কোরোনা ভাইরাস Archives - প্রেরণাজীবন https://preronajibon.com/tag/কোরোনা-ভাইরাস/ PreronaJibon Wed, 25 Mar 2020 19:07:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 https://preronajibon.com/wp-content/uploads/2018/12/cropped-Favicn-32x32.png কোরোনা ভাইরাস Archives - প্রেরণাজীবন https://preronajibon.com/tag/কোরোনা-ভাইরাস/ 32 32 করোনা মহামারীতে গৃহবন্দী দশায় একঘেয়ামি দূর করতে ১০টি কার্যকরী উপায় https://preronajibon.com/things-to-do-during-quarantine/ https://preronajibon.com/things-to-do-during-quarantine/#respond Wed, 25 Mar 2020 12:03:58 +0000 https://preronajibon.com/?p=1270 4 Minute Readগৃহবন্দী দশায় একঘেয়ামি দূর করতে ১০টি কার্যকরী উপায় সময় কাটছে না ? গৃহবন্দী ? কাজপাগল মানুষ হটাৎ করে ঘরের চার

The post করোনা মহামারীতে গৃহবন্দী দশায় একঘেয়ামি দূর করতে ১০টি কার্যকরী উপায় appeared first on প্রেরণাজীবন.

]]>
4 Minute Read

গৃহবন্দী দশায় একঘেয়ামি দূর করতে ১০টি কার্যকরী উপায়

সময় কাটছে না ? গৃহবন্দী ? কাজপাগল মানুষ হটাৎ করে ঘরের চার দেয়ালে বন্দি হলে যা হবার তাই। ভাগ্যিস স্মার্ট ফোন আর ইন্টারনেটটা আছে সঙ্গে। প্রথম একদিন ভালো লাগলেও দ্বিতীয় দিন থেকে একঘেয়ামি আসতে শুরু করবে। আবার একাধিক শিক্ষিত লোক একটা বাড়িতে তর্কযুদ্ধ থেকে হাতাহাতির সম্ভবনাও রয়ে যায়। ছাত্র -ছাত্রীদের ক্ষেত্রে দেরিতে হলেও বোর লাগতে বাধ্য। মোবাইল গেম আর টিভি, মাথা ব্যথা ও চোখ ব্যাথার কারণ হয়ে উঠবে। আসুন কয়েকটি বিষয় দেখে নিই যেখান থেকে খুব ভালো সময় কাটানোর আইডিয়াটি পেয়ে যেতে পারেন। খাতা আর কলম নিয়ে লিখে ফেলুন এর মধ্যে থেকে তিন চারটি প্ল্যান, আর আজ থেকেই লেগে পড়ুন। আর আমাদের কমেন্ট করে জানান নীচের কোন বিষয়টি আপনার কাছে পছন্দের মনে হচ্ছে –

১.পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানো :-

সুখী মানুষের প্রথম প্রয়োজন সুখী পারিবারিক জীবন। যারা বাইরে কাজের জন্য পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন না তারা পরিবারের সঙ্গে খেলা গল্প বিভিন্ন সৃজনশীল কাজে মনোনিবেশ করতে পারেন। সমবেত আবৃত্তি ,নাচ ,সংগীত বা হাতের কোনো কাজ – মিলেমিশে করতে শুরু করুন। দেখুন দিনগুলো মুখরিত হবে। সেইসঙ্গে পরস্পরের কাছে মন খুলে কথা বলার সুযোগ পাবেন। মনে রাখবেন ঝগড়ার মূল উৎস ‘ অভিযোগ ‘- এটি করতে যাবেন না।

জেনে রাখো : কোরোনা ভাইরাস (CoV) কি ? সতর্কতা ও সুস্থ থাকার উপায়

২. পুরোনো বাদ্যযন্ত্র ঝেড়ে মুছে বসে পড়া :-

অনেকদিনের পর হারমোনিয়াম ,তবলা ,গিটার ,তানপুরা , বাঁশি যাই হোক না কেন ঝেড়ে মুছে নিয়ে বসুন বিছানায়। অনভ্যাসের হাস্যকর উপস্থাপনা দিয়ে শুরু করে দিন মনপ্রাণ খুলে শৈশবের স্মৃতিচারণা। আবৃত্তি করতে থাকুন প্রিয় কবিতাগুলি।

৩. Art and craft :-

যারা বিভিন্ন ধরণের সৃজনশীল জিনিস বানাতে পারেন তারা বাড়ির বিভিন্ন জিনিসপত্র দিয়ে শুরু করে দিন হাতের কাজ , যেগুলি ব্যস্ততার কারণে অনেকদিন থেকে ভুলেই যেতে বসেছেন। আর হ্যাঁ এই কাজে নিজেকে সবার থেকে আলাদা করতে যাবেন না। পরিবারকে একটু কাজে সাহায্য করতে বলুন।

৪. বাছাই করা বই পড়া :-

অনেক দিনের ইচ্ছে থাকলেও কতগুলি বই সেলফে জমে আছে – পড়াই হয়ে ওঠে নি। ব্যাস আর সময় নষ্ট না করে ধুলো ঝেড়ে পড়তে শুরু করে দিন আপনার প্রিয় বই। অনেকসময় পুজো সংখ্যাগুলি শেষ করা হয় না ,জমে থাকে প্রিয় লেখকের লেখাগুলি। সেগুলোর কথা মাথায় রাখতে পারেন।

৫. প্রিয় প্রিয় সিনেমা দেখা :-

আগে অনেক সিনেমা দেখতাম। এখন এসব কি আর সিনেমা ! বিস্ময় প্রকাশ না করে অনেক ভালো ভালো সিনেমা online/ offline বা টিভিতে দেখে ফেলুন।

৬. Online কিছু বিষয় :-

ইচ্ছে থাকলেও বিস্তারিত লেখা গেল না। নীচের বিষয়গুলি সম্পর্কে Google , Youtube -এ search করে জেনে নিতে হবে আপনার প্রিয় বিষয়টি সম্পর্কে। আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা বিস্তারিত link সহ প্রত্যুত্তর দেবার চেষ্টা করব।

(i) Audiobook / podcast শোনা
(ii) ebook পড়া ,pdf বই পড়া
(iii) online – এ শিক্ষামূলক কোর্স করা। যেমন – spoken english ,Audio – video editing , blogging , web designing , content writing , digital marketing ইত্যাদি
(iv) Website খোলা
(vi) Youtube channel খোলা
(vii) Blog লেখা
(viii) Online life changing course করা
(ix) গান, মিউজিক শেখা

৭. রান্না শেখা :-

‘ রান্না পারি না ‘ – বলে গিন্নির গালি খেয়েছেন ? হোটেল ভরসায় এতদিন চালিয়ে নিয়েছেন – আমার মতো এমন অবস্থা যদি হয়ে থাকে , তবে পরিবারের সাহায্য নিয়ে দুপুর কিংবা রাতের রান্নার দায়িত্ব নিন এক বেলার । তবে হ্যাঁ ইউটিউবে সেই রান্নাটি চুপ করে শিখে নিতে ভুলবেন না। অনেক মহিলা যারা কাজের চাপে কিছু করার এক্সপেরিমেন্ট করতে পারেন নি তাদের কাছে এ সময়গুলি কার্যকর হতেই পারে।

৮. পুরোনো বন্ধু /আত্মীয়দের ফোন করা :-

অনেক আত্মীয় বা পুরোনো বন্ধু আছে যারা আপনাকে টিটকারি দেয় না। দীর্ঘদিন পর দেখা হলেও আপনাকে ভীষণ বোঝে। কিংবা যাদের সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায় -তাদের ফোন করুন। তবে হ্যাঁ ফোনের বালান্সটা চেক করে নিতে ভুলবেন না। পারলে আনলিমিটেড কল রিচার্জ করে নিন।

৯. বই লেখা :-

অনেকেই ভাবছেন বই লেখা ! যেন এক আশ্চর্য জিনিস। না না এই ইন্টারনেটের যুগে হার্ডকপি ,সফটকপি ,পিডিএফ ,ইবুক নানারকম বই-ই হতে পারে। বই মানেই যে গল্প উপন্যাস তা নয়। হাতের কাজ , গান , আবৃত্তি , অর্থনীতি , খেলা , রান্না , গৃহসজ্জা থেকে রূপচর্যা যে কোনো বিষয়ই লিখে ফেলতে হবে । মনে রাখুন মোবাইল হোক বা কাগজ ; দরকার শুধু লিখে ফেলা।

১০. হাতের লেখা সুন্দর করা :-

বাংলা অথবা ইংরেজি — হাতের লেখার জন্য লজ্জা পাচ্ছেন। আপনি জানেন কি মাত্র সাত দিনেই সুন্দর হাতের লেখা তৈরী করা যায়। ছাত্র-ছাত্রীদের জন্য এই সময়টি সুবর্ণ সুযোগ । কাজে লাগাতে পারলে জীবনে সুন্দর একটা কাজ করা হবে । এক্ষেত্রে যদি হাতের লেখার পদ্ধতি না জানা থাকে তবে ইউটিউবে বাংলায় সার্চ করলেই পেয়ে যাবেন কয়েকটি কার্যকর পদ্ধতি।
এসব ছাড়াও শরীর ও মন সতেজ রাখার জন্য মেডিটেশন , যোগ-ব্যায়াম , প্রভৃতি করতে পারেন কিংবা তিন সপ্তাহের হাল্কা এক্সারসাইজের মাধ্যমে কমিয়ে নিতে পারেন বাড়তি তিন থেকে চার কিলো ওজোন ।

সময় বয়ে চলে সময়ের মতো । আমরাও এই দুঃসময় থেকে উদ্ধার পাবো শীঘ্রই । তাই অযথা গুজব আর নেতিবাচক কূটকচালি ছেড়ে আসুন জীবনটাকে সুন্দর ও আনন্দময় করে তুলি । মনে রাখতে হবে আর্থিক বিষয়ের চেয়ে পরমার্থিক বিষয়ই মানুষকে সুখী করে তোলে । এখানে সেই ১০টি পরমার্থিক বিষয়কেই তুলে ধরা হল।

আশা করি বন্ধুরা লেখাটি থেকে কিছুমাত্র উপকার পেয়েছেন । পাশেই শেয়ার করার ব্যবস্থা রয়েছে। এখুনি প্রিয়জনদের শেয়ার করে তাদের পাশে দাঁড়াতে পারেন । কোনো বিষয় জানতে হলে কমেন্ট করে জানান । আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। খুব ভালো থাকুন , স্বাস্থ্যবিধি মেনে চলুন।

This Article Is Written By

Kishore Majumder
Editor & Writer

Kishore Majumder is the editor and writer of preronajibon. He is a teacher, poet and songwriter of bengali culture. He is also well-known as a youtuber and reciter of bengali poetry . He likes to inspire others to live a better life.

The post করোনা মহামারীতে গৃহবন্দী দশায় একঘেয়ামি দূর করতে ১০টি কার্যকরী উপায় appeared first on প্রেরণাজীবন.

]]>
https://preronajibon.com/things-to-do-during-quarantine/feed/ 0
কোরোনা ভাইরাস (CoV) কি ? সতর্কতা ও সুস্থ থাকার উপায় https://preronajibon.com/what-is-corona-virus/ https://preronajibon.com/what-is-corona-virus/#respond Sat, 08 Feb 2020 12:42:20 +0000 https://preronajibon.com/?p=1133 3 Minute Readকোরোনা ভাইরাস (CoV) একটি বড়ো ভাইরাস গ্রূপের সদস্য। এই ভাইরাস সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে বিভিন্ন ভয়ানক রোগের কারন

The post কোরোনা ভাইরাস (CoV) কি ? সতর্কতা ও সুস্থ থাকার উপায় appeared first on প্রেরণাজীবন.

]]>
3 Minute Read

কোরোনা ভাইরাস (CoV) একটি বড়ো ভাইরাস গ্রূপের সদস্য। এই ভাইরাস সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে বিভিন্ন ভয়ানক রোগের কারন হতে পারে। কোরোনা ভাইরাস থেকে হওয়া কিছু ভয়ানক রোগের মধ্যে রয়েছে – Middle East Respiratory Syndrome (MERS-CoV) এবং Acute Respiratory Syndrome (SARS-CoV)। বর্তমানে যে নতুন কোরোনা ভাইরাসটি চীন থেকে শুরু করে সমগ্র বিশ্বে আতঙ্কের পরিবেশ তৈরী করেছে তা হলো 2019-Novel coronavirus (nCoV).

কোরোনা ভাইরাস (CoV) এর সূত্রপাত :

কোরোনা ভাইরাস থেকে হওয়া মারাত্বক রোগ প্রথম ধরা পরে চীনে ২০০৩ সালে, রোগটি ছিল Acute Respiratory Syndrome (SARS-CoV), গবেষণায় ধরা পরে যে এই রোগটি বিড়ালের থেকে মানুষের শরীরে আসে, আরেকটি ভয়ানক রোগ Middle East Respiratory Syndrome (MERS-CoV) প্রথম ধরা পরে ২০১২ সালে সৌদি-আরবে, জানাযায় এই রোগটি উটের থেকে মানুষের শরীরে আসে।

বর্তমানের 2019-Novel coronavirus (nCoV) প্রথম নজরে আসে ২০১৯ এর ডিসেম্বর মাসে, স্থান : চীনের উহান প্রদেশ।ঠিক কোন প্রাণী থেকে এই ভাইরাস মানুষের শরীরে এসেছে তা এখনো স্পষ্ট নয়। ভাইরাসটি নতুন হওয়ায় এবং সাধারণ ঠাণ্ডাজনিত রোগের সাথে এর লক্ষণগুলির মিল থাকায় প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের আগেই রোগটি উহান সহ চীনের অন্যান্য প্রদেশে ও পরবর্তীতে চীনের সীমানা ছাড়িয়ে বিশ্বের আরও কয়েকটি দেশে ছড়াতে থাকে।

চিকিৎসা ও প্রতিকার :

দুঃখের বিষয় যে এখনো পর্যন্ত (এই আর্টিকেলটি লেখা পর্যন্ত) এই রোগের সঠিকভাবে প্রমাণিত কোনো ওষুধ বা ভ্যাকসিন তৈরী করা যায়নি। যদিও চীন সহ বিশ্বের সমস্ত উন্নত দেশের বৈজ্ঞানিক ও চিকিৎসকরা দিন রাত চেষ্টা করে চলেছেন এই ভাইরাস মোকাবিলা করার জন্য, এবং এই চেষ্টায় সমস্ত রকম সহযোগিতা করছে WHO (World Health Organization).

যে সমস্ত মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যাতে তাদের থেকে অন্য মানুষদের আর এই রোগ সংক্রমণ না করে সেই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই বৈজ্ঞানিকদের এই অক্লান্ত পরিশ্রম সাফল্যের নাগাল পাবে।

সুস্থ থাকতে যা যা করবেন :

যেহেতু এই রোগটি এখনো নির্দিষ্ট কিছু জায়গায় সীমাবদ্ধ রয়েছে, তাই কিছু সতর্কতা মেনে চলে আমরা এই রোগের ছড়িয়ে পড়া অনেকটাই আটকাতে পারি এবং নিজে ও পার্শবর্তী মানুষদের সুস্থ ও সুরক্ষিত রাখতে পারি।

WHO (World Health Organization) এর তরফ থেকে কিছু সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে, যার মাধ্যমে আপনি নিজেকে এই ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে পারবেন। দেখে নিন সেই পদ্ধতিগুলি :

১. হাত ধোয়া :

সময়ে সময়ে হাত সাবান, জল বা এলকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন। এর ফলে যদি আপনার হাতে কোনোরকম ভাইরাস থেকে থাকে তা শরীরের ভেতরে প্রবেশ করবে না।

২. সর্দি কাশী হলে পরিষ্কার থাকুন :

সর্দি কাশী হলে সবসময় রুমাল বা টিসু ব্যবহার করুন, মুখে মাস্ক লাগান, কাশি হলে মুখ ঢেকে নিন, কফ, থুথু নির্দিষ্ট জায়গায় ফেলুন। নাক বা মুখে হাত দিলে সাবান দিয়ে ধুয়ে নিন।

৩. অসুস্থ ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখুন :

এই ধরনের রোগের লক্ষন রয়েছে এমন রোগীর থেকে অন্তত ৩ ফিট দূরত্ব বজায় রাখুন, এতে সংক্রমণের সম্ভবনা অনেকটাই কম থাকে।

৪. চোখ নাক মুখ স্পর্শ :

অপরিস্কার হাত দিয়ে বা হাত না ধুয়ে চোখে মুখে হাত দেবেন না, কারন আমাদের হাত অনেক অপরিষ্কার জায়গা স্পর্শ করে ফলে তা নাক বা মুখের মাধ্যমে শরীরের ভেতরে প্রবেশ করতে পারে।

৫. চিকিৎসকের পরামর্শ :

শীতকালে সর্দি কাশি জ্বর আমাদের হয়েই থাকে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এরকম রোগের লক্ষন চোখে পড়লেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, আর আপনি যদি স্বল্প সময়ের ব্যবধানে দেশের বাইরে কোথাও গিয়ে থাকেন তাহলে সেই তথ্য চিকিৎসককে জানান।

৬. পশু-পাখির সংস্পর্শ এড়িয়ে চলুন :

অনেক মানুষের কাছেই পশু পাখি খুবই প্রিয় এবং যা খুবই স্বাভাবিক। কিন্তু মনেরাখবেন যেহেতু কোরোনা গ্রূপের ভাইরাস zoonotic প্রকৃতির, অর্থাৎ যা পশু পাখি থেকে মানুষের শরীরে আসে তাই নিজেকে ও বাকিদের সুস্থ রাখতে খুব প্রয়োজন ছাড়া পশু-পাখির সংস্পর্শ এড়িয়ে চলুন। যদি আপনার বাড়িতে পালিত কুকুর বা বেড়াল থাকে সেক্ষেত্রে তাদের সংস্পর্শে আসার পর নিজের হাত সাবান দিয়ে ভালো মতন ধুয়ে ফেলুন।

৭. খাবার ভালো মতন রান্না করুন :

প্রাণী জাতীয় যেকোনো খাদ্য বিশেষত মাংস ভালোমতো ধুয়ে রান্না করে তবেই খান। অসুস্থ বা অসুস্থতার কারনে মৃত প্রাণীর মাংস খাওয়া থেকে বিরত থাকুন।

বর্তমানে যে এই কোরোনা ভাইরাস বিশ্বব্যাপী ভয়ঙ্কর চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বহু মানুষ এই ভাইরাসের শিকার হয়েছে ও কিছু মানুষ প্রাণও হারিয়েছে। চিকিৎসকেরা তাদের কাজ করছে, সমস্ত দেশের সরকার তাদের দেশের নাগরিকদের সুরক্ষিত রাখতে আপ্রাণ চেষ্টা করছে, তাই আমাদের উচিত এই রোগ মোকাবিলায় নিজেদের কর্তব্য পালন করা।

WHO এর তরফ থেকে দেওয়া সতর্কতা গুলি মেনে চলা ও বাকিদের তা জানানো। কোরোনা ভাইরাস সম্পর্কিত কোনো রকম গুজবে কান না দেওয়া, কেবলমাত্র বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পদ্ধতি অবলম্বন করা এবং চিকিৎসকদের দেওয়া পরামর্শ মেনে চলা। আশা করি বিশ্ব খুব শীঘ্র এই মারণ ভাইরাস থেকে মুক্তি পাবে।

WHO (World Health Organization) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোরোনা ভাইরাস সম্পর্কিত সমস্ত তথ্য নিয়মিতভাবে আপডেট করছে, যাতে বিশ্বব্যাপী মানুষ তা জানতে ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারে। আমরা এই আর্টিকেলে এখনো পর্যন্ত WHO এর তরফ থেকে দেওয়া বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করলাম, এই তথ্যগুলি আরও বিশদে জানতে ও নিয়মিত আপডেট পেতে এই লিংকে ক্লিক করে World Health Organization এর অফিসিয়াল ওয়েবসাইটে কোরোনা ভাইরাস সম্পর্কিত আপডেট ফলো করতে পারেন।

আশা করি আমাদের দেওয়া এই তথ্যগুলি আপনাদের কাজে লাগবে, আর এই ধরনের লেখার আপডেট পেতে নিচের বেল আইকনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটের সমস্ত নোটিফিকেশন নিজের মোবাইলে পেয়েযান। আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

The post কোরোনা ভাইরাস (CoV) কি ? সতর্কতা ও সুস্থ থাকার উপায় appeared first on প্রেরণাজীবন.

]]>
https://preronajibon.com/what-is-corona-virus/feed/ 0