মনীষীদের উক্তি Archives - প্রেরণাজীবন https://preronajibon.com/tag/মনীষীদের-উক্তি/ PreronaJibon Mon, 17 Jun 2024 09:57:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://preronajibon.com/wp-content/uploads/2018/12/cropped-Favicn-32x32.png মনীষীদের উক্তি Archives - প্রেরণাজীবন https://preronajibon.com/tag/মনীষীদের-উক্তি/ 32 32 সাফল্য নিয়ে মনীষীদের ৪০ টি বিখ্যাত উক্তি ও বাণী। Bengali Success Quotes https://preronajibon.com/bengali-success-quotes/ https://preronajibon.com/bengali-success-quotes/#respond Fri, 15 Jan 2021 16:36:31 +0000 https://preronajibon.com/?p=1919 4 Minute Readসব মানুষই চায় জীবনে সফল হতে । কিন্তু সবাই সফল হতে পারেন না । এমন কি জ্ঞান , বুদ্ধি ,

The post সাফল্য নিয়ে মনীষীদের ৪০ টি বিখ্যাত উক্তি ও বাণী। Bengali Success Quotes appeared first on প্রেরণাজীবন.

]]>
4 Minute Read

সব মানুষই চায় জীবনে সফল হতে । কিন্তু সবাই সফল হতে পারেন না । এমন কি জ্ঞান , বুদ্ধি , বিদ্যা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ সফলতার শিখরে পৌঁছতে পারেন না । এর অন্যতম কারণ হল বেশিরভাগ মানুষ নিজেই জানেন না তার ভেতরে কতটা সম্ভাবনা আছে বা তিনি কী করতে পারেন । আর বাকি কারণ হল চেষ্টা , আত্মবিশ্বাস, ধৈর্য , সাফল্যের জন্য ক্ষুধা ইত্যাদির অভাব । কিন্তু মনীষীরা যুগ যুগ ধ’রে মানুষকে তাদের বাণী , অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সাফল্যের মূল মন্ত্রগুলি শোনাতেই চেয়েছেন । যার ফলে নানাভাবে উদ্দীপ্ত হয়ে মানুষ নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন । সেরকমই বিশিষ্ট মনীষী এবং কিছু সফল মানুষের সাফল্য নিয়ে ৪০টি বিখ্যাত উক্তি ও বাণী সমূহ তুলে ধরা হল-

সফলতা নিয়ে উক্তি ( বাংলা কোটস )

১.ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। ” – এরিস্টটল

২. “সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা।” – ভিন্স লম্বারডি

৩.“আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না; ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছে তা দিয়ে আমাকে বিচার করো।”– নেলসন ম্যান্ডেলা

৪.“মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয় ।”– বিল কসবি

৫.“আপনি যা করছেন, যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন; যে আসলেই আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন। ”– স্টিভ ওজনিয়াক

৬.“ একজনের ব্যর্থতাই অন্যের সফলতার সোপান।”-ফ্রান্সিস বেকন

৭.”যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।” – ডেল কার্নেগী

৮.“একটি লক্ষ্য ঠিক করো। সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক, পেশী, রক্তনালী – পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ।” – স্বামী বিবেকানন্দ

সাফল্য নিয়ে মনীষীদের উক্তি

৯.”জীবনে সফল হতে চাইলে দু’টি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস” – মার্ক টোয়েন

১০. “অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়।“- ইমারসন

১১. “কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি।” – পাবলো পিকাসো

সফলতা নিয়ে উক্তি

১২. “মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে।“– এ.পি.জে আব্দুল কালাম

সাফল্য নিয়ে মনীষীদের উক্তি

১৩.” একমাত্র নিশ্চুপ লোকই তার সফলতা দিয়ে তাক লাগিয়ে দিতে পারে। ”- এডমন্ড রসট্যান্ড

১৪. “সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো, অসাধারণ সফলদের ‘না’ বলার ক্ষমতাও অসাধারণ।” – ওয়ারেন বাফেট

সাফল্য নিয়ে মনীষীদের উক্তি

১৫.” সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো। সাফল্য এমনিই আসবে।“– আলবার্ট আইনস্টাইন

১৬.“ যেখানে পরিশ্রম নেই, সেখানে সাফল্য নেই।“- উইলিয়াম ল্যাংয়েড

১৭.“সাফল্য একটি বিজ্ঞান। সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে।“– অস্কার ওয়াইল্ড

১৮.”অন্যের সাফল্যের বদলে, অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়। অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে।” – জ্যাক মা

১৯.“রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে।”– স্টিভ জবস

২০. “প্রত্যেকেই নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে যদি সে যা করছে তার প্রতি নিবেদিতপ্রাণ ও সত্যিকারের আন্তরিক হয়।“- নেলসন ম্যান্ডেলা

২১.”সাফল্য হল আপনি যা চান তা হাসিল করা । আনন্দ হল আপনি যা চান তা পাওয়া। ”- ডেল কার্নেগী

২২.“ সংশয় যেখানে থাকে, সাফল্য সেখানে ধীরপদক্ষেপে আসে। ”-জন গে

২৩.”তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়, সফলতা হচ্ছে এমনকি তোমার সবকিছু হারিয়ে ফেলার পরও হাল ছেড়ে না দেওয়া।” -সন্দীপ মহেশ্বরী

সফলতা নিয়ে উক্তি

২৪. “সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা ।” -ব্রায়ান ট্রেসি

২৫.”সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেয়া যাবে না ।” -মাইক গাফকা

২৬.”ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি।” -ডেল কার্নেগী

২৭.”সফল মানুষেরা অন্যদের থেকে আলাদা হয় না, শুধু সফল মানুষদের চিন্তা অন্যদের থেকে আলাদা।“- সন্দীপ মহেশ্বরী

২৮.”সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনও কাজে বিলিয়ে দেয়।” – জন উডেন

২৯.”সফল হওয়ার উপায় কী জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। ”-হেনরি ডেভিড থরো

মোটিভেশনাল বাংলা উক্তি

৩০.”সফলতা আসে অভিজ্ঞতা থেকে। আর অভিজ্ঞতা হয়, সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলো থেকে।“-সন্দীপ মহেশ্বরী

৩১.”যে কাজটা করা তোমার জন্য অতি জরুরী, সেটির জন্য অবশ্যই চেষ্টা করা উচিত।এমনকি কাজটির সফলতার সম্ভাবনা শূন্য হওয়া সত্ত্বেও।“- ইলন মাস্ক

৩২.”তোমার কাজে যদি দক্ষতা আর চেষ্টা থাকে, তাহলে সাফল্য সময়ের ব্যাপার মাত্র।”- ওয়ারেন বাফেট

৩৩.”সফলতা উদযাপন করা ভালো কিন্তু ব্যর্থতার দিকেও নজর দিতে হবে ৷ “- বিল গেটস

৩৪.”ধৈর্য্যই হলো সাফল্যের প্রধান শর্ত।“- বিল গেটস

৩৫.”সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেয়ার বদলে মাছ ধরতে শেখাও।” – মাও সে তুং

৩৬.“সাফল্য মানে উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে টপকে যাওয়া।” – উইনস্টন চার্চিল

৩৭.”সাফল্য তাদের কাছেই ধরা দেয় যারা এর সন্ধানে সর্বদা ব্যস্ত থাকে।“- হেনরি ডেভিড থরো

৩৮.”সাফল্যই চূড়ান্ত নয়
অসফলতাই অন্ত না,
যেকোনো পরিস্থিতিতে চলতে থাকার সাহসই হলো আসল।
“- উইনস্টন চার্চিল

৩৯.”সাফল্য তোমার কাছে নিজে থেকে ধরা দেবেনা, তোমাকে সাফল্য অর্জন করতে হবে।“-মারভা কলিন্স

৪০.”অসত্যের পথে সফল হওয়ার চেয়ে, সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো।” – হারমান মেলভি

সফলতা নিয়ে উক্তি এই লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।

The post সাফল্য নিয়ে মনীষীদের ৪০ টি বিখ্যাত উক্তি ও বাণী। Bengali Success Quotes appeared first on প্রেরণাজীবন.

]]>
https://preronajibon.com/bengali-success-quotes/feed/ 0
বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে বিখ্যাত কিছু উক্তি https://preronajibon.com/bengali-quotes-on-friendship/ https://preronajibon.com/bengali-quotes-on-friendship/#comments Sat, 07 Dec 2019 16:33:06 +0000 https://preronajibon.com/?p=994 3 Minute Readবন্ধুহীন জীবন হলে লবণ ছাড়া তরকারির মতো। বন্ধুত্ব নিয়ে মানুষের অনেক ধারণা বিশ্বাস রয়েছে । সবচেয়ে বেশি রয়েছে আবেগ ।

The post বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে বিখ্যাত কিছু উক্তি appeared first on প্রেরণাজীবন.

]]>
3 Minute Read

বন্ধুহীন জীবন হলে লবণ ছাড়া তরকারির মতো। বন্ধুত্ব নিয়ে মানুষের অনেক ধারণা বিশ্বাস রয়েছে । সবচেয়ে বেশি রয়েছে আবেগ । সহজ কথায় সহজ ভাষায় এর সংজ্ঞা দেওয়া সম্ভব নয় । কেন না বন্ধু হল মানুষের এক হৃদয়ের অনুভূতিমূলক সম্পর্ক । বিভিন্ন মনীষী বন্ধুত্ব বিষয়ে সুন্দর সুন্দর কথা বলে গেছেন । সেগুলি তাদের নিজস্ব অনুভূতির কথা । তুমিও তোমার বন্ধুর সম্পর্কে যে ধারণা বিশ্বাস রাখো , তার সঙ্গে এই সমস্ত উক্তি মিলিয়ে দেখবে অনেক সমৃদ্ধ হবে । তাই এসো দেখে নিই বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে কে কী বলে গেছেন । বিখ্যাত কয়েকজনের উক্তি নীচে দেওয়া হল :

১. ” একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ”

– অস্কার ওয়াইল্ড

২. ” প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব। ”

– এমারসন

৩. ” অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে উত্তম। ”

– হেলেন কেলার

৪. ” আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প ,বিজ্ঞান এবং বন্ধুত্ব। ”

– অ্যালবার্ট আইনস্টাইন

৫. ” বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে। ”

– উইড্রো উইলসন

৬. ” একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। ”

– ডঃ এ.পি জে আব্দুল কালাম

৭. ” কখনো কোনো বন্ধুকে আঘাত করো না , এমনকি ঠাট্টা করেও না। ”

– সিসরো

৮. ” বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। ”

– থমাস কার্লাইস

৯. ” বিশ্বস্ত বন্ধুত্ব হচ্ছে প্রাণরক্ষাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো , সে একটি গুপ্তধন পেলো। ”

– নিৎসে

১০. ” সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখবো না , কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখবো। ”

– মার্টিন লুথার কিং

বন্ধু নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি :

১১. ” আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই , সমবেদনা চাই , সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই। ”
– – –

–রবীন্দ্রনাথ ঠাকুর

১২. ” গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল , বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ। ”

– রবীন্দ্রনাথ ঠাকুর

বন্ধু নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
বন্ধুত্ব নিয়ে এরিস্টটল এর কিছু উক্তি :

১৩. “দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।“

– এরিস্টটল

১৪. ” প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয় , ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়। “

– এরিস্টটল

১৫. ” দুটি দেহে একটি আত্মার অবস্থানই হল বন্ধুত্ব। “

– এরিস্টটল

বন্ধুত্ব নিয়ে উইলিয়াম শেক্সপিয়র এর উক্তি :

১৬. ” কাউকে সারা জীবন কাছে পেতে চাও ? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। “

– উইলিয়াম শেক্সপিয়র

১৭. ” আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতটা সুখী হতে পারি ,অন্য কোনোভাবে ততটা সুখী হতে পারি না। “
– উইলিয়াম শেক্সপিয়র

বন্ধু নিয়ে প্লেটোর উক্তি :

১৮. ” বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে। “

– প্লেটো

বন্ধুত্ব নিয়ে সক্রেটিসের উক্তি :

১৯. ” বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো।”

– সক্রেটিস

২০. ” একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান। “

– ইউরিপিদিস

২১. ” নিয়তি তোমার আত্মীয় বেছে দেয় , আর তুমি বেছে নাও তোমার বন্ধু। “

– জ্যাক দেলিল

২২. ” বন্ধুত্ব হচ্ছে ডানা বিহীন ভালোবাসা। “

– লর্ড

২৩. ” একজন সত্যিকারের বন্ধু কখনো বন্ধুর আচরণে ক্ষুব্দ হয় না। “

– চার্লস ল্যাম্ব

২৪. ” কোনো মানুষই অপ্রয়োজনীয় নয় , যতক্ষণ তার একটি বন্ধু আছে। “

– রবার্ট লুই স্টিভেন্স

২৫. ” প্রেম একদিন হারিয়ে যায় কিন্তু সত্যিকারে বন্ধুত্ব কখনই হারায় না। “

২৬. ” গোপনীয়তা রক্ষা করে না চললে , কখনই বন্ধুত্ব বেশিদিন টিকে থাকেনা। “

এছাড়া বন্ধু নিয়ে আর কয়েকটি উক্তি হল –

” ভালোবাসা হলো ফুল । আর বন্ধুত্ব হলো সুতো , যে সুতো দিয়ে যে কোন ফুলকে মালার সৌন্দ্যর্যে বেঁধে রাখা যায় ।“

– কিশোর মজুমদার

” যে কোনো সম্পর্কের মধ্যেই বন্ধুত্ব গড়ে উঠতে পারে , কিন্তু বন্ধুত্বের উপর আর কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না ।“

-কিশোর মজুমদার

” যে কোনো সম্পর্ক কতটা স্থায়ী হবে তা নির্ভর করে সেই সম্পর্কের মধ্যে কতটা বন্ধুত্ব গড়ে উঠেছে তার উপর । “

-কিশোর মজুমদার

” আমি মনে করি বন্ধুত্ব আলাদা কোনো সম্পর্ক নয় , সব সম্পর্কের উন্নত অবস্থার নাম বন্ধুত্ব । “

-কিশোর মজুমদার

” প্রতিটি সম্পর্কের মধ্যে বন্ধুত্ব থাকাটা জরুরি । “

” বন্ধুত্ব হল পুরোনো তেতুলের মত , যত পুরোনো হয় তার আয়ুর্বেদিক ক্ষমতা ততই বাড়তে থাকে । “

The post বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে বিখ্যাত কিছু উক্তি appeared first on প্রেরণাজীবন.

]]>
https://preronajibon.com/bengali-quotes-on-friendship/feed/ 1