ভালোবাসার উক্তি Archives - প্রেরণাজীবন https://preronajibon.com/tag/ভালোবাসার-উক্তি/ PreronaJibon Wed, 07 Jul 2021 11:45:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 https://preronajibon.com/wp-content/uploads/2018/12/cropped-Favicn-32x32.png ভালোবাসার উক্তি Archives - প্রেরণাজীবন https://preronajibon.com/tag/ভালোবাসার-উক্তি/ 32 32 উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ। Shakespeare Quotes Image https://preronajibon.com/shakespeare-quotes-with-image/ https://preronajibon.com/shakespeare-quotes-with-image/#respond Sun, 17 May 2020 07:41:42 +0000 https://preronajibon.com/?p=1407 3 Minute Readউইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ ইংল্যান্ডের জাতীয় কবি এবং ইংরেজি সাহিত্যের “বার্ড অব অ্যাভন” (অ্যাভনের চারণকবি) নামে পরিচিত বিশ্ব

The post উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ। Shakespeare Quotes Image appeared first on প্রেরণাজীবন.

]]>
3 Minute Read

উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ

ইংল্যান্ডের জাতীয় কবি এবং ইংরেজি সাহিত্যের “বার্ড অব অ্যাভন” (অ্যাভনের চারণকবি) নামে পরিচিত বিশ্ব বিখ্যাত উইলিয়াম শেক্সপিয়ার William Shakespeare ষোড়শ শতকের মাঝামাঝি জন্মগ্রহণ করেন । জন্মের নির্দিষ্ট সাল তারিখ পাওয়া না গেলেও তার ব্যাপ্টিজম হয়েছিল ২৬ এপ্রিল, ১৫৬৪ , একথার প্রমাণ পাওয়া যায় । তার মৃত্যু হয়েছিল ২৩ শে এপ্রিল ১৬১৬ । তাঁর বিখ্যাত যে রচনাগুলি পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে ৩৮টি নাটক, ১৫৪টি সনেট, দুটি দীর্ঘ আখ্যানকবিতা এবং আরও কয়েকটি কবিতা । ট্রাজেডি , কমেডি সনেট সহ নানা রচনায় জীবনের উপলব্ধি বিষয়ে তাঁর নানা মূল্যবান উক্তি আজও সবার মনে দাগ কাটে । এই মহান সাহিত্যিক ও দার্শনিকের উক্তিগুলো তাই জীবনের প্রতিটি পদক্ষেপে পথ দেখাতে পারে । আসুন তাহলে জেনে নিই উইলিয়াম শেক্সপিয়ারের কিছু বিখ্যাত সেই উক্তি ।

উইলিয়াম শেক্সপিয়ার এর প্রেম ও ভালোবাসা নিয়ে উক্তি:-

উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ

১. “ ভালোবাসা হল অসংখ্য উষ্ণ দীর্ঘশ্বাসের সমন্বয়ে সৃষ্ট ধোঁয়াশা। ”

২. ” অনেক প্রেমদেবতা (কিউপিড) আছেন যারা তীর দিয়ে খুন করেন, আর কিছু আছেন যারা ফাঁদে ফেলে মারেন। ”

৩.” কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না । ”

৪.” ভালোবাসার আগুনে পানি উষ্ণ হয়, কিন্তু পানি ভালোবাসার আগুন নেভাতে পারে না। ”

৫. ” আমি কি তোমাকে কোনো গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব? তুমি একটু বেশিই প্রেমময় ও নাতিশীতোষ্ণ। “

৬.” সত্যিকার ভালোবাসার পথ কখনোই মসৃণ হয় না। “

৭. ” সে ভালোবাসা ভালোবাসাই নয়
যা বিকল্প জন পেলেই বদলে যায়।
“

৮. ” সবাইকে ভালোবাসুন, খুব কম লোকের উপর ভরসা রাখুন, কারো প্রতিই ভুল কিছু করবেন না। “

৯. ” যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না ,সে ভালোবাসতেই জানে না। “

১০.”তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না।“

দুঃখ নিয়ে শেক্সপিয়ার এর কিছু উক্তি বা বাণীসমূহ:-

দুঃখ নিয়ে শেক্সপিয়ার এর কিছু উক্তি বা বাণীসমূহ

১১. ” আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।“

১২.”যন্ত্রণা নাও, নিখুঁত হয়ে ওঠো।“

১৩.”আমার জিহ্বা আমার হৃদয়ের রাগগুলো প্রকাশের জন্যই, সেসব গোপন করতে গেলে হৃদয়টি ভেঙ্গে চুরমার হয়ে যাবে।“

১৪. “প্রত্যাশাই সকল মর্মবেদনার কেন্দ্র বিন্দু।“

বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে উইলিয়াম শেক্সপিয়ার এর কিছু উক্তিসমূহ:-

১৫. “আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী হতে পারি, অন্য কোনোভাবে ততোটা সুখী হতে পারি না।“

১৬ “বিপদের সময়ে যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধু।“

১৭.“ কাউকে সারা জীবন কাছে পেতে চাও ? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো । কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।“

সততা নিয়ে উইলিয়াম শেক্সপিয়ার এর উক্তি:-

১৮.“ সততার নিকট দুর্নীতি কোনোদিনই জয়ী হতে পারে না।”

১৯. “মহত্ত্বের প্রতীক হচ্ছে ক্ষমাশীলতা।“

২০. “সৎ হওয়া মানে দুনিয়ার হাজারো মানুষের ভীড়ে বাছাইকৃত একজন হওয়া।“

উইলিয়াম শেক্সপিয়ার এর অনুপ্রেরণা বা উপদেশমূলক কিছু উক্তি:-

উইলিয়াম শেক্সপিয়ার এর অনুপ্রেরণামূলক উক্তি

২১. “যা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো, তার তুলনায় কম কথা বলা উচিত।“

২২. “সাফল্যের ৩টি শর্ত:-
অন্যের থেকে বেশি জানুন!
অন্যের থেকে বেশি কাজ করুন!
অন্যের থেকে কম আশা করুন!
“

২৩.” প্রয়োজন খারাপ কেও ভালো করে তোলে।“

২৪. ” আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে।“

২৫. “মন যদি প্রস্তুত থাকে তাহলে সব কিছুই প্রস্তুত আছে।“

২৬. “সংসারে কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো।”

২৭. “মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সংসারে সেই জয়লাভ করে।”

২৮.“যন্ত্রণা নাও, নিখুঁত হয়ে ওঠো।”

২৯.”ভীরুরা মরার আগে বারবার মরে। কিন্তু সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।“

৩০.”তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেকে সংশোধন করতে পারেন।“

জীবনবোধ নিয়ে উইলিয়াম শেক্সপিয়ার এর কিছু উক্তি সমূহ:-

৩১.”জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ।“

৩২. “পুরো দুনিয়াটাই একটা রঙ্গমঞ্চ, আর প্রতিটি নারী ও পুরুষ সে মঞ্চের অভিনেতা; এই মঞ্চে প্রবেশ পথও আছে আবার বহির্গমণ পথও আছে,জীবনে একজন মানুষ এই মঞ্চে অসংখ্য চরিত্রে অভিনয় করেন।“

৩৩.”আমি অনুভব করছি তা চলে গেছে কিন্তু কখন তা আমি জানি না।“

৩৪. “ওহে, কেউকি আমাকে শেখাবে কী করে আমি চিন্তা করা ভুলতে পারি!”

৩৫. ” আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়।“

৩৬. “আমি আমার জিহ্বা চেপে ধরে রাখলে তা আমার হৃদয় ভাঙ্গা ছাড়া আর কোনো ভালো ফলই বয়ে আনবে না।”

৩৭.”উম্মত্ততাই জীবনের মহিমা।“

৩৮.”লোকে বলে অল্প বয়সে বেশি পেকে গিয়ে কেউই কখনো বেশি দিন বাঁচে নি।“

৩৯.”প্রিয় ব্রুটাস, ভুলটা আমাদের তারকাদের মধ্যে নয় বরং আমাদের নিজেদের মধ্যেই।“

৪০. “আমাকে ভুলে যেও না।“

আশা করি উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ লেখাটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।

The post উইলিয়াম শেক্সপিয়ার এর বিখ্যাত উক্তি সমূহ। Shakespeare Quotes Image appeared first on প্রেরণাজীবন.

]]>
https://preronajibon.com/shakespeare-quotes-with-image/feed/ 0
ভালোবাসার সম্পর্ককে রোমান্টিক ও দীর্ঘস্থায়ী করার ৭ টি অভ্যাস https://preronajibon.com/7-habits-for-a-long-lasting-relationshi/ https://preronajibon.com/7-habits-for-a-long-lasting-relationshi/#respond Sat, 01 Feb 2020 09:41:31 +0000 https://preronajibon.com/?p=1108 4 Minute Readশুরুতে সুন্দর রোমান্টিক সম্পর্ক এবং কিছুদিন পর শুরু হতে থাকে মতবিরোধ , জীবন থেকে হারিয়ে যেতে থাকে ১৪ই ফেব্রুয়ারির ভালোবাসার

The post ভালোবাসার সম্পর্ককে রোমান্টিক ও দীর্ঘস্থায়ী করার ৭ টি অভ্যাস appeared first on প্রেরণাজীবন.

]]>
4 Minute Read

শুরুতে সুন্দর রোমান্টিক সম্পর্ক এবং কিছুদিন পর শুরু হতে থাকে মতবিরোধ , জীবন থেকে হারিয়ে যেতে থাকে ১৪ই ফেব্রুয়ারির ভালোবাসার উপহারের মাধুর্য — এমনটা হামেশাই শোনা যায় । আর বাঙালি জীবনে দাম্পত্য সম্পর্কের ওপর ব্যঙ্গ , কৌতূক , টিটকারির শেষ নেই । এরই মধ্যে সবকিছু উপেক্ষা করে অনেক সুখী দম্পতি সম্পর্কের অর্ধ শতরান সম্পূর্ণ করে জীবনের কাছ থেকে জিতে নেন শ্রেষ্ঠ উপহারটি । ১৯৩৮ সালে শুরু করা হার্ভার্ড ইউনিভার্সিটির দীর্ঘতম গবেষণায় প্রমাণিত হয়েছে সুখী থাকার জন্য শুধু টাকা নয় , চাই সুন্দর একটা রিলেশনশিপ।

তাহলে বন্ধুরা , মনে রাখতে হবে , ভালোবাসার সম্পর্ককে চিরন্তন মধুর রাখতে হলে চাই প্রিয়জনের প্রতি যত্নবান হওয়া । শুধু দামি উপহার নয় , প্রতিদিনের ছোট ছোট বিষয়গুলিই পারে সুন্দর রোমান্টিক সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে এক সুখী জীবনের অংশীদার করে তুলতে । এসো বন্ধু জেনে নিই

ভালোবাসার সম্পর্ককে রোমান্টিক ও দীর্ঘস্থায়ী করার 7 টি অভ্যাস –
১। খোলামেলা আলোচনা :-

এটা সকলের জানা উচিত যে কারো কাছে সে-ই সবচেয়ে কাছের মানুষ হতে পারে , যে ভালো মন্দ যে কোনো বিষয়ে কথা মন দিয়ে শোনে । যে কখনো judgemental হয় না , প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনাগুলি মন দিয়েই শুনে থাকে । সে ঘটনা মজার বা দুঃখের , লজ্জার বা যন্ত্রণার যাই হোক না কেন । যে কোনো মানুষই নিজের ভেতরের জমে থাকা কথাগুলো প্রিয়জনের কাছে বলেই শান্তিলাভ করে থাকে । তাই ভালোবাসার উপহারের সঙ্গে এমন একটা “তুমি ” উপহার দাও , যে তুমিটা প্রিয়জনের কথা মন দিয়ে শুনবে। দেখবে সেই তুমিই প্রিয়জনের কাছে শ্রেষ্ঠ উপহার হয়ে উঠেছ।

২। পরস্পরের আগ্রহের বিষয়ে গুরুত্ব দেওয়া :-

যত মানুষ তত মতধারা । প্রত্যেকের পছন্দের বিষয়গুলিও আলাদা আলাদা হতে বাধ্য। প্রত্যেকেই নিজের নিজের পছন্দের বিষয়েই কথা বলতে বেশি ভালোবাসে । তাই ভালোবাসার সম্পর্ককে সুন্দর করতে হলে ভালোবাসার মানুষটির পছন্দের বিষয়টিও জানতে হবে । টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি নয় , বরং একে অপরের পছন্দকে প্রাধান্য দিলে নিজের পছন্দও প্রাধান্য পেয়ে যাবে । আর কারো মুভি দেখা ভালো লাগে কারো খেলা দেখা , এই ধরণের বিষয়ে ভালোবাসার সম্পর্ককেই বেশি গুরুত্ব দিতে হবে । আর দুজনের আলোচনায় পছন্দের একটা কমন গ্রাউন্ড বা দুজনেরই প্রিয় এমন বিষয়ের সন্ধান করতে হবে , যেখানে বেশিক্ষন দুজনে কাটানো সম্ভব হয় । আর মাঝে মাঝে অপরের পছন্দের রান্না করে খাওয়ানো বা মুভি দেখানো দারুন সারপ্রাইজও হতে পারে।

৩। কৃতজ্ঞ থাকা :-

প্রতিটি ভালোবাসার সম্পর্কে একে অপরের জন্য কিছু করার থাকে ; সময় দেওয়া , উপহার দেওয়া ,কাজে সাহায্য করা ইত্যাদি । যাই হোক ভালোবাসার সম্পর্ক ততই মধুর থাকবে , দুজন দুজনের প্রতি যতটা কৃতজ্ঞ বা thankful থাকবে । ছোট ছোট বিষয়ের উপরেও ধ্যান দিতে হবে । সম্পর্কে আবদ্ব হবার পর থেকেই একে অপরের জীবনে মিশে যেতে থাকে । সেখানে উভয়ে উভয়ের প্রতি যে কৃতজ্ঞতাবোধ তা কথায়ও প্রকাশ করা প্রয়োজন । প্রতিটি কাজের সঙ্গে থ্যাংক ইউ , নাইস , দারুন ব্যাপার , খুব ভালো করেছো এই কথাগুলো যেমন পজিটিভিটি ছড়াবে তেমনি সম্পর্কের বন্ধনকেও দৃঢ় করে দুজনের জীবনকে সুখী করে তুলবে।

৪। প্রশংসা করা :-

পৃথিবীর প্রতিটি মানুষ নিজের প্রশংসা শুনতে ভালোবাসে । তেমনি তোমার ভালোবাসার মানুষটারও নিশ্চই এমন কিছু গুন্ আছে যেগুলির প্রশংসা সে পেতেই পারে । কোনো ভুল করলে বকা ঝকা না করে তাকে পজিটিভ ভাবে বোঝাতে হবে । আর যে কোনো কাজে প্রশংসার মাধ্যমে উৎসাহিত করতে হবে । আর কোনো নতুন নতুন পোশাকে কেমন মানাচ্ছে সেইসব খেয়াল করতে হবে আর প্রশংসা সূচক উক্তি ব্যবহার করতে হবে । যে কোনো সম্পর্কে কাজের বিচার নয় প্রশংসাই সম্পর্ককে আরো গভীর ও মধুময় করে তুলতে পারে ।

৫। ছোট ছোট বিষয়ে নজর দেওয়া :-

ভালোবাসার সম্পর্ককে সুন্দর রাখতে হলে খুব বড় বড় বিষয় নয় , বরং সামান্য ও ছোট ছোট বিষয়ে নজর দেওয়া প্রয়োজন বলে মনস্তাত্বিকগণ মত প্রকাশ করেছেন । ছোট ছোট বিষয় বলতে সব কাজে ভুল ধরা আর খুঁত খুঁত করা নয় , খুশির উদ্রেককারী বিষয়গুলির কথাই এখানে বলছি । যেমন মাঝে মাঝে চাবি রিং , বই , কলম , ফুল , চুলের ক্লিপ , ইত্যাদি ছোট ছোট উপহার দেওয়া যেতে পারে । সারা বছরে একদিন খুব দামি একটা উপহারের চেয়ে প্রতিদিনের অল্প অল্প সময় ও ভালোবাসার মুহূর্তগুলিই রোমান্টিক সম্পর্ককে বজায় রাখে বলেই আধুনিক মনোস্তাত্বিকদের ধারণা।

৬। পরস্পরের অনুভূতিকে বোঝা :-

ভালোবাসার সম্পর্ককে ভালো রাখার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরস্পরের অনুভূতিকে বোঝা । দুঃখ , কষ্ট , মান-অভিমান , ঈর্ষা , অনুরাগ এইসব একে অপরের অনুভূতিকে যদি নাই বুঝতে পারে তাহলে সে সম্পর্ক মেকি বা নকল । সত্যিকারের ভালোবাসার সম্পর্কে পরস্পর পরস্পরের অনুভূতিকে বুঝতেই হবে । আর সেই অনুভূতি বুঝেই তার সঙ্গে ব্যবহার করা প্রয়োজন । দুঃখের সময় মজা না করে পাশে থাকা , অভিমানের সময় একটু বেশি আদর করা ইত্যাদি বজায় রাখতে হবে।

৭। রাতের শেষ কথাগুলো যেন ঝগড়ার বা বিতর্কের না হয় :-

যদি তোমাদের ভালোবাসার সুন্দর সম্পর্ক চির মধুর রাখতে চাও তবে আজই কথা বলে ঠিক করে নাও যে , সারাদিনের কোনো বিতর্ক , মতবিরোধ বা ঝগড়ার বিষয় রাতে শোবার সময় আলোচনা করবে না । দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে প্রায়ই শোনা যায় অভাব অনটন , মেয়ের বিয়ে , ছেলের পড়া ইত্যাদি বিষয়ে আলোচনায় ঘুম কাবার হয়ে যায় । মনে রাখতেই হবে রাতের দুঃখ কষ্ট কিন্তু পরের আরেকটা কষ্টের দিন তৈরি করবে । তাই রাতের শেষ সময়টুকু ভালোবাসার সুন্দর আলোচনায় সম্পন্ন হলে পরের দিনটাও সুন্দর একটা ” শুরু” কে উপহার দেবে।

বন্ধুরা , বুঝতে পারলে নিশ্চয় শুধু টাকা থাকলেই সুখী হওয়া যায় না । দামি দামি উপহারের চেয়েও প্রিয়জনের প্রতি একটু যত্ন , একটু সান্নিধ্য সম্পর্ককে দীর্ঘমেয়াদি ও সুখী করে তুলতে পারে । আশা করি এই লেখাটি তোমার জীবনে কাজে লাগবে । তবে হ্যাঁ তোমার প্রিয়জনকে এই লেখাটি পড়াতে ভুলো না কিন্তু । আর সবাইকে শেয়ার করে দাও লেখাটি , কারণ তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে এর থেকে । আমাদের ফেসবুক পেজে সঙ্গে থেকো । খুব সুন্দর ও সুখী সম্পর্কের বন্ধনে ভালো থেকো।

This Article Is Written By – Kishore Majumder

The post ভালোবাসার সম্পর্ককে রোমান্টিক ও দীর্ঘস্থায়ী করার ৭ টি অভ্যাস appeared first on প্রেরণাজীবন.

]]>
https://preronajibon.com/7-habits-for-a-long-lasting-relationshi/feed/ 0