমার। তাই আজকের দিনটা আনন্দের সঙ্গে উপভোগ কর। শুভ জন্মদিন।

দারুন দিনটায় জানাই অভিনন্দন, চলার পথে সৌভাগ্যবান থেকো, আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি, আজ দিনটা ভালোভাবে উপভোগ করো। ~শুভ জন্মদিন

আরো একটি বছর করলে তুমি পার, সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি বার বার। শুভ জন্মদিন

এই বারেতে একটু খানি, কাটিয়ে ঘুমের রেশ , চোখটি মেলে চেয়ে দেখো, আরো একটি বছর শেষ। শুভ জন্মদিন

রাত পেরিয়ে আরেকটা দিন তাই তোমার জন্মদিন।
প্রকৃতি সেজেছে নতুন সাজে, ফুল ফুটেছে রাশি আসি গাছে গাছে,
দোয়েল ময়না টিয়া ডাকছে আপন শুরে, জন্মদিনের শুভেচ্ছা জানাবে বলে।

সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন
হোক তোমার পূরণ হোক প্রতিটি স্বপ্ন ,
প্রতিটি আশা , বেঁচে থাক হাজার বছর ।।- শুভ জন্মদিন

শুভ শুভ শুভদিন আজ তোমার জন্মদিন,
শুভ হোক পথচলা,
অটুট হোক কথাবলা,
শুভ হোক তোমার প্রতিমুহূর্ত আর প্রতিদিন,
শুভ জন্মদিন!

এই বিশেষ দিনে ঈশ্বর তোমায় আনন্দ এবং চিরন্তন সুখ দান করুক। তুমি নিজেই একটি উপহার, সবকিছুর সেরা প্রাপ্য। শুভ জন্মদিন!

স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক।
দু:খ গুলো দূরে যাক, সুখে জীবনটা ভরে যাক।
জীবনটা হোক ধন্য, শুভ কামনা তোমাদের জন্য।
শুভ জন্মদিন

জন্মদিনের শুভেচ্ছা, পৃথিবীর ভালোবাসা, পৌঁছবে তোমার কাছে, আমার এই আশা, এই কবিতা পরে তুমি হাসবে হয়তো, কে বা জানে উদ্দেশ্য সফল হবে, যদি এই মেসেজ একটু হাসি তোমার মুখে আনে।
শুভ জন্মদিন

আমি আশা করি আপনার সব ইচ্ছা পূরণ হবে। শুভ জন্মদিন বন্ধু!

অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও… মন দাও বর্তমানের দিকে.. অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে… শুভ জন্মদিন….

শুভ রজনী শুভ দিন । সামনে আসছে তোমার জন্মদিন,
জন্নমদিনে কি দেবো তোমাই ,
,এক তঁরা গোলাপ ফুল আর এক বুক ভালবাসা ছারা র কিছু নেই যে আমার । শুভ জন্মদিন!

আজ বাতাসে সুবাসিত সিনিগ্ধতা
পাখিরা সারি সারি গাইছে গান ,
প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙ্গিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে ।
আজ আমার প্রিয়ার জন্মদিন

শুভ জম্মদিন **

জীবনে বয়স গুরুত্বপূর্ণ নয়, জীবনে গুরুত্বপূর্ণ বেঁচে থাকা। তাই যখন জন্মদিন আসে তখন সেই বছরের জন্য কৃতজ্ঞ হন। শুভ জন্মদিন প্রিয়।

তোমার জীবন ঈশ্বরের কাছ থেকে একটি উপহার, এবং তুমি আমার জীবনে আনা অনেক আশীর্বাদের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। শুভ জন্মদিন, প্রিয়।

সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার, পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,
বেঁচে থাকো হাজার বছর ধরে। শুভ জন্মদিন

তোর জন্য ভালবাসা,,,,
লক্ষ গোলাপ জুই।
হাজার লোকের ভিড়েও আমার,,,,
হৃদয়ে থাকবি তুই।
শুভ জন্মদিন প্রিয়

রাত যায় দিন আসে,,,
মাস যায় বছর আসে,,,
সবাই থাকে সুদিনের আশায়,,,
আমি থাকি তোমার জন্মদিনের আশায়।
শুভ জন্মদিন

জন্মদিনে তোমার জন্য করি
দীর্ঘায়ু কামনা,
পূরণ হোক তোমার
জীবনের সকল বাসনা।

অবশেষে, তোমার বিশেষ দিনটি ঘনিয়ে এসেছে। নতুন বছরকে টেঁনে নিতে এবং পুরাতন বছরকে বিদায় জানাতে সবাই আজ একত্রিত। শুভ জন্মদিন।

হাজার বছর বেঁচে থাকো
প্রতিবছর জানাবো তোমায় শুভ জন্মদিন“

Read More : 50 + Bengali Song Caption For Fb DP

একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি, কাল ও ছিলাম আজও আছি তোমার পথ চলায়, প্রমিস করছি থাকবো সারাটা জীবন ! হ্যাপি বার্থডে!

অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে,
মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে,
দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে,
অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে।
শুভ জন্মদিন!

আজ বারোটায়, একটু খানি
কাটিয়ে ঘুমের রেষ,,,,
চোখটি মেলে, চেয়ে দেখো,
আরো একটি বছর শেষ।
শুভ জন্মদিন !

আজ তোমার জন্মদিন,,,,
এলো ফিরে খুশির দিন।
সর্বদা থাকে যেনো তোমার মন,,,,
এমনি আনন্দে রঙিন।
শুভ জন্মদিন

আসুক ফিরে এমন দিন হোক না তোমার সব রঙিন জনম জনমের তরে, তোমার এই শুভ জন্মদিনে বারে বারে পড়ছে মনে যতই থাকি না দুরে।।

জন্মদিনে কি বা দিবো
তোমায় উপহার ?
বাংলায় নাও ভালোবাসা
হিন্দিতে নাও পেয়ার।
! শুভ জন্মদিন !

চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না,
নদীর জন্য মোহনা,
আর তোমার জন্য রইলো
জন্মদিনের অনেক
অনেক শুভ কামনা।
! Happy Birthday !

জন্মদিনের শুভেচ্ছা জানাই
হে অপরূপা,
পূর্ণ হোক তোমার সফলতা
পূর্ণতাই তোমার পূর্ণিমা।

জাদুর কাঠি রুপার কাঠি
না আনতে পেরেছি জন্য
স্বর্ণ কাঠি তোমার জন্য,
আজ এই জন্মদিন-এর
শুধু আনতে পেরেছি একরাশ
ভালোবাসা তোমার জন্য।

জন্মদিনে তোমার জন্য করি
দীর্ঘায়ু কামনা,
পূরণ হোক তোমার
জীবনের সকল বাসনা।

যে ব্যক্তি আমার সমস্ত গোপনীয়তা জানে তাকে জন্মদিনের শুভেচ্ছা।

তোমার বন্ধুত্বের চেয়ে ভালো উপহার আমি ভাবতে পারি না। শুভ জন্মদিন !

ঈশ্বরের আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক নতুন নতুন সুখের আতিশয্যে.. আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক খুশির নানান আভাস… শুভ জন্মদিন..।

এমন দিনের অপেক্ষায়
থাকবো বছর বছর
লাল হাসিতে খুশি ভরুক
তোমার জীবন সফর ।
“শুভ জন্মদিন” …

শুভ দিনের সকালে
ভালোবাসায় মুড়ে তাকে
তোমায় দেবো বলে ।
“শুভ জন্মদিন” …

আরেকটি ফুল ফুটলো আজি
নতুন দিনের প্রভাতে
নতুন নতুন খুশি এসে
তোমার জীবন সাজাতে।
“শুভ জন্মদিন” …

তোমার জন্য ফুটে পৃথিবীর সব গোলাপ,
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ।
আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত কর পৃথিবীকে।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার…… !

আমার ভালবাসার শুভ জন্মদিন! আমি তোমাকে আমার সমস্ত হৃদয় দিয়ে পূজা করি, সুইটি!

আমার ভালবাসার শুভ জন্মদিন; এখন পর্যন্ত থাকা সবচেয়ে মিষ্টি, সবচেয়ে যত্নশীল এবং দয়ালু
মানুষ!

জন্মদিন, শুভ জন্মদিন !!
ফুলেরা ফুটেছে হাসি মুখে
বাড়ছে ভ্রমরের গুঞ্জন,
পাখিরাও গাইছে নতুন সুরে
জানাতে তোমায় অভিনন্দন !

জীবন হোক ছন্দময়
স্বপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
তোমার জন্মদিন !
জন্মদিন শুভ জন্মদিন !! শুভ জন্মদিন আমার প্রিয়!

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল,
তোমার জন্য হাসা স্নিগ্ধ বিকেল।
ভালবাসা নিয়ে নিজে তুমি,ভালবাস সব সৃষ্টিকে।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার…… !

কিছু কথা অব্যক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে।
শুধু এই দিন সব ভুলিয়ে দেয় ।

দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন, কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন । জন্মদিনের শুভেচ্ছা !

এই ধরণীর সেরার সেরা
আমার খুশির বীণ
মা গো তোমায় ভালোবাসি
“শুভ জন্মদিন”!

আমার মায়ের ঠোঁটের হাসি
থাকুবে সারা জীবন
শুভ জন্মদিন মা গো
তুমিই আমার আপন ।

এই পৃথিবীর সেরা হিরো
তুমিই চিরদিন
শুভ জন্মদিন বাবা
আমার আলাদিন।

তুমিই আমার মন্দির আর
গির্জা মসজিদ কাবা
সারাজীবন সুস্থ থেকো
আমার সোনা বাবা
” শুভ জন্মদিন বাবা”

সূর্য ওঠার সাথেই হল
একটি গোলাপ লাল
সারাজীবন জ্বলতে থাকুক
খুশির রঙ মশাল।
‘শুভ জন্মদিন’

সৃজনে স্বপনে আলোকে ভরুক
জীবনের পারাবার
জন্মদিনে এই কামনাই
আমার এবং সবার ।
‘শুভ জন্মদিন’ —

ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা: –
চোখ মেললেই তোর হাসি
হাত বাড়ালেই তুই
সারাজীবন খুশি থাকিস
ভালো থাকিস ভাই ।
‘শুভ জন্মদিন’ —

দিদির জন্মদিনের শুভেচ্ছা :-
দুঃখ সুখে যে কোনো দিন
হারিয়ে যাই যদি
জানি আমি হাত বাড়িয়ে
ডাকবে আমার দিদি।
”শুভ জন্মদিন দি- ভাই”

দিদির কাছে আবদার আর যত বাহানা দিদির কাছেই রাখা আছে খুশির ঠিকানা মোমবাতির ওই শিখার মতো আদরটা সাচ্চা “শুভ জন্মদিনে দিদি অনেক শুভেচ্ছা”।

যে কোনো নামহীন সম্পর্কে জন্মদিনের শুভেচ্ছা :–
গোলাপ থেকে গন্ধ কেড়ে আকাশ থেকে রঙ
জন্মদিনে সেজে উঠুক তোমার জীবনটা বরং
চোখের হাসি বাধ ভেঙ্গে দিক স্বপ্ন আলাদিন
অনেক অনেক শুভেচ্ছা , শুভ জন্মদিন ।

ভোরের আলোর মতোই পথ দেখালেন স্যার
স্নেহের পরশ পেয়ে ধন্য জীবন আমার
আজকের এই খুশির দিন আসুক বারবার
শুভ জন্মদিনে প্রণাম নেবেন প্রিয় স্যার।

হাজার তারার ভিড়ের মাঝে
চাঁদের মতো ম্যাম
জীবন পথে বাঁচার সঠিক
রাস্তা দেখালেন ,
আজকের এই খুশির দিনে
এই কামনা করি
শুভ জন্মদিন ম্যাডাম
বীরাঙ্গনা নারী ।

Bengali Happy Birthday Wishes নিয়ে আমাদের লেখাটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাও। এই ধরণের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো।

The post শুভ জন্মদিন শুভেচ্ছা , Happy Birthday Wishes in Bengali appeared first on প্রেরণাজীবন.

]]>
https://preronajibon.com/happy-birthday-wishes-in-bengali-image/feed/ 0
50 + Bengali Song Caption For Fb Dp। ফেসবুক বাংলা ক্যাপশন https://preronajibon.com/bengali-song-caption-for-fb-dp/ https://preronajibon.com/bengali-song-caption-for-fb-dp/#respond Wed, 29 Mar 2023 18:45:53 +0000 https://preronajibon.com/?p=2708 7 Minute Readমানুষের শরীর ও মন দুইয়ে মিলে তৈরি জীবন। শরীরের খাদ্যের মতো মনেরও খাবার প্রয়োজন। আর মনের সবচেয়ে স্বাস্থ্যকর ও সকলের

The post 50 + Bengali Song Caption For Fb Dp। ফেসবুক বাংলা ক্যাপশন appeared first on প্রেরণাজীবন.

]]>
7 Minute Read

মানুষের শরীর ও মন দুইয়ে মিলে তৈরি জীবন। শরীরের খাদ্যের মতো মনেরও খাবার প্রয়োজন। আর মনের সবচেয়ে স্বাস্থ্যকর ও সকলের প্রিয় খাবার হল গান। গান ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে। আজকের ডিজিটাল যুগে Bengali Song for Facebook Status বা Bengali Song Caption For Facebook,Dp খুবই জনপ্রিয় বিষয়। কারণ মানুষের হৃদয়ের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যায় যে শিল্পমাধ্যম তা হল গান। গানের কথা ও সুর মিলেই তৈরি হয় স্পন্দন। তাই পুরনো ও নতুন গানগুলি যেন আমাদের ভেতরে বয়ে চলা অনুভূতির সাংস্কৃতিক ফল্গুধারা। এখানে আমরা এমন কিছু গানের লাইন তুলে ধরছি যেগুলি কম বেশি সকলের কাছে জনপ্রিয়। আশা করি সকলের ভালোবাসায় ও আদরে Bengali Song for Facebook Caption, bengali dp caption, caption for dp in bengali,Bengali Song Status For Facebook লেখাটি সার্থক হয়ে উঠবে। তাহলে দেখতে থাকুন আর বেছে নিন আপনার পছন্দের fb status bengali caption, facebook dp caption for bengali, বেস্ট ক্যাপশন বাংলা গানের লাইন, কিংবা বাংলা রোমান্টিক গানের লাইন ক্যাপশন।

Bengali song caption for facebook DP :

মনে পড়লে অকারণ
কাউকে বলা বারণ
রিমঝিম ঝিম বরষায়
তুই আজ ভেজার কারণ।

সে বুঝি শুয়ে আছে চৈত্রের হলুদ বিকেল।

আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি।

এটা গল্প হলেও পারতো,
পাতা একটা আধটা পড়তাম,
খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে।

Bengali Song Caption For Fb Dp

চল চলে যাই
হাতে হাত ধরে,
তুই আমি দুজনে পুরনো গানের সুরে।

মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না।

ডাক নামে ডেকে যাই
সেই আগের তোকে চাই,
সেই যে সেই তাকালেই, সর্বনাশ।

এই একলা ঘর আমার দেশ
আমার একলা থাকার অভ্যেস।

অবাধ যত্নে সামলে চলা ফুরিয়ে যাওয়ার ভয়
ভাবলি কেন দুঃখ পাব, দুঃখ আমার নয়।

Read More : 100 + Best Bangla Shayari Collection

শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে
দেয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে।

আজ ঠোঁটের কোলাজ, থামালো কাজ
মন তোমাকে ছুঁয়ে দিলাম,
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ কেনো যে খুঁজে পেলাম।

আরো একবার হাতটা ছুঁয়ে দ্যাখ
আজও আমাদের ইচ্ছে গুলি এক।

চেনা মুখ অচেনা হৃদয়
মুখোশের আড়ালে সে গল্প।

পারবোনা আমি ছাড়তে তোকে,
পারবোনা আমি ভুলতে তোকে,
পারবোনা ছেড়ে বাঁচতে তোকে,
হোয়ে যা না রাজি একবার ।

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।

Bengali song caption for facebook DP

দিন এখনও রঙ্গীন
এই দিন এখনও রঙ্গীন,
তাকে আদরে তুলে রাখলাম।

আমার একলা আকাশ
থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে।

ঠোঁট, লুকিয়েছে চোট
যে রাস্তা যায় তোমার মনে,
চুল বুনেছে আঙ্গুল
রাতের পিঠে তারা গোনে।

আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ী
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী।

না না কাঁদছি না..
তোমায় ভাবছি না..
মনে পড়ছে না তোমাকেই..
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি
সেই ফেলে আসা অতীতেই
সেই ক্ষতিতেই।

আমি কাঁটাতারেই সুখী
এই কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।

Read More : Emotional Quotes in Bengali

ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে
যা চেয়েছ দিতে আমি পারিনা
আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা
এত প্রেম কাছে এসে এলোনা।

বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।

মন একে একে দুই
একাকার আমি তুই,
আর না চোখ ফিরিয়ে, একটু হাস।

সোহাগে আদরে বাঁধা পড়ে আমি
ভালোবেসে যাই,
স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি
ভালোবেসে যাই।

ঠিক এমন এভাবে,
তুই থেকে যা স্বভাবে।
আমি বুঝেছি ক্ষতি নেই,
আর তুই ছাড়া গতি নেই।

জানি জানি বাঁধনে বাঁধিবো জানি!
আঁখিতে বাঁধিবো।

সুখেরই চাদরে, রোদেরই আদর
পাঠিয়েছি তোর নামে,
ও চাঁদেরই আলোকে, রুপোলি পালক
রাখা আছে নীল খামে।

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে…
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।

তুলনাহীনা, ঠোঁট ফাটে না
রাতবিরেতে নীল মলাটে জমায় দিনগোনা,
তুলনাহীনা, পথ জানে না
ধুলো পাহাড়ে উড়োজাহাজে ঝাপসা বেদনা।

কেন মেঘ আসে হৃদয় আকাশে,
কেন মেঘ আসে হৃদয় আকাশে,
তোমারে দেখিতে দেয় না।

তুমি থাকো আর কিছুক্ষন
আজ ছুঁয়ে আমায়,
চলে যেতে চাইলেই কি
চলে যাওয়া যায়?

Bengali dp captaion :

কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া।

যদি সত্যি জানতে চাও
তোমাকে চাই ।

ওরম তাকিও না, আমি কেবলা হয়ে যাই।

আমি যে চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়।

আমার পরান যাহা চায়,
তুমি তাই, তুমি তাই গো !

ও যে মানে না মানা
আঁখি ফিরাইলে বলে, না না না…
ও যে মানে না মানা।

আমার মতে তোর মতন কেউ নেই।

আসলে জীবন বলে
সত্যি কিছু নেই
জীবন জীবিত থাকার অভিনয়।

প্রেমে পড়া বারণ
কারণে অকারণ…

তুমি আর আমি
যাই ক্রমে সরে সরে।

এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হত তুমি বলো তো ?

মনে পড়লেও আজকে
তোমায় মনে করা বারণ।

আমি কার জন্য পথ চেয়ে রব।

ঠিক তখনই বুঝেছি
তোমাকে খুঁজেছি
ঠিক তখনই বুঝেছি
তোমাকে খুঁজেছি
নরম নরম পাশের বালিশের মতো।

আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে।

তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি
তবু অল্পেই হারাচ্ছি আবার।

ঘুমিয়ে কেউ তোরই সাথে
হাতের পাশে হাত রাখে,
না পাওয়া কিছু ছবিগুলো আজও
পাওনা করি নিজে নিজে, ভুলতে বসে।

হতে পারি রোদ্দুর,
হতে পারি বৃষ্টি,
হতে পারি রাস্তা, তোমারই জন্যে।

একটু দূরেই ডাকছে জীবন
যাচ্ছি চলে তাই
ভাবছি তোকে আঁকছি কত
রঙিন বাহানায়।

এইতো তো কোনদিন আগেও ছিলে
তুমি অচেনা।
আজকে চোখের আড়াল হলে
ভালো লাগে না…!

যে পাখি ঘর বোঝেনা
উড়ে বেড়ায় মন বাদাড়ে
ভোলা মন মিছে কেন
মনের খাঁচায় রাখিস তারে…

আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায়
আমরা একলা লাগে ভারী।

মন বড় অবুঝ এ মন
কিছুতে মানেনা হায়।

জীবন চলছে না আর সোজাপথে
দেখো আজও হাসি কোনমতে,
বেঁচে গেছি বলি হতে হতে।

Caption for dp in bengali :

থাক কিছু লজ্জা মুচকি হাসি ঘিরে
থাক নীরবতা না-বলা কথাদের ভিড়ে ।

ভুল হয়ে যায় কাজে অকাজে
বারে বারে মন তোমাকে খোঁজে
তুমি হেঁটে হেঁটে আসবে বলে
এই দুটি চোখ আছে পাখনা মেলে।

পথ পায়ে পায়ে হোক আরেকটু বেশি দূর
সবকিছু তোমাকে ঘিরে আমার সকাল আমার দুপুর।

যদি মেঘ জমে এই মনে তুমি আসবে কি রোদ্দুর ?
ঘন বরষায় কার ভরসায় বলো ঢাকবে সমুদ্দুর ?

এই টুপ টাপ বৃষ্টিতে খেয়ালি দুটি মন
উফ! হৃদয়ের রং মিলে হলো রিং টোন।

সকাল বিকেল তোমার গন্ধে ভরিয়ে ছিলাম একাকী
শুনিয়ে ছিলাম পাগল প্রলাপ , ভীরু গোলাপ তোলো নি।

যদি কখনো খুব একলা লাগে
যদি কান্না আসে তোর একলা ঘরে
একবার আমাকেই ডায়াল করিস
গল্প শোনাবো খুব আদর ক’রে।

Bengali Song Caption For Fb Dp

এসো না মিলেমিশে এক হয়ে যাই
এসো না ঘর বাঁধি ঠিকানা ছাড়াই।

বাতাসে ভেসে যায় গোপন কথা
এ মনে ভরে আছে তোরই ছবি
এখনো বালিশে স্বপ্ন জাগে
কবে তুই এসে বল আমাকে নিবি ?

আমার এ মন শুধু তোকে চায়
একা একা লাগে ভরা জোছনায়
কষ্টের ভিড়ে আজ লুকায় এ মন
তোকে ঘিরে থাকে সব আলাপন ।

মন খারাপের মেঘ ছড়ালো আকাশ
তোকেই পাশে চায় এ মন বারোমাস।

খুশিগুলো এলোমেলো করে দেয়
সব কিছু কত সহজে
তুই এলে সব ভুলে মন পিয়নের চিঠি আসে
ভাঁজ করা কাগজে

কফিঠোঁটে মুখোমুখি আড্ডারা মাঝপথে
মিঠেপনা আল্পনা লজ্জারা লুকোলো কোনোমতে
মাঝপথে রোদ গেল বাতাসের কান ঘেষে
রাধা হতে শখ ছিল মরবার ভালোবেসে

এখনো তুমি হীনা এই মনে
আকাশে মেঘ জমে এক কোনে।
বলো না তুমি ঠিক আসবে ফিরে….

অবশেষে ফিরে এসে দাঁড়ালাম
দুটো হাত আজ বাড়ালাম তোমার কাছেই।
অবশেষে আজ ফিরে তাকালাম
তোমাকেই যেন ডাকলাম ডাকনামেই।

আড়াল থেকে অন্ধকারে তোমায় দেখি বারে বারে
ভালোবেসে কাছে ডাকো এ মন শুধু চায়
কেন তুমি ডাকো না আমায়।

বৃষ্টি এসে জানলা কাঁচে
ফোঁটায় ফোঁটায় রেখে গেছে
বিষাদ কণা চোখের কোনায়।

কাছে পেয়েও তোমায় আমি হারাই কতবার ।

আড়াল থেকে অন্ধকারে
তোমায় দেখি বারে বারে
ভালোবেসে কাছে ডাকো এ মন শুধু চায়
কেন তুমি ডাকো না আমায়।

পেঁজা মেঘে ভালোবাসা আকাশ খামে
চেয়ে দেখো পাঠালেম তোমারই নামে।

চোখের পাতায় চুমু এঁকেবেঁকে দিচ্ছে দেখো দক্ষিণ হওয়া
খোলা জানলা থেকে ভাবছে কে সে আকাশকে যাবে কি ছোঁয়া !

পাড়ায় পাড়ায় একা একা
একা একা দেখছো ঘুড়িটা
সুতো ছিঁড়ছে ফের জুড়ছে
চাঁদের চরকা-কাটা বুড়িটা

ভালোবাসায় ঘাম ঝরে কত
ঝরে যেন সাগরের নোনা
তুমি আর আমি মিলে কভু
তাই বলে কি ভালোবাসবো না !

চলতে চলতে পথ পেয়েছি তোমায়
বলতে বলতে মন বলেনি তোমায় ।

ছড়িয়ে রয়েছি আমি কুড়িয়ে আমাকে নাও
তোমার মতন ক’রে আমাকে সাজাও ।

তোমার মনের আকাশে এ মন মেলেছে ডানা
আদরে পেরিয়ে যাবো সব সীমানা।

পৃথিবীটা কেন এত শূন্য মনে হয়
মন জ্বলে মোমবাতি নিভে যাবার ভয়।

সবখানে পড়ে আছে স্মৃতি মেখে নীরবতা
ঘর জুড়ে উদাস আলোয় , আমি ভেসে চলি একা।

Facebook dp caption Bengali :

তুমি চোখের আড়াল হও

কাছে কিবা দূরে রও

মনে রেখো আমিও ছিলাম।

জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে মুক্তি পাইনি শুধু তোমাকে আবার দেখবো বলে।

ভয় দেখাস না প্লিজ।
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই।

আমার গল্প কেউ জানে না,
জানবে না আগামী।।

আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে,
আমি আজকাল ভালো আছি।

জানি দেখা হবে ..
ঠোঁটের ভেতরে ঘুমের আদরে ..

এখন অনেক রাত,
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়।

তোমার গালে নরম দুঃখ
আমায় দুহাত দিয়ে
মুছতে দিও প্লিজ।

মনে পড়লে অকারণ
কাউকে বলা বারণ।

মাঝরাতে আমি তোমার কথা বলব কাকে।

তুমি না ডাকলে আসবো না
কাছে না এসে ভালোবাসবো না
দুরত্ব কি ভালোবাসা বাড়ায়?
নাকি চলে যাওয়ার বাহানা বানায়?

ছিঁড়ে গেছে তার আজ , কেটে গেছে সব সুর
নতুন গল্প লেখ তুমি আমি আজ বহুদূর।

কিছুটা স্বপ্ন আর কিছুটা সত্যি
ফাঁকি তো নেই কোথাও একরত্তি ।

আমার ধূসর বিকেল গুলো
সাজিয়ে ছিলাম গোধূলির রাংতায় মুড়ে
পাষাণ পুতুল দাঁড়িয়ে ছিলাম
তোমার ফেরার পথের ধারে।

নীল নীল শরীরে নীল হাসিমুখ
নীলের আঁচলে বলো তোমার কী সুখ ?
পড়ে নিতে পারলে কই , জানলাতে খোলা বই
চোখের পাতায় প্রশ্ন হাজার হাজার।

এসো না আবার শুরু করি নতুন করে স্বপ্ন
এসো না আবার গল্প লিখি নতুন ভোরের গল্প ।

যদি জানলায় বসে এসে জোনাকির রাত
যদি ব্যথা হয়ে বেজে ওঠে গিটারের তার
যদি লিপস্টিক রং ভুলে ঠোঁটকে লুকায়
বুকের ভেতর পাখি ডানা ঝাপটায়
যদি ব্যাকুল দ্বিধায় ; তবু কষ্ট করে
একবার আমাকেই ডায়াল করিস
গল্প শোনাবো তোকে আদর করে।।

বিলাসিতা ছেড়ে আজ দুজনে
ভালোবেসে ঘর বাঁধি একসাথে
বেঁচে উঠি ওদের ভিড়ে
কাঁদে যারা ফুটপাথে ।

এমন তো হতেই পারে
সব কিছু পেলে কম
তুমি আমি আর
আমাদের ভালোবাসা
জলের মতন।

হয়তো কোথাও কারো স্বপ্নেরা মরতে থাকে
তারা বুঝি হাত বাড়িয়ে ডাকছে তোমাকে আমাকে।

যদি আজ দৃষ্টি ফেরাই
কাঁদে যারা ফুটপাথে
যদি হাত বাড়াতে চাই
তুমি কি থাকবে সাথে ।

এখনো বৃষ্টি নামে
এখনো আকাশ মেঘে আবির ছড়ায়
আমি শুধু ভাবছি তোমায়।

চলে যাবে জানো যদি , না এলেই ভালো হতো
হয়তো বা একা একা , দিন গুনে কেটে যেত ।

তুই চোখ বুঁজে দেখ কতটা আপন আমি তোর
তুই হাত বাড়ালেই এই আমি হয়ে যাবো তোর।

গল্প রাতে কল্পনাতে স্বপ্ন আমি সাজাবো
মনের কোনে খুব গোপনে আগলে তোকে রাখবো

জানাবো তোকে কোন সে ভাষায়
মনের আগুন জ্বলে পিপাসায়
ভালোবেসে জ্বলতে পারি
সব জনম তোর ঈশারায় ।

এভাবে স্বভাবে শরীর আর মন
তোকে দিয়েছি উজাড় করে
তোর নামে মন নীল আকাশে
ঘুড়ি হয়েই দেখ যাচ্ছে উড়ে ।

এসো, আমার শহরে
না বলা গল্পের অহেতুক ভীড়ে।
এসো, আমার শহরে
না বলা গল্পের অহেতুক ভীড়ে।

তুমি না ডাকলে আসবো না
কাছে না এসে ভালোবাসবো না
দুরত্ব কি ভালোবাসা বাড়ায়?
নাকি চলে যাওয়ার বাহানা বানায়?

দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।

আমি তোর উত্তরের আশায়
ঘরময় রঙ মাখিয়ে যাই
তুই সময় পেলে আমার কথাও ভাব।

Bengali Song Caption For Fb Dp নিয়ে আমাদের লেখাটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাও। এই ধরণের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো।

The post 50 + Bengali Song Caption For Fb Dp। ফেসবুক বাংলা ক্যাপশন appeared first on প্রেরণাজীবন.

]]>
https://preronajibon.com/bengali-song-caption-for-fb-dp/feed/ 0
100 + Best Bangla Shayari Collection । Sad & Love Shayari Bangla https://preronajibon.com/100-bangla-shayari-collection/ https://preronajibon.com/100-bangla-shayari-collection/#respond Thu, 02 Mar 2023 18:34:28 +0000 https://preronajibon.com/?p=2688 5 Minute Readআমাদের জীবনে প্রেম-ভালোবাসা-দুঃখ-বেদনা-অভিমান আবর্তিত হতেই থাকে । এ আর এমন কথা কি । কিন্তু মানুষ জীবনকে উপলব্ধি করতেই থাকে নানা

The post 100 + Best Bangla Shayari Collection । Sad & Love Shayari Bangla appeared first on প্রেরণাজীবন.

]]>
5 Minute Read

আমাদের জীবনে প্রেম-ভালোবাসা-দুঃখ-বেদনা-অভিমান আবর্তিত হতেই থাকে । এ আর এমন কথা কি । কিন্তু মানুষ জীবনকে উপলব্ধি করতেই থাকে নানা আবর্তে নানা চক্রে। তাই সেই মুহূর্তগুলি থেকে সৃষ্ট কিছু কিছু পংক্তিমালা জোনাকির মতো আলো হয়ে সারাজীবনে ছড়িয়ে থেকে যায়। কখনো মনে হয় ছেলেমানুষি ,আবার কখনো মনে হয় এও জীবনের এক সত্য। তাই প্রেম ভালোবাসা বিরহ অভিমান ভরা জীবনও হয়ে ওঠে রামধনুর মত সাতরঙা । সেই রঙের কিছুটা এখানে তুলে ধরা হল। তাহলে এসো আজ দেখে নিই প্রেমের সেই স্ট্যাটাস, bengali shayari, love shayari bangla, bangla sad shayari, bangla romantic shayari এবং কিছু ভালো-লাগা লাইন।

Love Shayari Bangla || Best Bangla Love Shayeri :-


“ভালোবাসলে আসতে হবে
দু’ এক কদম কাছে
কারণ আমার হৃদয়টা যে
তোমার কাছেই আছে ।”- কিশোর মজুমদার
Bangla Shayari

পৃথিবীটা সুন্দর তুমি আছ তাই
ভালোবেসে চলো আজ পৃথিবী সাজাই।
“- কিশোর মজুমদার

দুঃখগুলো তোমায় যেন ছুঁতেই না পারে
জড়িয়ে রাখবো তোমায় খুশির চাদরে।
“-কিশোর মজুমদার

ঠোঁটের কোণে বাঁচিয়ে রেখো
শিমুল ফুলের লাল
ফাগুন হয়ে আসবো আমি
আজ অথবা কাল।
“-কিশোর মজুমদার

শেকড় ছিঁড়ে কোথায় তুমি গেলে
এখন আমি শেকড়-ছেঁড়া মাটি
জীবদ্দশায় নাই বা দিলে কুটো
মরার পরে দিও শীতল পাটি।
“-কিশোর মজুমদার

দূরে আছি দূরেই থাকবো না হয়
তোমার সুখে তুমিই থেকো ভালো
কষ্ট আমায় জ্বালিয়ে দিচ্ছে তবু
জ্বলতে জ্বলতে তোমায় দেবো আলো।
“-কিশোর মজুমদার

Best Bangla Love Shayeri

চলতে পথে তুমিই এসেছিলে
ধরেছিলে আমার দুটি হাত
স্বার্থ নিয়ে কেটে পড়লে যেই
নিশ্চল আমি । ঠুঁটো জগন্নাথ।”
-কিশোর মজুমদার

“কোথায় তুমি কোথায় তুমি
কোথায় তুমি প্রিয়
বেঁচে থাকতে পাইনি ভালোবাসা
মরলে না হয় একটি ফুল দিও।
“-কিশোর মজুমদার

❤ Bangla Love Shyari For Him ❤

অন্য কাউকে পায়নি বলে
তোমাকে ভালোবাসি এমনটা নয়,
তোমাকে ভালোবাসি বলেই
অন্য কাউকে পেতে চাই না!

উড়ো মেঘের গায়ে গায়ে
তোর চিঠি থাকে লেখা
ইচ্ছেমত নেব পড়ে,
থাকব যখন একা।

ফুল দিয়ে পুজা হয়,
পাতা দিয়ে নয়।
মন দিয়ে প্রেম হয়,
রুপ দিয়ে নয়।
তাই তো কাজী নজরুল কয়
ভালবেসে এগিয়ে যাও
নেই কোনো ভয়,
একদিন হবেই ভালবাসার জয়।

Read More : Emotional Quotes in Bengali

স্বপ্ন গুলো দিলাম তাতে
আরো দিলাম আশা
মনের মত সাজিয়ে নিও
আমার ভালোবাসা।

ভালবাসা মানে আবেগের পাগলামি
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি
ভালোবাসা মানে শুধু কল্পনাতে
ডুবে থাকা ভালোবাসা মানে
অন্যের মাঝে নিজের ছায়া দেখা।”

ভালবাসা হলো এমন একটি মায়া
তুমি যত দুরে যাবে যাবে ততই কাছে
টানবে যত ভুলে যাবে ততই মনে
পড়বে আর যতটুকু হাসবে
তার থেকে বেশি কাঁদবে।

❤ Bangla Love Shyari For Her ❤

ভালোবাসার মাঝে সুখ আছে
ভালো থাকার মাঝে কষ্ট,
দূরে থাকার মাঝে টান আছে
আর মনে রাখার মাঝে প্রাণ
আছে, তাই মনে রেখো।

দিন যায় রাত আসে স্বপ্নে দেখি তুমি পাশে
তোমায় যখন ছুঁতে যাই স্বপ্ন তখন ভেঙে যায়।

উড়ো মেঘের গায়ে গায়ে, তোর চিঠি থাক লেখা।
ইচ্ছেমত নেব পড়ে, থাকব যখন একা।

তুমি আমার সকল পাওয়া
সকল চাওয়ার শেষ,
ভালোবেসে গড়বো মোড়া
স্বর্গ সুখের দেশ।

কবির কবিতা তুমি,
তুমি সুরের বাঁশি,
ইচ্ছে করে পাখি হয়ে
তোমার কাছে ছুটে আসি।

অনুরোধে নয়,
অনুরাগে তোমাকে চাই।
অভিলাসে নয়
অনুভবে তোমাকে চাই।

বন্ধু তোমায় আকাশ দেবো,
দেবো ফুলের মালা।
তুমি শুধু মনে রেখো,
আমায় সারা বেলা।

Bengali Shayari Love :

যাকে তুমি ভালোবাসো,
সে কি মনে রাখে?
ভুলের আগুনে দগ্ধ প্রেম,
শুধু ছাই টুকুই পরে থাকে…

মন তুমি কাদঁছো কেন,
প্রিয় জনের জন্য।
সে যে তোমায় কষ্ট দিয়ে,
হয়েছে খুব ধন্য।

আমার নামের সাথে তোমার নাম আমার ভালো লাগে,
সুন্দর সন্ধ্যার সাথে কিছু সুন্দর জায়গার মতো।

কেমন করে চাইলে তোমায়
নিজের করে পাবো?
আমার মতো তুমিও কি
সেই একই কথা ভাবো ?

Bangla Sad Shayari || Bangla Dukkher Shayari :-


“চাঁদ ওঠে না আমার জীবন মাঝে
রাত নেমেছে তুমি যাবার পর
দিনগুলো সব অন্ধকারে ডুবে
তুমি ছাড়া শূন্য আমার ঘর।”-কিশোর মজুমদার
Bangla Sad Shayari

“তোমার জন্য ফুল ফোটালাম আমি
কাঁদিয়ে তবু তুমিই চলে গেলে।
শূন্য হয়ে নিঃস্ব হয়ে গেলাম।
সাগর হলাম নোনা চোখের জলে।”-কিশোর মজুমদার

“যদি জানলায় বসে এসে জোনাকির রাত
যদি ব্যথা হয়ে বেজে ওঠে গিটারের তার
যদি লিপস্টিক রং ভুলে ঠোঁটকে লুকায়
বুকের ভেতর পাখি ডানা ঝাপটায়
যদি ব্যাকুল দ্বিধায় তবু কষ্ট করে
একবার আমাকেই ডায়াল করিস
গল্প শোনাবো তোকে আদর করে।”- কিশোর মজুমদার

“এরপর হাজার বছর
তোর প্রেম করে ইতিহাস
শাকপাতা বীজের মতন
আমি করি কবিতায় চাষ ।

তুই যাবি দূরে কোথা চলে
পুরোনো কাহিনীর মত
প্রেম বুঝি বেদনারই বলে
যুগ যুগ বাঁচে অবিরত ।”- কিশোর মজুমদার

Bengali Sad Emotional Shyari

“জীবনে সুযোগ তারাই পায়
যারা সুযোগ এর মানেটা বোঝে
তারা কি করে সুযোগ পাবে
যারা সুযোগ এর মানেটাই বোঝে না।”

💔 Bengali Sad Emotional Shyari 💔

“আমি জানি
তোর সব মিথ্যা
সবটুকু ছল,
তবুও তুই অভিনয় করেই
একবার ভালবাসি বল।”

“জীবন টা আমারই আছে
মনটা শুধু তোমার হয়ে গিয়েছিল
মনকে কি করে বোঝাবো
মন আজও তোমাকেই চায়।”

তোমায় ছাড়া জীবন আমার লাগে শুধু একা
তুমি কেন বুঝতে পারো না আমার মনের কথা
চেয়েছিলাম শুধু আমি ধরবো তোমার হাত
সারা জীবন দিয়ে গেলে শুধু আমায় আঘাত।

Also Read : বাংলা ফেসবুক ক্যাপশন । Facebook Caption Bangla

তুমি ভূল করেও, ভূল করোনি,
তাই আমি অপরাধী।তুমি পথ দেখিয়েও,
পাশে হাটনি, তাই এখন আমি একলা হাটি। “

চলে গেলে চলে যাবে
পিছু পিছু ডাকবো না।
কথা যদি না বলো,
মনে আর রাখবো না।

পৃথিবীতে ভালবাসার অধিকার
সবারই আছে!
কিন্তু পাওয়ার ভাগ্য টা…
সবার নেই।

“যদি কষ্টের বিষাক্ততায় চোখ ভিজে যায় জলে তবে আমায় ডেকো !!
তোমার চোখের জল মুছতে আসবো আমি ফিরে॥”

আজও আমি একলা বসে তোমার কথা ভাবি
তুমি কি আজও ভাবো নাকি সব গেছো ভুলে।

হয়তো আমি হারিয়ে যাব
সব হারাদের দলে
হয়তো আমি রইব জেগে
তোর অতীত স্মৃতির ফুলে
হয়তো আবার হল দেখা
সেই গলিটার বাঁকে
ডাকবি কি সেই নাম ধরে
হারানো সেই ডাকে।

“কিছু রাত কেটে যায় স্বপ্ন বিহীন..
কিছুআশা ভেঙ্গে যায় নিরবে..
কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে
কিছু মানুষদুরে হারায় কিছু না বলে..!!”

নিষ্ঠূর তুমি, কেমন তোমার মন?
কিভাবে থাকতে পারো ভুলে সারাক্ষন?
মনে কি পড়েনা একটুও আমাকে?
তুমি কি জানো কতটা মিস করি আমি তোমাকে!

“তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে’’
কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না’’
মানুষকে কাঁদতে হয় একা একা..!!”

আমি ঠকেছিলাম
তার জন্য দায়ী আমি নিজেই
এখন আমিও জেনেছি
চোখের কথা বিশ্বাস করতে নেই।

ভালবেসে আলো জ্বালিয়েছিল যারা
আজ তারা
হারিয়েছে আঁধারে
জানি না কে আজ
কাকে রেখেছে মনে
কে ভুলে গেছে কারে।

“কেউ দুঃখ পেয়ে সুখী,,
কেউ দুঃখ দিয়ে সুখী,,
কেউ হাসতে পেরে সুখী,,
কেউ বেশি বেশি কথা বলে সুখী,,
কেউ কথা গুলা নিরবে শুনে সুখী,,
তবে কেউই প্রকৃত সুখী না,
কিন্তু অভিনয়ে সবাই সুখী..!”

Read More : বাংলা রোম্যান্টিক প্রেমের স্ট্যাটাস। প্রেমের এস এম এস ক্যাপ্শন

“ভালবাসার মানুষের দেওয়া
সব কষ্টই মেনে নেয়া যায়,
শুধু মেনে নেয়া যায়না
তার চলে যাওয়া কষ্টটা।”

“ভালোবাসা বদলায় না,
বদলে যায় মানুষগুলো,
অনুভূতিরা হারায় না
হারিয়ে যায় সময়গুলো।”

কষ্টে ভরা জীবন আমার,,
দুঃখ ভরা মন,,
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন
তারার সাথে থাকি আমি,,
চাঁদের পাশাপাশি,,
আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি।

সব চেয়ে বড়ো দুঃখ হলো আমি যদি কখনো হারিয়ে যায়, কেউ আমাকে খুঁজবেনা।

Bangla Romantic Shayari :-


“হাজার তারার মাঝে তুমি চাঁদ
মেঘের মত তোমার খোলা চুল
আমার জীবন আকাশ তোমায় ঘিরে
ভালোবাসার রঙিন গোলাপ ফুল।”- কিশোর মজুমদার
Bangla Romantic Shayari

তুমি যতবারই বলবে- না
তবু ভালোবাসবো বার বার
এক জনমে নাই বা দিলে সারা
পর জনমে হয়ো তুমি আমার।
“- কিশোর মজুমদার

এ সখী হামারি দুখের নাহি ওর
কিছুটা দুঃখ আমার , বাকিটা কিন্তু তোর ।
“- কিশোর মজুমদার

তোর জন্য আমার সকাল হত
তোরই জন্য রাত্রি কাব্যময়
আজ তুই পাত্তা দিস নি বলে
ফুসফুস হচ্ছে নিকোটিনেই ক্ষয়।
“-কিশোর মজুমদার

দোষ তো তোর ছিল না
তোর ছিল না দোষ
ভালোবাসাই আমার হল কাল
সম্বল এখন একগাদা আফসোস।
“-কিশোর মজুমদার

নাই বা আমায় ডাকলে একটু কাছে
নাই বা বাসলে একটুখানি ভালো
হাওয়ার মতো তোমার চারিপাশে
প্রেম জোনাকি ছড়িয়ে দেবো আলো।
“-ফেরদৌসি মঞ্জিরা

আমার ফাগুন দিনের রাঙা
শিমুল পলাশ কিছু
কুড়িয়ে ছিলাম বোঝনি
তুমি দূরে গিয়ে পিছু ফিরে
তবু ডাকোনি।
“-কিশোর মজুমদার

সবখানে পড়ে আছে স্মৃতি মেখে নীরবতা
ঘর জুড়ে উদাস আলোয় , আমি ভেসে চলি একা
চলে যাও আরো দূরে যদি যেতে চাও
এ কাহিনি যেন আর না ফুরিয়ে যায়
তাই আমি বাড়িয়ে নিচ্ছি ব্যথা-ভরা পাতা
আমি যেন ছেঁড়া-পাতা শুধু অপচয়।
“-কিশোর মজুমদার

পৃথিবীটা কেন এত শূন্য মনে হয়
মন জ্বলে মোমবাতি নিভে যাবার ভয়
যেখানেই থাকো তুমি আজ ভালো থেকো
আমি বুঝি তোমার কাছে ভীষণ অপচয় ।
“- কিশোর মজুমদার

জীবন যাবে বয়ে নদীর মত স্রোতে
তুই আসলে নৌকো ভাসাতাম
তুই আসলে যেতাম দুচোখ মেলে
তুই আসলে হয়তো পেয়ে যেতাম
স্বপ্ন দেখার সাহস কৌতূহলে ।
আজকে যখন তুই উদাসী পাখি
ভালোবাসার মাটি আমার নরম
বল না তোকে কেমনে আগলে রাখি।
“-কিশোর মজুমদার

আমি যদি চলে যাই’ নীল আকাশের কাছে
আমায় তুমি খুজে নিয়ো’ সন্ধা তারার মাঝে
একা যদি লাগে তোমার’ মনে রেখো আমায়
দক্ষিনা বাতাস হয়ে আমি’ ছুয়ে দিবো তোমায়।

তোমার হয়ে আছি আমি’ তোমার হয়ে থাকবো
সারা জীবন তোমায় আমি’ ভালবেসে যাবো
পাশে থেকো সারা জীবন’ দুরে যেয়ো না
তোমায় ছারা একটুও আমার’ ভালো লাগে না।

Bangla Shayari Collection নিয়ে আমাদের লেখাটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে অবশ্যই জনাও। এই ধরণের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো।

The post 100 + Best Bangla Shayari Collection । Sad & Love Shayari Bangla appeared first on প্রেরণাজীবন.

]]>
https://preronajibon.com/100-bangla-shayari-collection/feed/ 0
Emotional Quotes in Bengali | Sad Quotes Bengali | ইমোশনাল উক্তি https://preronajibon.com/emotional-quotes-in-bengali/ https://preronajibon.com/emotional-quotes-in-bengali/#respond Sun, 22 Jan 2023 15:46:30 +0000 https://preronajibon.com/?p=2669 5 Minute Readজীবন গতিশীল নদীর মত । নানা ঢেউ নানা বাঁক তার। কখনো বর্ণময় কখনো বর্ণহীন ফ্যাকাশে । সুখ দুঃখ কষ্ট মানুষের

The post Emotional Quotes in Bengali | Sad Quotes Bengali | ইমোশনাল উক্তি appeared first on প্রেরণাজীবন.

]]>
5 Minute Read

জীবন গতিশীল নদীর মত । নানা ঢেউ নানা বাঁক তার। কখনো বর্ণময় কখনো বর্ণহীন ফ্যাকাশে । সুখ দুঃখ কষ্ট মানুষের জীবনসঙ্গী । কোনো কোনো মানুষ ভাবেন তারা যেন দুঃখ লাভ করতেই পৃথিবীতে আসেন । কিন্তু কখনো ভুলে গেলে চলবে না – দুঃখ কষ্ট রাগ যন্ত্রনা জীবনে স্বাভাবিক নিয়মেই আসে । আর সুখ আনন্দ বেদনা এসব নিজেকে অর্জন করতে হয়। কান্না দিয়েই জীবনের শুরুটা হয় । কারণ সেটা কারো হাতে নেই। কিন্তু জীবনের শেষটা নিজের হাতে। হাসি দিয়ে শেষ করতে সকলেই জানে না। দুঃখকে উপলব্ধি করেই দুঃখকে জয় করতে শিখতে হয় । তাই আজ আমরা দুঃখ নিয়ে নানান ধরণের উক্তি তুলে ধরছি। যেগুলো উপলব্ধি করেই জীবনের প্রকৃত স্বরূপ উদঘাটন করা যেতে পারে। তাই আর কথা না বাড়িয়ে চলো দেখে নিই দুঃখ ও কষ্ট নিয়ে বিখ্যাত কিছু উক্তি,বাণী ও স্ট্যাটাস, emotional quotes in bengali ।

Emotional Quotes in Bengali :-

“কষ্ট তোমাকে পরিবর্তন করে না বরং এটা তোমার ভিতরের তুমিটাকে বের করে আনে।”- জন গ্রিন

“কষ্ট পেয়ো না। তুমি যা হারিয়েছ তা কোনো না কোনো ভাবে তোমার কাছে উত্তম কিছু আনবেই।”- রুমি

emotional quotes in bengali

“দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না।”-রুদ্র গোস্বামী

“কষ্ট খারাপ কাজের মতো কিছু নয় তবে তা তোমার কাছে থেকে অনেক কিছুই নিয়ে যায়।”-ভেরোনিকা রোথ

“যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা।”- রেদোয়ান মাসুদ

“পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এমনকি আপনার কষ্টও।”- চার্লি চ্যাপলিন

“কষ্টের সবচেয়ে বড় ঔষধ এবং চিকিৎসা হলো ধৈর্য ধারণ করা।”-প্লাউটাস

emotional sad quotes in bengali

“কষ্ট মূলত দুটো জিনিসে এক কিছু হারাতে দুই জীবনকে সেখান থেকে নতুন করে শুরু করতে।”-আন্নে রোইফি

“কষ্ট হচ্ছে দুটি বাগানের মাঝখানের বড় প্রাচীরের মত।”- কাহলিল জিবরান।

“আমাদের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কষ্টের মূহুর্ত গুলো আসে আমাদের পরিপার্শ্বিক সম্পর্ক গুলো থেকে।”- স্টফেন আর কোভে।

Read More : বাংলা রোম্যান্টিক প্রেমের স্ট্যাটাস

“আনন্দের সময় কষ্টের কথা স্মরণ করার মত বড় দুঃখের কিছু হতে পারে না।”-দান্তে আলঘিয়েরি।

“প্রত্যেকটা মানুষের জীবনে আশা আছে, ভালোবাসা আছে, কষ্ট আছে এবং অবশ্যই বিপদও থাকে”-গৌতম মেনন

“প্রতিটা মানুষের এমন কিছু কষ্ট থাকে যা তাকে সর্বদা জাগ্রত রাখে” – স্টিভেন টায়লার।

Bangla Dukkher Ukti

“পৃথিবীর নিয়ম বড় অদ্ভুদ, যাকে তুমি সবচেয়ে বেশী ভালোবাস সেই তোমার দুঃখের কারন হবে ।”-সমরেশ মজুমদার

“রাত যত গভীর তারাগুলো ততই উজ্জ্বল হয় তেমনিভাবে দুঃখ যত বেশি হয় স্রষ্টা ততই নিকটে চলে আসেন।”-ফিয়োডার দস্তোভেস্কি

“জীবনে দুটি দুঃখ আছে। একটি হল তোমার ইচ্ছা অপূর্ন থাকা, অন্যটি হল ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা।” -জর্জ বার্নার্ড শ

Emotional Sad Quotes in Bengali :-

“জীবন কখনও সহজ ছিল না বা হবার নয়, শত কষ্টের মাঝে মুখউজ্জ্বল থাকায় সবচেয়ে বড় বিষয়।”-ডার্ক বেনেডিক্ট।

“চিন্তা কখনও কষ্ট ছিনিয়ে নিতে পারে না; বরং আজকের আনন্দ ছিনিয়ে নেয়।”-লিও বাসকাগলিয়া

emotional sad quotes in bengali

“কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না।”- কাজী নজরুল ইসলাম

“আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।”– উইলিয়াম শেক্সপিয়র

“সংসারে জ্বালা-যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে, মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়।”- বারট্রান্ড রাসেল

“যে গিয়েছে তাকে যেতে দাও। কারণ সে কাছে থাকলে শুধু তার খোলসটাই পেতে । জোর করে ভালোবাসা পাওয়া যায় না।”-কিশোর মজুমদার

“ভালোবাসা হল ঘড়ির মত । কখনোই স্থির থাকে না । রূপ বদলাতে থাকে চিরকাল।”- কিশোর মজুমদার

“আমার হাতে অস্ত্র আছে মানে , আমার হৃদয়ে ভালোবাসা কমে গেছে । তোমার হাতের গোলাপও তখন আমার কাছে ছুরির ডগায় মাংস পিণ্ড ছাড়া কিছু নয়।”-কিশোর মজুমদার

Bengali Sad Status | কষ্ট নিয়ে স্ট্যাটাস :-

“সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।”- হুমায়ূন আহমেদ

“দুঃখ-কষ্ট প্রকাশ করা সহজ কিন্তু বলা ততটাই কঠিন।”-জনি মিশেল।

“একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না।”-জর্জ লিললো

“প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে ভালবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে।-জয় গোস্বামী

“বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন, এইতো মাধুরী, এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত!” -রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

“নরম কাঁদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই পানি ঢালা হোক না কেন, তা আর গলে না বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম, একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোন পরিবর্তন হয় না।”-টার্মস টমাস

“পৃথিবিতে সব চেয়ে অসহায় সে, যে নিজের রাগ,অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারেনা একটু চিৎকার করে কাঁদতে পারেনা শুধু চোখের জল লুকিয়ে হাসে।” -রবীন্দ্রনাথ ঠাকুর

“আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।” -সুনীল গঙ্গোপাধ্যায়

“কাউকে ভালবেসে তাকে কষ্ট দিলে সে নিজেও কষ্ট পায়।”

“কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের। কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো আসবেনা জেনেও তার জন্য অপেক্ষা করা।”

“পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরন টা আলাদা।”

“ভালোবাসা শুধুই কাছে পাওয়াকে নয় বরং তার চলে যাওয়ার কষ্টকে বুকে ধারণ করাকেও বোঝায়।”

emotional love quotes in bengali

“কষ্ট চিরস্থায়ীভাবে থাকার কোনো জায়গা নয় বরং এটা জীবনের একটি টানেলের মতো যা আপনাকে অনেকবারই অতিক্রম করতে হবে।”

“একা থাকা কষ্ট পাওয়ার চেয়ে বেশি বেদনাদায়ক!”

“কষ্ট পেতে রাজি আছি যদি কষ্টটা তোমার হয় কারণ আমি তোমায় ভালোবাসি।”

“সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না। কারন কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়।”- রেদোয়ান মাসুদ

Bengali Emotional Quotes – এই লেখাটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো।

The post Emotional Quotes in Bengali | Sad Quotes Bengali | ইমোশনাল উক্তি appeared first on প্রেরণাজীবন.

]]>
https://preronajibon.com/emotional-quotes-in-bengali/feed/ 0
অপেক্ষা নিয়ে উক্তি , বাণী , স্ট্যাটাস ও কবিতা | Opekkha niye ukti https://preronajibon.com/quotes-on-wait/ https://preronajibon.com/quotes-on-wait/#respond Mon, 22 Aug 2022 18:18:11 +0000 https://preronajibon.com/?p=2576 5 Minute Readজীবনে চলতে গেলে প্রতিনিয়ত অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। সঠিক সময়ে সঠিক জিনিস পাবার জন্য কখনো ধৈর্যের প্রয়োজন

The post অপেক্ষা নিয়ে উক্তি , বাণী , স্ট্যাটাস ও কবিতা | Opekkha niye ukti appeared first on প্রেরণাজীবন.

]]>
5 Minute Read

জীবনে চলতে গেলে প্রতিনিয়ত অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। সঠিক সময়ে সঠিক জিনিস পাবার জন্য কখনো ধৈর্যের প্রয়োজন হয় কখনো অপেক্ষার। আজ আমরা অপেক্ষা নিয়ে উক্তি , অপেক্ষা নিয়ে বাণী, অপেক্ষা নিয়ে স্ট্যাটাস ও অপেক্ষা নিয়ে কবিতা তোমাদের সামনে তুলে ধরবো।

অপেক্ষা নিয়ে উক্তি :-

১.”জীবন হলো কাজ করার সঠিক সময়ের জন্য অপেক্ষা করা।“-পাওলো কোয়েলহো

২.”অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেটা সত্য প্রমাণ করতে পারে না।“-হুমায়ূন আহমেদ

অপেক্ষা নিয়ে উক্তি

৩.”পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ কাজটা নিখুঁত কারো অপেক্ষায় আটকে থাকে না।“-জর্জ এলিওট

৪.”অপেক্ষা করার ক্ষমতাকে ধৈর্য বলে না, বরং ধৈর্য হলো আমরা অপেক্ষার সময় কেমন ব্যাবহার ও মনোভাব রাখি।“- জয়ে মেয়র

৫.”অপেক্ষায় আমাদের ইচ্ছাই প্রকাশ করে আমরা আসলে সেটা কতটা চাই।“- চার্লস স্ট্যানলে

৬.”পরিকল্পিত কাজকে মাঝে মাঝে পিছনে ফেলতে হয় আমাদের জন্য সামনে যা অপেক্ষা করছে সেটা পাওয়ার জন্য।“-জোসেফ ক্যাম্পবেল

৭. “অপেক্ষা করাটা কষ্টকর, ভুলে যাওয়াটাও কষ্টকর ;কিন্তু কোনটা করা উচিত না বুঝতে পারা টা বেশি কষ্টের।” -পাওলো কোয়েলহো

৮.”আমরা যদি প্রস্তুত হওয়ার অপেক্ষায় থাকি তাহলে সারাজীবন অপেক্ষার প্রহর কাটাতে হবে।“- লেমনি স্নিকেট

৯.”লোহা গরম হওয়া পর্যন্ত আঘাত করার অপেক্ষায় বসে থাকবেন না।” – জিওফ্রে চসার

১০.”ভালোবাসি সবাই বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেটা সত্য প্রমাণ করতে পারে না।“-হুমায়ূন আহমেদ

১১.”কোনো কিছু ঘটার জন্য অপেক্ষা না করে বরং নিজে সেটা ঘটনা বেশি উত্তম।“- সংগৃহীত

১২.”ধৈর্য সহকারে আমাদের বুদ্ধি আরও বাড়ার অপেক্ষা করছে।“- বার্ট্রান্ড রাসেল

১৩.”আমি সাফল্যের জন্য অপেক্ষা করতে পারিনি তাই আমি এটি ছাড়াই এগিয়ে গেলাম।“- জোনাথন উইন্টার্স

১৪.”তবে আপনাকে হয়তো দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। ট্রিপ শুরুর আগে পাঁচ মাইল জুড়ে সব ট্রাফিক লাইট সবুজ হওয়ার জন্য অপেক্ষা করার মতো।“- রবার্ট কিওসাকি

১৫.”অমিও যেকোনও সময় প্রস্তুত তাই আমাকে অপেক্ষায় রাখবেন না।“- জন ম্যাসন ব্রাউন

১৬.”সময় চলে চায় তাই আপনি যা করতে যাচ্ছেন সেটাই করুন এবং এখনি এটি করুণ অপেক্ষা করবে না।“- রবার্ট ডি নিরো

১৭.”আপনার চারপাশের সাথে নিজেকে মানিয়ে নিন কেননা পৃথিবী আপনার জন্য অপেক্ষা করবে না।“- রায়ান গার্সিয়া

১৮.”আপনাকে সাধারণত তার জন্য অপেক্ষা করতে হবে যার জন্য অপেক্ষা করা প্রকৃত পক্ষে মূল্যবান।“- ক্রেইগ ব্রুস

১৯.”তুমি যদি তোমার সারা জীবন ঝড়ের অপেক্ষায় কাটাও তবে তুমি কখনই সূর্যের আলো উপভোগ করতে পারবে না।”-মরিস ওয়েস্ট

Read More : বাংলা রোম্যান্টিক প্রেমের স্ট্যাটাস। প্রেমের এস এম এস ক্যাপ্শন

২০.”সমস্ত মানুষের প্রজ্ঞা দুটি কথার মধ্যে সংক্ষেপিত; অপেক্ষা করা এবং আশা রাখা।”-আলেকজান্দ্রে দুমাস

২১.”যে অপেক্ষায় থাকে তার জন্য সময় খুব ধীর-গতির,
যে ভয় পায় তার জন্য সময় খুব দ্রুত,
যে দুঃখে থাকে তার জন্য সময় খুব দীর্ঘ,
যে আনন্দ থাকে সময় তার জন্য খুব ছোট,
কিন্তু যে মন থেকে ভালোবাসে তার জন্য সময় অনন্তকাল।
“-হেনরি ভ্যান ডাইক

২২.”অবশ্যই অপেক্ষার প্রহর শেষ হবে যদি কেউ সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে পারে।“-উইলিয়াম ফল্কনার

২৩.”বসে থাকবেন না এবং সুযোগ আসার জন্য অপেক্ষা করবেন না। উঠুন এবং নিজেই নিজের সুযোগ তৈরি করুন।“-ম্যাডাম সি জে ওয়াকার

২৪.”কেউ সারাজীবন অপেক্ষা করেও কিছুই নাও পেতে পারে।“-বার্নাবাস স্যাকেট

২৫.”কোনো কিছুকে যেতে দেয়ার মত শক্তিশালী হও এবং তুমি যার যোগ্য তা পাওয়ার অপেক্ষা করার মত ধৈর্যশীল হও।“-সংগৃহীত

অপেক্ষা নিয়ে স্ট্যাটাস :-

২৬.“ভালো জিনিস তাদের সাথে ঘটে যারা অপেক্ষায় বিশ্বাসী!

২৭.“এমন কিছুর জন্য অপেক্ষা করা কঠিন যা আপনি জানেন যে কখনও ঘটতে পারে না; কিন্তু সেটি আরও কঠিন হয়ে ওঠে যখন আপনি জানতে পারেন যে সেটাই হলো সব কিছু যা আপনার চাই।

২৮.“অপেক্ষা করার পরে আর কিছুই কষ্ট দেয় না যেহেতু আমি জানি না আমি আর কিসের জন্য অপেক্ষা করছি।

২৯.”পরিস্থিতি বলছে দেখা সম্ভব নয়, আশা বলছে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়।

৩০.”সর্বদাই ভালো সময়ের জন্য অপেক্ষা করো। কেননা খারাপ সময় সারা জীবন তোমার সাথে থাকবে না।

৩১.”সব সময় অপেক্ষা করার ক্ষমতাকে ধৈর্য বলে না। ধৈর্য হলো অপেক্ষার সময় আমরা কেমন আচরণ করি।

৩২.”ভুল ব্যক্তির জন্য অপেক্ষা করা অর্থহীন ;তার জন্যই অপেক্ষা করা উচিত যে অপরিচিতদের কাছেও তোমার কথা বলে।

৩৩.”অপেক্ষা করলেই যে প্রাপ্তি হবে এমন কোনো মানে নেই ;কেউ সারাজীবন ধরে অপেক্ষা করেও কিছু নাও পেতে পারে।

৩৪.”যারা শত কষ্টের মধ্যেও ধৈর্য-নিষ্ঠার সাথে চেষ্টা ও অপেক্ষা করতে জানে, তারা প্রাপ্তির সুসংবাদ নিশ্চয়ই পাবে।

অপেক্ষা নিয়ে বাণী :-

৩৫.”যখন জীবন ভুল পথে যেতে শুরু করে তখন মানুষ অনুভব করে যে জীবনে প্রাণ ভরে সে বেঁচেছে কম; অপেক্ষা করছে অনেক বেশি।

৩৭.”যারা অপেক্ষা করে তাদের জন্যও ভাল কিছু অপেক্ষা করে আর যারা চেষ্টা করে তাদের ক্ষেত্রে আরও ভালো কিছু প্রাপ্তি ঘটে।

৩৭.”পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ কাজটা নিখুঁত কারো অপেক্ষায় আটকে থাকে না।

৩৮.”প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করার মধ্যেও এক গভীর ভালোবাসা লুকিয়ে থাকে।

৩৯.”প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন এবং আয়ত্ত করতে পারার চেষ্টা করা উচিত; আর সেই গোপন শক্তিটি হলো, ‘অপেক্ষা করার ধৈর্য’।

৪০.”অন্ধকার হলে ধৈর্য ধরে অপেক্ষা করো; নতুন ভোর আসছে…যদি তোমার লক্ষ্য মূল্যবান হয়, তবে শেষ পর্যন্ত অপেক্ষা করো এবং ধৈর্য ধরো।

৪১.”জীবনের কাছে কিছু চাওয়া মানে অপেক্ষা নয় , অপেক্ষা হলো জীবনের প্রতি বিশেষ কোনো আগ্রহ।“-কিশোর মজুমদার

৪২.”যেদিন তুমি অপেক্ষা করবে , সেদিন ভালো ও খারাপ দুটোই তোমার জন্য অপেক্ষা করবে।“-কিশোর মজুমদার

৪৩.”কার জন্য অপেক্ষা করছো সেটা বড় কথা নয় ; কেন অপেক্ষা করছো সেটাই আসল কথা।“-কিশোর মজুমদার

৪৪.”তোমার কাছে সবকিছু থেকেও কি একটা নেই , এই অনুভূতির নামই অপেক্ষা।“-কিশোর মজুমদার

৪৫. “রৌদ্রে মানুষ অপেক্ষা করে বৃষ্টির জন্য , আর বৃষ্টি এলে অপেক্ষা করে , বৃষ্টি কমার জন্য । কাজেই তোমার অপেক্ষা অফুরান ; শুধু বিষয়গুলো বদলাতে থাকবে।“-কিশোর মুজমদার

৪৬.” কখনো কখনো আমাদের কাছে অপেক্ষা করা ছাড়া কিছু উপায় থাকে না । শুধু অপেক্ষাই পারে সঠিক উত্তর দিতে।“- ফেরদৌসি মঞ্জিরা

অপেক্ষা নিয়ে কবিতা :-

অপেক

 কিশোর মজুমদার

গন্ধ শুঁকে বলতে পারি তুমি কত দূর
কান পাতলে বলতে পারি কার পায়ের নুপূর
স্পর্শ আমার বলেই দেবে চোখে তোমার জল
চোখের পাতায় মনের ছবি দুর্বিনের নল

মনের ভেতর হাজার বছর তোমার পথ চাওয়া
পদশব্দে চমকে ওঠার স্বপ্নটুকুই হওয়া।

অপেক্ষার নীলাভ আবির

                         কিশোর মজুমদার 

তুমি যদি হেরে যেতে না চাও
তবে অপেক্ষা করো
তুমি যদি জীবনের কাছে ফুল চাও
জীবন তোমাকে ছাই দেবে
তাই , অপেক্ষা করো।
তুমি যদি চাঁদ তারা আকাশের খোলা-য়
নিজেকে বিলিয়ে দিতে চাও , আর
জীবন তোমাকে যদি দূষিত একটা পৃথিবীই দেয়
তবু ,অপেক্ষা করো ……

অপেক্ষা করো
আরেকটা সুযোগের
অপেক্ষা করো আরেকটা আঘাতের
যে আঘাতের পাল্টা প্রত্যাঘাতে তুমি
ছাই থেকে উঠে দাঁড়াতে পারো ফিনিক্স পাখির মতো ;

তখন আর অপেক্ষা কোরো না । কেননা
তখন তুমিই জীবনকে হারিয়ে দিতে পারবে।
তখন সুন্দর একটা জীবন
তোমার জন্যই অপেক্ষা করতে থাকবে।
…………………

“আজকে যখন আসবে তুমি ফিরে
অপেক্ষাতে দিন কেটে যায় বুঝি
ধরবো নিজেই তোমার দুটি হাত
—ভালোবাসি । বলবো সোজাসুজি।” – কিশোর মজুমদার

“এমন অনেক দিন গেছে
আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি,
হেমন্তে পাতা-ঝরার শব্দ শুনবো ব’লে
নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে।”

” তুমি আসবে বলে অপেক্ষা করাটাও মধুর হয়ে যায়।”

অপেক্ষা নিয়ে উক্তি , অপেক্ষা নিয়ে বাণী, অপেক্ষা নিয়ে স্ট্যাটাস ও অপেক্ষা নিয়ে কবিতা আমাদের এই লেখাটি তোমাদের কম লাগলো তা কমেন্টে আমাদের জানাও। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো এবং মোটিভেশনাল ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।

The post অপেক্ষা নিয়ে উক্তি , বাণী , স্ট্যাটাস ও কবিতা | Opekkha niye ukti appeared first on প্রেরণাজীবন.

]]>
https://preronajibon.com/quotes-on-wait/feed/ 0
আন্তর্জাতিক মাতৃ দিবস এর শুভেচ্ছা বার্তা ও মাতৃ দিবস উক্তি | Mothers Day Quotes https://preronajibon.com/mothers-day-quotes/ https://preronajibon.com/mothers-day-quotes/#respond Tue, 03 May 2022 11:25:45 +0000 https://preronajibon.com/?p=2469 7 Minute ReadMothers Day 2022 Quotes Bengali “তোমরা আমাকে একজন আদর্শ মা উপহার দাও , আমি তোমাদের একটা আদর্শ জাতি উপহার দেবো।

The post আন্তর্জাতিক মাতৃ দিবস এর শুভেচ্ছা বার্তা ও মাতৃ দিবস উক্তি | Mothers Day Quotes appeared first on প্রেরণাজীবন.

]]>
7 Minute Read

Mothers Day 2022 Quotes Bengali

“তোমরা আমাকে একজন আদর্শ মা উপহার দাও , আমি তোমাদের একটা আদর্শ জাতি উপহার দেবো। ” নেপোলিয়ন বোনাপার্ট এর এই উক্তি থেকে বোঝা যায় যে আসলে সারা বিশ্ব পরিচালনার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একজন মা-র । একজন মানুষ আসলে মাতৃ গর্ভ থেকেই গড়ে উঠতে শুরু করে। আর দুনিয়া দেখার কাজ শুরু হয় মাতৃ ক্রোড়েই । কাজেই মায়ের চোখ-ই তার চোখ , মায়ের কান ই তার কান আর মায়ের স্পর্শই তার প্রথম স্পর্শানুভূতি। এভাবেই মা হয়ে ওঠেন মানুষের প্রথম শিক্ষক । আমার মনে হয় পৃথিবীতে প্রথম যে নারীরা কৃষিকাজ শুরু করেন তা তার মাতৃত্ববোধ থেকেই। মা এমন এক সম্পর্ক যেখানে সন্তান ভালো মন্দ যাই হোক না কেন , মা মা-ই থাকেন চিরকাল। যিনি নিজের জীবনের চেয়ে সন্তানকে বেশি ভালোবাসেন । মানুষ ভালো কাজ করলে দেশ সমাজ রাষ্ট্র পরিবার প্রতিবেশী সম্মান দেবে । কিন্তু মানুষ খারাপ কাজ করলে তারাই শাস্তি দেবে , নিন্দে করবে, ঘৃণা করবে। একমাত্র মা-ই মানুষকে কোন কৃতকর্মের দ্বারা বিচার করেন না । তাই বিশ্ব জুড়ে হাজার উপমা তুলনা দিয়েও মায়ের ভূমিকা বলে বোঝানো যায় না । পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির আশ্রয় একমাত্র মা । আর মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় বলা হয় শৈশবকে । আর মনে হয় মায়ের স্নেহের স্পর্শের জন্যই শ্রেষ্ঠ হয়ে ওঠে শৈশবকাল । তাই তো এবছর ৮ই মে বিশ্ব মাতৃ দিবসের প্রাক্কালে মা নিয়ে বিভিন্ন মনীষী ও বিভিন্ন মানুষের উক্তিগুলি খুব আলোচিত ও আদরণীয় বিষয়। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আন্তর্জাতিক মাতৃদিবসে মা নিয়ে উক্তি ও বাণী,মাতৃ দিবস উক্তি,মাতৃ দিবসের শুভেচ্ছা।

মাতৃ দিবসের শুভেচ্ছা|| আন্তর্জাতিক মাতৃ দিবস শুভেচ্ছা || Happy Mother’s Day Wishes

দুনিয়ার সব কিছুই বদলাতে পারে,কিন্তু মায়ের ভালবাসা কখনো বদলাবার নয়। মা দিবসের শুভেচ্ছা।

মাতৃ দিবস উক্তি

পৃথিবীটা অনেক কঠিন, সবাই সবাইকে ছেড়ে যায়, সবাই সবাই কে ভুলে যায়, শুধু একজন যে ছেড়ে যায় না ভুলেও যায় না। আর সারা জীবন থাকবে। সে মানুষটি হচ্ছে, আমার মা। মা দিবসের শুভেচ্ছা।

আমার মা আমার পৃথিবী, আমার মা আমার জীবন। শুভ মা দিবস।

আমার জীবনের শুরু তোমাকে দিয়ে মা, আমার প্রথম শেখা শব্দ হল মা, স্বর্গ আমি দেখিনি, কিন্তু স্বর্গের চেয়ে অনেক বেশি সুন্দর তুমি মা। মা দিবসের শুভেচ্ছা।

সূর্য ছাড়া যেমন পৃথিবী অন্ধকার, জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, কলম ছাড়া যেমন লেখক লিখতে পারে না, তুমিও আমার কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ মা। হ্যাপি মাদার্স ডে ।

Read More : বাংলা রোম্যান্টিক প্রেমের স্ট্যাটাস

প্রথমবারে যদি কোনও কাজে সফল না হতে পার, চিন্তা কোরো না। মায়ের সাহায্য নাও। তিনিই তোমায় সঠিক পথ দেখাবেন (বিশ্ব মা দিবস)।

পৃথিবীর কাছে যেমন সূর্যের প্রয়োজনীয়তা রয়েছে, মাছের কাছে যেমন জলের প্রয়োজনীয়তা, কবির কাছে যেমন কলমের প্রয়োজনীয়তা রয়েছে, সন্তানের কাছে তেমন মায়ের প্রয়োজনীয়তা। আন্তর্জাতিক মাতৃ দিবসে শুভেচ্ছা।

দূরে যখন থাকি, তোমার ছবি আঁকি। বিপদ যখন আসে, তুমি থাকো পাশে। অসুখ যখন হয় রাত জেগে তুমি রও। পৃথিবীর যেখানেই যাই, তোমার তুলনা নাই! আন্তর্জাতিক মাতৃ দিবসে শুভেচ্ছা

আমার মনে হয় সবচেয়ে শান্তির ঘুম দিতে পারি মায়ের কাছে থাকলেই। আন্তর্জাতিক মাতৃ দিবসে শুভেচ্ছা।

মাতৃ দিবস শুভেচ্ছা

মাতৃ দিবস শুভেচ্ছা :

মা-ই একমাত্র সেই সম্পর্ক যিনি বিনিময়ে কিছু পাবার আশা করেন না । হ্যাপি মাদার্স ডে।

একমাত্র মাতা-সন্তানের সম্পর্কই পৃথিবীর সমস্ত দেশে, সমস্ত কালে অকৃত্রিম থাকে। শুভ মাতৃ দিবস।

যাযাবরদেরও একটা স্থায়ী ঠিকানা থাকে , সেটা হল মা। মায়ের কাছেই সকলে ফিরতে চায়। মা দিবসের শুভেচ্ছা।

মা ডাকের চেয়ে স্নিগ্ধ ও মন ভালো করা ডাক আর হতে পারে না। শুভ মা দিবস।

বটের ছায়ায় চেয়েও বড় ছায়া মায়ের আঁচল । শুভ মাতৃ দিবসের শুভেচ্ছা জানাই।

মায়ের মুখে হাসি দেখলে সে দিনটা একটা সফল দিন হয়ে ওঠে। আন্তর্জাতিক মাতৃ দিবস।

মা যে আমার স্বপ্নমাখা, রাত জোছনার গান। আঁধার পথের একটু আলো, নীল জোনাকি প্রাণ। মা দিবসের শুভেচ্ছা রইল

“কোনও বিপদে পড়লে প্রথমেই যাঁর কথা মনে পড়ে, তিনি হলেন মা!”

মাতৃ দিবস শুভেচ্ছা

জীবন কোনও নিয়মাবলী দিয়ে শুরু হয় না, জীবন শুরু হয় মাতৃগর্ভে।

পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা।

মা নিয়ে উক্তি || মাতৃ দিবসের উক্তি || Happy Mother’s Day Quotes in Bengali

ইশ্বর সব জায়গায় নিজে উপস্থিত থাকতে পারেন না, তাই তিনি ‘মা’ সৃষ্টি করেছেন।” – রাডইয়ার্ড কিপ্লিং।

Mothers Day Quotes Bengali

“যার মা আছে, সে কখনই গরীব নয়।” – আব্রাহাম লিঙ্কন

আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।“- জর্জ ওয়াশিংটন

“কোনও একটা বিষয় মায়েদেরকে দুবার ভাবতে হয়। একবার তার সন্তানের জন্য, আর একবার নিজের জন্য।”-সোফিয়া লরেন।

আমাদের পরিবারে মায়ের ভালবাসা সবসময় সবচেয়ে বড় শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই।“-মিশেল ওবামা

“আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।”-মাইকেল জ্যাকসন।

ভালবাসা থেকেই আমাদের জন্ম, আর ভালবাসা মানে হল মা।“-রুমি

“আমার জীবন শুরু হয়েছিল মাতৃগর্ভে আর আমার দিন শুরু হয় মায়ের পবিত্র মুখ দেখে।”- জর্জ এলিয়ট।

একটি শিশুর কাছে ভগবান মানেই হল ‘মা’।” -উইলিয়াম ম্যাকপিস ঠাকরে।

“তুমি যখন তোমার মায়ের চোখের দিকে তাকাও, তখনই বোঝা যায় খাঁটি ভালবাসার কাকে বলে।”-মিচ অ্যালবম।

মা আমাদের সবসময় এটা বোঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে একসময়।”-নোরা এফ্রন

“মাতৃত্ব, ভালবাসার শুরু আর শেষ এখানেই।”- রবার্ট ব্রাউনিং।

মায়ের আদরে যে আরাম, ভরসা আছে, তা আর পৃথিবীর কারও আদরে নেই।“- প্রিন্সেস ডায়না।

“মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই বিনা সুদে অকৃত্রিম ভালবাসা।”-হুমায়ূন আহমেদ

মাতৃ দিবস উক্তি

আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।”-এলেন ডে জেনেরিস

“মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ, মা-ই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ।”

‘‘মা, মা-ই, তার অন্য কোনো রূপ নেই।’’-জন গে

” মা হচ্ছেন জগজ্জননী। তার চেয়ে শান্তির ঠিকানা আর কোথাও নেই।’-রবীন্দ্রনাথ ঠাকুর

মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে।“-গৌতম বুদ্ধ

মাতৃ দিবস নিয়ে স্ট্যাটাস । Ma dibosh bangla status:

তোমাকে অনেক জ্বালিয়েছি মা, অনেক সময় না বুঝে না জেনে তোমায় কষ্ট দিয়েছি। আই অ্যাম সরি। লাভ ইউ মা। হ্যাপি মাদার্স ডে।

সবার সেরা আপন
তুমি আমার মা।
তোমাকে ছাড়া বিষন্নতায় থাকে
আমার এ মন।
হ্যাপি মাদারস ডে

আমার মা যখন হাসে,
তখন আমার খুব ভালো লাগে।
কিন্তু যখন মা আমার কারণে হাসে,
তখন আরো বেশি ভালো লাগে।
শুভ মাতৃ দিবস

পৃথীবির সব সন্তানই তার
মাকে ভালোবাসে,
কিন্তু কখনো বলতে পারেনা।
কারন এই ভালোবাসাটা এতটাই
গভীর যে কখনো বলে বুঝাতে হয়না।
শুভ মাতৃ দিবস

Read More : অনুভূতি সম্পর্কিত উক্তি

মা, যে আমার সমস্ত না বলা কথা চট করে বুঝে যায়! হ্যাপি মাদার্স ডে (মাকে নিয়ে উক্তি)।

মাকে ভালবাসতে মাতৃ দিবস লাগেনা,
প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা,
প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডই
মাকে ভালবাসা যায়।
শুভ মাতৃ দিবস

মা মানে মমতা,
মা মানে ক্ষমতা,
মা মানে নিরাপত্তা,
মা মানে নিশ্চয়তা,
মা মানে আশ্রয়দাতা,
মা মানে সকল আশা,
মা মানে একবুক ভালোবাসা।
শুভ মাতৃ দিবস

মায়ের মতন শক্তিশালী
কেউই হয় না…
যিনি নিজের সন্তানকে শত
কষ্ট সত্ত্বেও আগলে রাখেন,
আর ভালবাসেন নিজের চেয়েও বেশি!
হ্যাপি মাদার্স ডে।

প্রথম স্পর্শ “মা”প্রথম পাওয়া “মা”প্রথম শব্দ “মা”প্রথম দেখা “মা”আমার জান্নাত তুমি “মা”।

মা মমতার মহল,
মা পিপাসার জল,
মা ভালোবাসার সিন্ধু,
মা উত্তম বন্ধু,
মা ব্যাথার ঔষুধ,
মা কষ্টের মাঝে সুখ,
মা চাঁদের ঝিলিক,
মা স্বর্গের মালিক,
শুভ মাতৃ দিবস।

মা কখনো হয়না পর যতই আসুক তুফান ঝড় অন্যের ভালোবাসা হতে পারে ছলনা
কিন্তু মা এর ভালোবাসা পৃথিবীর
কোন কিছুর সাথে হয়না তুলনা।

ভালোবাস তাকে…যার কারনে পৃথিবী দেখেছো….।। ভালোবাস তাকে…।। যে তোমাকে ১০ মাস ১০ দিন গর্ভে রেখেছে….।। ভালোবাস তাকে…যার পা এর নিচে তোমার জান্নাত আছে…..।। তিনি হলেন…..মা….

মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভূবনে নাই। আন্তর্জাতিক মাতৃ দিবসে অনেক শুভেচ্ছা।

আমি কিছুই বলতে পারতাম না..তুমি আমার মনের সব কথা বুঝে যেতে..আজ আমি হয়ত অনেক কথার শেষে বলি, এসব তুমি বুঝবে না! কিন্তু বিশ্বাস কর আমি জানি সেটা সত্যি নয়। আই লাভ ইউ মা।

সবার স্থান মা নিতে পারে কিন্তু মায়ের স্থান কেউ নিতে পারে না।

মা তোমার কথা খুব মনে পড়ছে মা। মা তোমার আঁচলের তোলে মুখ লুকিয়ে খুউব আদর খেতে ইচ্ছে করছে মা… তুমি খুউউউউব খুউউউউব ভালো থেকো মা….আই লাভ ইউ মা। আন্তর্জাতিক মাতৃ দিবসে অনেক শুভেচ্ছা।

যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে .. আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয়না তুলনা।

“জন্মান্তর যদি থাকে- নতুন জীবন বাঁকে
ফের তুমি হয়ো মোর মা।
শিশুর জিজ্ঞাসু চোখে- তোমাকে যে ফের দেখে
মনে পাবো বড় স্বান্ত্বনা।”

মা জননী চোখের মনি,
অসিম তোমার দান,
ভগবানের পরে তোমার আসন
আসমানের সমান..
ত্রিভুবনে তোমার মত হয়না
কারো মান।
শুভ মাতৃ দিবস

একমাত্র মা-ই সেটা বুঝতে পারে
যেটা তার সন্তান কখনই বলে
উঠতে পারে না…
হ্যাপি মাদার্স ডে

“পৃথীবিতে কেউ’ই স্বার্থহীন নয়,প্রতিটি সর্ম্পকেই কম-বেশী স্বার্থ থাকে,শুধু মাত্র মায়ের ভালবাসা টাই নিঃশ্বার্থ,একজন “মা”ই পারেন সন্তান কে কোন স্বার্থ ছাড়া ভালবাসতে।”

মা নিয়ে কবিতা :

আমি যদি দুষ্টুমি ক’রে
চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি,
ভোরের বেলা মা গো, ডালের ’পরে
কচি পাতায় করি লুটোপুটি,
তবে তুমি আমার কাছে হারো,
তখন কি মা চিনতে আমায় পারো।
তুমি ডাকো, ‘খোকা কোথায় ওরে।’
আমি শুধু হাসি চুপটি করে।- রবীন্দ্রনাথ ঠাকুর (লুকোচুরি কবিতার অংশ)

অন্য মা

  • রবীন্দ্রনাথ ঠাকুর

অন্য মা
আমার মা না হয়ে তুমি

আর কারো মা হলে

ভাবছ তোমায় চিনতেম না,

যেতেম না ঐ কোলে?

মজা আরো হত ভারি,

দুই জায়গায় থাকত বাড়ি,

আমি থাকতেম এই গাঁয়েতে,

তুমি পারের গাঁয়ে।

এইখানেতে দিনের বেলা

যা-কিছু সব হত খেলা

দিন ফুরোলেই তোমার কাছে

পেরিয়ে যেতেম নায়ে।

হঠাৎ এসে পিছন দিকে

আমি বলতেম, ‘বল্ দেখি কে?’

তুমি ভাবতে, চেনার মতো,

চিনি নে তো তবু।

তখন কোলে ঝাঁপিয়ে পড়ে

আমি বলতেম গলা ধরে—

‘আমায় তোমার চিনতে হবেই,

আমি তোমার অবু।’'(কবিতার অংশবিশেষ)

কত ভালোবাসি
কবি — কামিনী রায়

জড়ায়ে মায়ের গলা শিশু কহে আসি,-
“মা, তোমারে কত ভালোবাসি!”
“কত ভালবাস ধন?” জননী শুধায়।
“এ-ত।” বলি দুই হাত প্রসারি’ দেখায়।
“তুমি মা আমারে ভালবাস কতখানি?”
মা বলেন “মাপ তার আমি নাহি জানি।”
“তবু কতখানি, বল।”
“যতখানি ধরে
তোমার মায়ের বুকে।”
“নহে তার পরে?”
“তার বাড়া ভালবাসা পারি না বাসিতে।”
“আমি পারি।” বলে শিশু হাসিতে হাসিতে!

জননী জন্মভূমি
কবি – সুভাষ মখোপাধ্যায়

আমি ভীষণ ভালবাসতাম আমার মা-কে –
কখনও মুখ ফুটে বলি নি।
টিফিনের পয়সা বাঁচিয়ে (মা দিবসের কবিতা)
কখনও কখনও কিনে আনতাম কমলালেবু –
শুয়ে শুয়ে মা-র চোখ জলে ভ’রে উঠত
আমার ভালাবাসার কথা
মা-কে কখনও আমি মুখ ফুটে বলতে পারি নি।
হে দেশ, হে আমার জননী-
কেমন ক’রে তোমাকে আমি বলি।

মা
-কাজী কাদের নেওয়াজ

মা কথাটি চোট্ট অতি
কিন্তু জেনো ভাই,
ইহার চেয়ে নাম যে মধুর
তিন ভুবনে নাই।
সত্য ন্যায়ের ধর্ম থাকুক
মাথার ‘পরে আজি,
অন্তরে মা থাকুন মম
ঝরুক স্নেহরাজি।
রোগ বিছানায় শুয়ে শুয়ে
যন্ত্রণাতে মরি,
সান্তনা পাই মায়ের মধু
নামটি হৃদে স্মরি।
বিদেশ গেলে ঐ মধু নাম
জপ করি অন্তরে,
মন যে কেমন করে
আমার প্রাণ যে কেমন করে।
মা যে আমার ঘুম পাড়াত
দোলনা ঠেলে ঠেলে
শীতল হত প্রাণটা, মায়ের
হাতটা বুকে পেলে।

মা
-কিশোর মজুমদার
বৃষ্টির পর ভেজা মাটির স্নিধ গন্ধ
আমার মায়ের নীরবতার মতো।
ভোরের আলোমাখা দিনের শুরুটা
আমার মায়ের হাসি ।
বসন্তের রাঙা পলাশের ডালে ডালে ফুটে থাকে —
আমার মায়ের স্নেহের পরশ।

দেশকে ভালোবেসে শহীদ যারা
তারা আসলে আমার মায়ের সন্তান
মা, তুমি নাম ধ’রে যতবার ডেকে গেছো জীবনে —
ততবছরই আমার আয়ু । আমি বার বারই বেঁচে উঠলাম মা তোমার হাত রাখা কপালের জোরেই। -কিশোর মজুমদার

মা নিয়ে আরও কিছু কবিতার লিস্ট :

১। বীরপুরুষ — রবীন্দ্রনাথ ঠাকুর
২। মা – কাজী নজরুল ইসলাম
৩। নোলক – আল মাহমুদ
৪। মা আমায় আরেকবার জন্ম দাও– কিশোর মজুমদার
৫। আমার মা – রেদোয়ান মাসুদ
৬। দুঃখবতী মা– তসলিমা নাসরিন
৭। কত ভালোবাসি- কামিনী রায়
৮। মা – কিশোর মজুমদার

আন্তর্জাতিক মাতৃ দিবস নিয়ে আমাদের আজকের লেখাটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো।

The post আন্তর্জাতিক মাতৃ দিবস এর শুভেচ্ছা বার্তা ও মাতৃ দিবস উক্তি | Mothers Day Quotes appeared first on প্রেরণাজীবন.

]]>
https://preronajibon.com/mothers-day-quotes/feed/ 0
বাংলা ফেসবুক ক্যাপশন । Facebook Caption Bangla https://preronajibon.com/facebook-caption-bangla/ https://preronajibon.com/facebook-caption-bangla/#respond Sun, 27 Mar 2022 17:13:47 +0000 https://preronajibon.com/?p=2431 4 Minute Readবর্তমানের সোশ্যাল মিডিয়ার যুগে নিজের মনের কথা প্রকাশ করার এক অন্যতম ডিজিটাল মাধ্যম হলো ক্যাপশন। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো

The post বাংলা ফেসবুক ক্যাপশন । Facebook Caption Bangla appeared first on প্রেরণাজীবন.

]]>
4 Minute Read

বর্তমানের সোশ্যাল মিডিয়ার যুগে নিজের মনের কথা প্রকাশ করার এক অন্যতম ডিজিটাল মাধ্যম হলো ক্যাপশন। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো – ছবি সহ বাংলা ফেসবুক ক্যাপশন , ইনস্টাগ্রাম ক্যাপশন , ফেসবুক পোস্ট ক্যাপশন , ফেসবুক স্টোরি ক্যাপশন ইত্যাদি। এই সুন্দর ক্যাপশনগুলি তোমরা খুব সহজেই নিজেদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে ব্যবহার করতে পারবে।

ফেসবুক পোস্ট ক্যাপশন :

ভালোবাসা কখোনই দেখা বা ছোঁয়া যায় না, এটা হৃদয় দিয়ে অনুভব করে নিতে হয়।” – হুমায়ূন আহমেদ

বাংলা ফেসবুক ক্যাপশন

.”যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো।” – মার্টিন লুথার কিং জুনিয়র

সূর্য ডোবার সময়ে কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মত রং দেখা যায়, যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে।

আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমিই তাকে ছেড়ে দাও।” – জর্জ উইনবার্গ

জীবন হলো তাই, যা আমরা তৈরি করি, সর্বদা ছিল, সর্বদা থাকবে।“- গ্র্যান্ডমা মোসেস

রোম্যান্টিক ফেসবুক ক্যাপশন :

যখন আমি তোমায় খুব মিস করি তখন ফোন বা ম্যাসেজ করি । আর যখন ফোন বা ম্যাসেজ করি না , তখন অপেক্ষা করি যেন তুমি আমায় মিস করো । -কিশোর মজুমদার

একদিন দেখবে আমি চুপ থাকতে শিখে গেছি । তোমার নীরব ভালোবাসার কাছে পৃথিবীর সব শব্দ একদিন হার মেনে যাবে । -কিশোর মজুমদার

বাংলা ফেসবুক ক্যাপশন

আমি আকাশে উড়তে চাই না , তোমার হৃদয়ে থাকতে চাই। কারণ তোমার হৃদয় ওই আকাশের চেয়েও বড় । আমি সম্পদ চাই না , কারণ তোমার ভালোবাসা বিশ্বের সব সম্পদের চেয়েও বেশি মূল্যবান। -কিশোর মজুমদার

তুমি যদি বাসো ভালো, চাঁদের মতো দেব আলো, যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন, নদী যেমন দেয় মোহনা, তোমার ই আমি তোমার উপমা,

“তুমি তোমার , আমিতো আর আমার নই ।”

“পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো এক তরফা ভালবাসা। আর তারচেয়ে বড় কষ্ট হলো আপনি তাকে ভালোবাসতেন সে জানত, এখনও ভালোবাসেন কিন্তু সে জানে না ” – রেদোয়ান মাসুদ

” প্রেমের অকাল মূত্যু নেই বলে শোকের মধ্যে প্রেম চিরন্তন হয়ে যায়। “ – মানিক বন্দ্যোপাধ্যায়

“তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলি , তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরো কাছে টেনে নেই , যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই তত মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে ।” – মহাদেব সাহা

Read More : ভ্যালেন্টাইন্স ডে বাংলা ভালোবাসার উক্তি

ফেসবুক ফটো ক্যাপশন :

Sad ফেসবুক ক্যাপশন :

সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।”- হুমায়ূন আহমেদ

কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।“-হুমায়ূন আহমেদ

আবেগী মনের যে অপ্রকাশিত আবেগ থাকে, তা কখনও মরে না। এগুলি জীবিত কবর দেওয়া হয় এবং পরে কৃপণ এর মত বেরিয়ে আসে।

“কখনও কখনও বৃহত্তম হাসিতে সর্বাধিক ব্যথা লুকানো থাকে “

মন থেকে কথা বলার আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য।

যারা অল্পতে কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয় আর সরল মনের মানুষগুলো জীবনে বেশি কষ্ট হয়।

Read More : প্রতিবাদ নিয়ে বিখ্যাত ব্যক্তিদের উক্তি

মোটিভেশনাল ফেসবুক ক্যাপশন :

কখনো হাল ছেড়ে দিও না । এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারাজীবনের জন্য ।

আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি , কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না

সহজে জেতার আনন্দ কোথায় ? বাধা যত বিশাল , বিজয়ের আনন্দও ততই বাঁধভাঙ্গা ।

সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা ।

 সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে । চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনও সুযোগ নেই ।

বাংলা ফেসবুক ক্যাপশন নিয়ে আমাদের লেখাটি কেমন লাগলো তা আমাদেরটা কমেন্ট বক্সে জানাও। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের  ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো।

The post বাংলা ফেসবুক ক্যাপশন । Facebook Caption Bangla appeared first on প্রেরণাজীবন.

]]>
https://preronajibon.com/facebook-caption-bangla/feed/ 0
অনুভূতি সম্পর্কিত উক্তি। Bengali Quotes on Feelings https://preronajibon.com/bengali-quotes-on-feelings/ https://preronajibon.com/bengali-quotes-on-feelings/#respond Thu, 24 Feb 2022 18:13:17 +0000 https://preronajibon.com/?p=2410 5 Minute Readঅনুভূতি হল শরীর ও মনের একটি বিশেষ অবস্থা , যার দ্বারা বহির্জগতের উদ্দীপনা ভেতরে উপলব্ধ হয়। অর্থাৎ অনুভব করার অবস্থাই

The post অনুভূতি সম্পর্কিত উক্তি। Bengali Quotes on Feelings appeared first on প্রেরণাজীবন.

]]>
5 Minute Read

অনুভূতি হল শরীর ও মনের একটি বিশেষ অবস্থা , যার দ্বারা বহির্জগতের উদ্দীপনা ভেতরে উপলব্ধ হয়। অর্থাৎ অনুভব করার অবস্থাই হল অনুভূতি। অনুভূতি দুই প্রকার । যথা- শারীরিক অনুভূতি ও মানসিক অনুভূতি। শারীরিক অনুভূতি হল শারীরবৃত্তীয় কাজ। আর বাহ্যিক ঘটনার যে মানসিক ছাপ পড়ে তাই হল মানসিক অনুভূতি। এই মানসিক অনুভূতির মধ্যে সুখ , দুঃখ, বেদনা, ভালোবাসা ইত্যাদি উল্লেখযোগ্য । মানুষের মনে ভালোবাসার জগৎ এক বিশাল অনুভূতির জগৎ। তাই আজ আমরা অনুভূতি সম্পর্কিত কিছু উক্তি তুলে ধরবো।

অনুভূতি নিয়ে উক্তি

১.”আমি কারও প্রশংসা বা দোষের দিকে আমি কোন মনোযোগ দেই না। আমি কেবল নিজের অনুভূতি অনুসরণ করি।” – ওল্ফগ্যাং আমাদিউস মোজার্ট

২.”ভালোবাসা কখোনই দেখা বা ছোঁয়া যায় না, এটা হৃদয় দিয়ে অনুভব করে নিতে হয়।” – হুমায়ূন আহমেদ

৩.”আসল বিষয়টি হচ্ছে মানুষ ভালো,মানুষকে স্নেহ এবং সুরক্ষা দিন দেখবেন তারাও স্নেহ দেবে,এবং তাদের অনুভূতি ও আচরণ থেকেও সুরক্ষিত থাকবেন।”-আব্রাহাম ম্যাসলো

৪.”আমারও অনুভূতি আছে। আমি এখনও মানুষ। আমি যা চাই তা ভালবাসি, নিজের জন্য এবং আমার প্রতিভার জন্য।” – মেরিলিন মনরো

৫.”অনুভূতি বা আবেগ হল সর্বজনীন ভাষা এবং সম্মানিত। এগুলি হচ্ছে আপনার গভীরতম স্থানে কে আপনি তার সত্যিকারের অভিব্যক্তি।”-জুডিথ রাইট

Read More : বাংলা রোম্যান্টিক প্রেমের স্ট্যাটাস

৬.”সব কিছু বলে বুঝানো যায় না, কিছু কিছু কথা অনুভবে বুঝে নিতে হয়।“- সংগৃহীত

অনুভূতি নিয়ে উক্তি

৭.”নিজের বোধের আগে অন্যের অধিকার এবং নিজের অধিকারের আগে অন্যের অনুভূতি বিবেচনা করুন।” -জন উডেন

৮.”বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা বা ছোঁয়া যায় না। এগুলি অবশ্যই হৃদয় দিয়ে অনুভব করে নিতে হয়।“-হেলেন কিলার

৯.”আমি মানুষের অনুভূতিতে আঘাত করা পছন্দ করি না এবং নীতিগত বিষয় হিসাবে আমি অন্য লেখকদের সমালোচনা পছন্দ করি না।”-লিডিয়া ডেভিস

১০.”আমরা সত্যের উপর আইন প্রয়োগ করি। আমরা সত্যের উপর অনুভূতি প্রয়োগ করি না !” -সোনিয়া সটোমায়র

১১.”নিজের বোধের আগে অন্যের অধিকার এবং নিজের অধিকারের আগে অন্যের অনুভূতি বিবেচনা করুন।”-জন উডেন

১২.”সঙ্গীত আমাদের মধ্যে অনেক অনুভূতি জাগায়, অতীত এবং অতীতের সাথে সংযুক্ত আছে এমন সব জিনিষ গুলো।” – ওলগা কুরিলেনকো

১২.”একজন পুরুষ একজন মহিলার চেয়ে নিজের আবেগের সাথে আরও স্পষ্ট এবং আন্তরিক। আমরা মেয়েরা ভয় পাই, এবং আমাদের অনুভূতিগুলি আড়াল করার প্রবণতা রয়েছে।” – মেরিলিন মনরো

১৩.”অনুভূতি হলো মানুষের সব চেয়ে বড় শক্তি, এটা দিয়ে মানুষ ভালো মন্দ বুঝে নিতে পারে।” – সংগৃহীত

১৪.”প্রকৃত সুখ ভিতর থেকে আসে, এবং প্রায়ই এটি আনন্দের স্বতঃস্পূর্ত অনুভূতিতে আসে।” – অ্যান্ড্র ওয়েইল

১৫.”শিল্প আমাদের সবচেয়ে সূক্ষ্ম অনুভূতির কংক্রিট উপস্থাপনা।”-অ্যাগনেস মার্টিন

১৬.”আমার অনুভূতিগুলিকে কথায় প্রকাশ করা আমার পক্ষে খুবই কঠিন।“-জোয়াকিন ফিনিক্স

১৭.”আমি যেভাবে গাড়ি চালাই,যেভাবে আমি একটি গাড়ি নিয়ন্ত্রন করি,এটা আমার ভেতরের অনুভূতির বহিঃপ্রকাশ।”-লুইস হ্যামিল্টন

১৮.”কবিতা হল শক্তিশালী অনুভূতির স্বতঃস্পূর্ত প্রবাহ : এটি প্রশান্তিতে স্মরণ করা আবেগ থেকে উৎপত্তি হয়।” -উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ

১৯.”একজনের অনুভূতি কি অন্যকে বলা সত্যিই সম্ভব ?”-লিও টলস্টয়

২০.”মানুষের অনুভূতিকে সম্মান করুন। এটি আপনার কাছে কিছুই না হতে পারে, তবে এটি তাদের কাছে সব কিছু হতে পারে।“-রায় টি বেনেট

২১.”চিন্তা আমাদের অনুভূতির ছায়া – সবসময় অন্ধকারচ্ছন্ন, শূন্য এবং সহজ। -ফ্রেডরিক নিৎসে

২২.”আপনার বুদ্ধি আপনাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু আপনার আবেগ আপনাকে কখনও মিথ্যা বলবে না।”-রজার ইবার্ট

২৩.”আমি আমার আবেগী মনের সহনশীলতায় থাকতে চাই না; আমি এগুলি ব্যবহার করতে, তাদের উপভোগ করতে এবং তাদের উপর আধিপত্য বজায় রাখতে চাই।”- অস্কার ওয়াইল্ড

Read More : ভালোবাসার কিছু উক্তি | Bengali Love Quotes With Image

২৪.”আপনি যদি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে আপনি নিজের অর্থ নিয়ন্ত্রণ করতে পারবেন না।“-ওয়ারেন বাফেট

২৫.”যদি তুমি বাইরের জগতে সুখ খোঁজো,পাবে না । কারণ বাইরের জগৎ তোমাকে ঘটনা বাছাই করার সুযোগ দেবে না । ভেতরের ঘটনা তোমার নিজস্ব। তাই স্থায়ী সুখানুভূতি নিজের ভেতরের থেকে অর্জন করতে শেখো।”- কিশোর মজুমদার

২৬. “অনুভূতির রাজ্যে আমরা সকলই সমান। সেখানে কোনো ভেদাভেদ হয় না।“- ফেরদৌসি মঞ্জিরা

২৭. “একটা জিনিস আপনি চাইলেও লুকোতে পারবেন না,সেটা হলো আপনার ভেতরের অনুভূতি।”-ফেরদৌসি মঞ্জিরা

Love অনুভূতি সম্পর্কিত উক্তি :-

২৮.”কোনো কিছুকে ভালোবাসা হলো, সেটি বেঁচে থাক তা চাওয়া।“-কনফুসিয়াস

২৯.”সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি , কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালবাসি।”-রবীন্দ্রনাথ ঠাকুর

৩০.”গাছতলায় থেকেও স্বর্গের অনুভূতি পেতে পারো একমাত্র ভালোবাসার দ্বারা।“-কিশোর মজুমদার

৩১.”অন্যের কাছে ভালোবাসা প্রত্যাশা করো না । কারণ ভালোবাসা এক অনুভূতির নাম । যা তোমার একান্ত নিজস্ব ।”- কিশোর মজুমদার

৩২.”প্রেম একটি শক্তিশালী আবেগ । প্রেম অন্য সব কিছুকে গুরুত্বহীন করে দেয়, কারণ অন্যসব আবেগ এত বেশী শক্তিশালী নয় ।

Sad অনুভূতি সম্পর্কিত উক্তি :-

৩৩.”সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।”- হুমায়ূন আহমেদ

৩৪.“বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।“-হুমায়ূন আহমেদ

৩৫.”প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন।”-কাজী নজরুল ইসলাম

৩৬.”কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।“-হুমায়ূন আহমেদ

৩৭.”আবেগী মনের যে অপ্রকাশিত আবেগ থাকে, তা কখনও মরে না। এগুলি জীবিত কবর দেওয়া হয় এবং পরে কৃপণ এর মত বেরিয়ে আসে।”

Lonely অনুভূতি সম্পর্কিত উক্তি :-

৩৮.”একাকীত্ব, আকাঙ্ক্ষা বা ভালবাসার মতো অনুভূতিগুলি কখনও কখনও শব্দে প্রকাশ করা কঠিন;হয়তো সে কারণেই আমরা সবাই সঙ্গীত পছন্দ করি, কারণ এটি এমন কিছু অনুরণিত করে যা আমরা ভাগ করতে পারি না।“-অ্যাগনেস ওবেল

অনুভূতি সম্পর্কিত উক্তি

৩৯.”জীবনের চলার পথে অনেক কিছুই এড়িয়ে চলতে হয়, ঠিক তেমনি আবেগ কেও এড়িয়ে চলা দরকার ।”

৪০.”তাদের জন্য দুঃখ হয়, যাদের মনের আবেগ নেই।

৪১.”একটি আহত আবেগী মন সময়মত নিরাময় হয় এবং নিজ থেকেই হয়; যখন হয় তখন আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি এবং ভালবাসা ভিতরে বিস্তার করে।”

অনুভূতি নিয়ে স্ট্যাটাস :-

৪২.”কারো অবহেলা মানেই জীবন শেষ নয়, একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়।

৪৩.”কারো কাছে মূল্যহীন হওয়ার চেয়ে নিজের কাছে শূণ্য থাকা শ্রেয়।”

৪৪.”প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।

৪৫.”কষ্ট পাওয়া জীবনের জন্য খুবই জরুরী একটা বিষয়, এটা জীবন সম্পর্কে জানতে সাহায্য করে।”

৪৬.”একটি আবেগ প্রবণ মন আপনার হৃদয় ভেঙ্গে দিতে পারে, আবার কখনও কখনও নিরাময়ও করে।

৪৭.”একটি আবেগী মন দিয়ে যা দেখা যায়, তা কখনও চোখ দিয়ে দেখা যায় না।”

৪৮.”মনকে যদি নিয়ন্ত্রণই করা যেত তাহলে দুঃখ কি জিনিস তা মানুষ কখনই বুঝত না।

৪৯.”যা আপনি আপনার মনের আবেগ দিয়ে চিন্তা করেন, তাই আপনার পছন্দ।”

৫০.”একটি জিনিস যা আপনি গোপন করতে পারবেন না তা হল আপনার আবেগী মন ভিতরে পঙ্গু হয়ে যায়।

অনুভূতি সম্পর্কিত উক্তি নিয়ে আমাদের লেখাটি কেমন লাগলো তা আমাদেরটা কমেন্ট বক্সে জানাও। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো।

The post অনুভূতি সম্পর্কিত উক্তি। Bengali Quotes on Feelings appeared first on প্রেরণাজীবন.

]]>
https://preronajibon.com/bengali-quotes-on-feelings/feed/ 0
বাংলা রোম্যান্টিক প্রেমের স্ট্যাটাস। প্রেমের এস এম এস ক্যাপ্শন। Romantic Bangla Status https://preronajibon.com/bangla-premer-status/ https://preronajibon.com/bangla-premer-status/#respond Sun, 31 Oct 2021 19:45:12 +0000 https://preronajibon.com/?p=2290 2 Minute Readযখন আমি তোমায় খুব মিস করি তখন ফোন বা ম্যাসেজ করি । আর যখন ফোন বা ম্যাসেজ করি না ,

The post বাংলা রোম্যান্টিক প্রেমের স্ট্যাটাস। প্রেমের এস এম এস ক্যাপ্শন। Romantic Bangla Status appeared first on প্রেরণাজীবন.

]]>
2 Minute Read

যখন আমি তোমায় খুব মিস করি তখন ফোন বা ম্যাসেজ করি । আর যখন ফোন বা ম্যাসেজ করি না , তখন অপেক্ষা করি যেন তুমি আমায় মিস করো । -কিশোর মজুমদার

এই পৃথিবীটা তোমায় হয়তো ছোট্ট একটা কণা ভাবতে পারে , কিন্তু বিশ্বাস করো আমার কাছে তুমিই পুরো পৃথিবী। -কিশোর মজুমদার

হাত পা কাটলে রক্ত ঝরে , সেটা দেখাও যায় আর চিকিৎসাও করা যায় । কিন্তু মনে আঘাত লাগলে , তা একমাত্র ভালোবাসার মানুষটিই পারে ভালোবেসে সারিয়ে তুলতে । -কিশোর মজুমদার

যদি তুমি পাহাড়ে যাও দেখবে পাহাড় অনেক উঁচু আর তুমি হলে ক্ষুদ্র, যদি সমুদ্রে যাও , দেখবে সমুদ্র অনেক বড় আর তুমি ক্ষুদ্র বালুকনা মাত্র। আর ভালোবাসার মানুষটির সামনে দাঁড়াও – দেখবে তুমি পাহাড় সমুদ্রের চেয়েও কত বড় ও গুরুত্বপূর্ণ হয়ে গেছ। -কিশোর মজুমদার

আমরা যা কাছে পাই , তার মূল্য বুঝি না — দূরের না পাওয়ার দিকে নজর দিই , আর কাছের কিছু হারালে তখন দুঃখ করি । ভালোবাসাতেও তেমনি হয়ে থাকে , ভালোবাসার মানুষটির মূল্য দূরে গেলেই বুঝতে পারি । -কিশোর মজুমদার

একটা কলম ছিল লিখে লিখে কালি ফুরিয়ে গেছে তাই ফেলে দিয়েছি , একটা কোল্ড ড্রিংকসের ভরা বোতল ফুরিয়ে গেছে , খালি বোতলটি ছুড়ে ফেলেছি । হাতে কিছু টাকা ছিল , তাও খরচ করে ফেলেছি । এখন খালি হাতে কষ্ট পাচ্ছি আর ভাবছি , যদি ভালোবাসার মানুষ থাকতো , তাহলে আর নিঃস্ব হতাম না — অফুরন্ত কিছু পেতাম যা কখনো ফুরোয় না , তা হল ভালোবাসা । -কিশোর মজুমদার

একবার একটা বিমান একটা পাখিকে বলল “তুই কত ছোট্ট , আর গুরুত্বহীন। আর দেখ আমি কত বড় , কত মানুষ আমার জন্যই অপেক্ষা করে ” । তখন পাখিটি বলল , ” সকল মানুষ নিজের ভালোবাসার মানুষের জন্য আর কাজের জন্য অপেক্ষা করে , বিমানকে শুধু ইউজ করে , আমি ছোট্ট পাখি বটে , কিন্তু আমার জন্য যে অপেক্ষা করে থাকে , তার ভালোবাসার আকাশটা তোমার চেয়েও অনেক বড় ।” -কিশোর মজুমদার

আমি আকাশে উড়তে চাই না , তোমার হৃদয়ে থাকতে চাই। কারণ তোমার হৃদয় ওই আকাশের চেয়েও বড় । আমি সম্পদ চাই না , কারণ তোমার ভালোবাসা বিশ্বের সব সম্পদের চেয়েও বেশি মূল্যবান। -কিশোর মজুমদার

যেদিন তুমি আমার জীবনে এলে , সেদিনই বুঝেছি আমার জীবনের মূল্য কতখানি । তোমার ভালোবাসার মহিমা উপলব্ধি করার জন্য আমার হৃদয়কে একটা আয়না করে পাঠিয়েছেন ঈশ্বর। -কিশোর মজুমদার

একদিন দেখবে আমি চুপ থাকতে শিখে গেছি । তোমার নীরব ভালোবাসার কাছে পৃথিবীর সব শব্দ একদিন হার মেনে যাবে । -কিশোর মজুমদার

The post বাংলা রোম্যান্টিক প্রেমের স্ট্যাটাস। প্রেমের এস এম এস ক্যাপ্শন। Romantic Bangla Status appeared first on প্রেরণাজীবন.

]]>
https://preronajibon.com/bangla-premer-status/feed/ 0