bengali education tips Archives - প্রেরণাজীবন
স্মার্ট ইন্টারভিউ কীভাবে দেবেন ? স্মার্ট ইন্টারভিউ দেওয়ার টিপস
স্মার্ট ইন্টারভিউ দেওয়ার টিপস
যে কোনো মানুষকেই ইন্টারভিউ এর সম্মুখীন হতে হয় । আজকে চাকরি বা কোনো কাজে নিযুক্ত হবার জন্য যে বিভিন্ন ধরণের ইন্টারভিউ দিতে হয় , তার মূল বিষয়গুলো আলোচনা করবো । খুব সহজেই কীভাবে বাজিমাত করে সকলের মনে ব্যক্তিসত্তার ছাপ ফেলা যায় তার টিপসগুলো নীচে তুলে ধরা হল ।
ইন্টারভিউ দিতে গিয়ে মূল যে বিষয়গুলো করতে হবে আর কী কী করা যাবে না , সেই দুটো ভাগে আলোচনাকে ভাগ করে নেওয়া যাক ।
সবার আগে কোন কোন বিষয়ের দিকে নজর রাখতে হবে আর কী কী করতে হবে সেগুলো বলি :-
১. উপযুক্ত পোশাক নির্বাচন :-
কথায় বলে আগে দর্শনধারী, তারপর গুণ বিচারি— পুরোনো হলেও এ কথা এক্ষেত্রে প্রযোজ্য। ইন্টারভিউয়ের পোশাক হতে হবে পরিষ্কার এবং পরিপাটি। কারণ পোশাক-পরিচ্ছদ আর অঙ্গভঙ্গির মাধ্যমে আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে। তাই রঙিন, জবড়জং পোশাকের চেয়ে হালকা রঙের পোশাক পরাই ভালো। তবে পোশাকের রঙ যাই হোক, সাদা বা নীল, অবশ্যই তা যেন কুঁচকানো না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। পুরুষ বা নারী যেই হন না কেন পোশাকে যেন একটি অফিশিয়াল লুক থাকে ।
২. প্রস্তুতি বা স্টাডি করা :-
যে কোনো প্রতিষ্ঠানের ইন্টারভিউ দেবার আগে সেই কোম্পানি সম্পর্কে ভালোভাবে নেট ঘেঁটে তথ্য সংগ্রহ করতে হবে কোম্পানিকে আরও উন্নত করতে হলে কী ধরণের পরিশ্রম ও কর্মী দরকার সে সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। নিজের নাম , নামের অর্থ, পদবী ও এর উৎস , ঠিকানা, জায়গার নাম ও নামের কারণ ইত্যাদি সাধারণ প্রশ্নের উত্তরগুলি রেডি রাখতে হবে। বাড়িতে কয়েকজন গ্রুপ করে মক ইন্টারভিউ দিতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা অভ্যাস করলে খুব ভালো হয়। কিছু কমন প্রশ্নের উত্তর বাংলা এবং ইংরেজিতে মুখে বলে বলে অভ্যাস করতে হয়। এতে মুখের জড়তা কেটে যায়। সঙ্গে নিজের জলের বোতল ও হাল্কা শুকনো খাবার রাখতে ভুলবেন না। কারণ অনেক সময় লাইনে পড়ে কিছুটা দেরি হতে পারে।
৩.যথাসময়ে উপস্থিত হন :-
সময় খুব গুরুত্বপূর্ণ বিষয় । আপনার সময়নিষ্ঠতার একটি উদাহরণ হতে পারে ঠিক সময়ে ইন্টারভিউ বোর্ডে আপনার উপস্থিতি। হাতে কিছু বাড়তি সময় নিয়ে আপনার যাত্রা শুরু করুন, যাতে রাস্তায় ট্রাফিক জ্যাম এর কারণে বিলম্ব না হয়।
৪. পেপারস সাজিয়ে নেওয়া :-
ইন্টারভিউ বোর্ডে যাবার আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিন। কাগজপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখা প্রয়োজন-
ক. একটি ফাইলে কাগজপত্রগুলি পরপর সাজিয়ে রাখুন। যাতে বের করতে সুবিধা হয়।
খ. পলিথিনের ব্যাগে কাগজপত্র বয়ে নিয়ে গেলে ইন্টারভিউ যাঁরা নেবেন তাঁদের কাছে আপনি খেলো প্রতিপন্ন হতে পারেন।
গ. কোন কাগজপত্র নিজে থেকে দেখাবেন না, চাইলে পরে তবেই কাগজপত্র দেখান।
ঘ.ইন্টারভিউ শেষে সমস্ত কাগজপত্র ফেরত নিতে ভুলবেন না।
ঙ. নিজের কাগজ পত্র সিরিয়ালি সাজিয়ে রাখতে হবে আগে থেকেই। প্রয়োজনীয় কপি করে , স্বাক্ষর করে সেট করে রাখা প্রয়োজন।
চ. না চাইলেও সাধারণ কিছু ডকুমেন্ট সঙ্গে রাখুন। যেমনঃ সব ধরণের অ্যাকাডেমিক সার্টিফিকেট, নিজের কাজের পূর্ব অভিজ্ঞতার নমুনা, CV ও ছবি।
আরও পড়ুন : একটি ভালো এবং আকর্ষণীয় CV কিভাবে বানাবে
৫. প্রবেশ করার পদ্ধতি ও অভিবাদন :-
ইন্টারভিউ কক্ষে বা ইন্টারভিউ রুমে প্রবেশ করার আগে দরজায় করাঘাত করে তবে ঢুকুন। আপনার নাম ডাকা হলেও করাঘাত করতে ভুলবেন না। আর অবশ্যই অভিবাদন জানিয়ে প্রবেশ করুন। ঢুকেই খুব মোলায়েম ভাবে গুড মর্নিং, গুড আফটারনুন ইত্যাদি সময় অনুসারে বলতে হবে । আর সোজা বাংলায় নমস্কার কথাটিও বলতে পারেন । সবার দিকে তাকিয়ে স্বাভাবিক আই কন্টাক্ট করুন। আগেই বসবেন না । বসতে বলার অপেক্ষা করুন । ছয় সেকেন্ডের মত অপেক্ষা করুন । যদি বসতে না বলে থাকেন , আপনি “ বসতে পারি” ( May I be seated? ) বলে অর্থাৎ অনুমতি নিয়ে বসবেন।
৬. আত্মবিশ্বাস :-
আত্মবিশ্বাসী মানুষের ঘাড় উঁচু মাথা উঁচু থাকে । আর কথা বলার ভঙ্গিমাতেও আত্মবিশ্বাস ফুটে ওঠে । ইন্টারভিউতে প্রশ্নের উত্তর দেবার সময় চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিতে হয় । এমনকি কনফিউজিং প্রশ্নের উত্তরে “আমার অজানা” গোছের উত্তরগুলোতেও আত্মবিশ্বাসের প্রকাশ থাকবে । অর্থাৎ এটা আমি ভালোভাবে জানি , এটা যেমন আত্মবিশ্বাস আবার এটা আমি জানি না সেটাও কিন্তু আত্মবিশ্বাসই প্রকাশ করে।
৭. ব্যক্তিত্ব প্রকাশ :-
ব্যক্তিত্ব কথাটির অর্থ নিজস্বতাকে তুলে ধরা । প্রত্যেকটি মানুষ আলাদা হয়ে থাকে । তাই তাদের নিজস্ব আচরণ, কথা, শরীরী ভাষা আলাদা আলাদা হতে বাধ্য। তাই কোনো ধরনের নকল আচরণ করতে যাবেন না । কথার মধ্যে যেমন ব্যক্তিত্ব প্রকাশ পায় , তেমনি পোশাক, আচরণ, যুক্তি, বডি ল্যাঙ্গুয়েজ ইত্যাদিও খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোম্পানি যেমন দক্ষ কর্মী চায় , তেমনি চায় ব্যক্তিত্বশালী মানুষ । তাই মনে রাখবেন, অতিরিক্ত কিছুই ভালো নয়। নিজের স্বাভাবিক আচরণ অর্থাৎ ব্যক্তিত্ব ফুটিয়ে তুলুন স্বাভাবিকভাবে।
৮. হাসিমুখ রাখা :-
হাসিমুখে বিশ্বজয় করা যায়। যে কোনো কাজে মানুষ সবার আগে কোনো কর্মীর ব্যবহার দ্বারা প্রভাবিত হন। তাই ইন্টার্ভিউতে পুরো সময়টা জুড়ে একটা স্মাইলি ফেস বজায় রাখুন।
৯. পজিটিভ কথা বলা :-
সবসময় মনে রাখতে হবে মানুষ সেই ব্যক্তিকেই পছন্দ করে , যে পোজিটিভিটি ছড়ায় । তাই ইন্টারভিউতে যত ধরণের কথাই হোক না কেন , তাতে কিন্তু পজিটিভ একটা দিক যেন থাকে — সেদিকে খেয়াল রাখতে হবে । এটা তারা পরীক্ষাও করে থাকেন যে ক্যান্ডিডেট কতটা আশাবাদী । নেতিবাচক উত্তর কখনোই কাম্য নয় । একবার দুজনকে একই প্রশ্ন করা হয়েছিল যে , ” ধরুন আপনার চাকরিটা হলো না, আপনি তখন করবেন ? “
এর উত্তর দুজন দুরকম দেন। প্রথম জন বলেন “চাকরি না হলে কী আর করবো, আমার কপালে যা আছে তাই হবে ।” আর দ্বিতীয়জন বলেন , “কেন ধরতে যাব। আমি আমার জব পাবার ব্যাপারে অত্যন্ত আশাবাদী।”
১০. চোখে চোখ রাখা :-
ইন্টারভিউ দেবার সময় , নানা প্রশ্নের উত্তর দেওয়া বা আলোচনার সময় প্রশ্নকর্তার চোখের দিকে তাকাতে হয় । চোখে চোখ রাখা আত্মবিশ্বাসের পরিচায়ক । আর কথায় জোর বা boldness আসে এতে । তাই কক্ষে যতজন উপস্থিত থাকুন না কেন তাদের সকলের দিকে আই কন্ট্যাক্ট করেই কথা বলা প্রয়োজন ।
১১. বসার ভঙ্গি :-
অনুমতি পেয়ে চেয়ারে বসতে হবে। বসার ক্ষেত্রে মনে রাখতে হবে। রিল্যাক্স মুডে বসতে হবে যেমন , তেমনি মেরুদন্ড সোজা করে বসতে হবে । হাত দুটো খুব স্বাভাবিক দুই উরুতে বা কোলের কাছে রাখলে ভালো লাগবে। পেপারস এর ফাইলও কোলে রেখে তার উপর হাত রাখা যেতে পারে।
১২. মতামত প্রদান :-
যে কোনো ইন্টারভিউতে বিভিন্ন বিষয়ে মতামত জানতে চাওয়া হয় । যেমন রাজনীতি, প্রোডাক্ট, সামাজিক প্রথা ইত্যাদি । এসব ক্ষেত্রে রাজনীতির বিষয়গুলো এড়িয়ে যাওয়া বা সরকারি নির্দেশের পক্ষে সে দেওয়াই ভালো । আর অন্যান্য বিষয়ে পরিষ্কারভাবে নিজের মতকে অল্প কথায় তুলে ধরতে হয় । অযথা কোনো বিষয় উত্থাপন করলেও সে বিষয়ে মত জানতে না চাইলে দেবেন না। সেক্ষেত্রে শুধু তথ্য তুলে ধরেই ক্ষান্ত থাকতে হবে।
১৩. বিদায় সম্ভাষণ :-
প্রবেশের মত বিদায়ের মুহূর্তে বিদায় সম্ভাষণ করাই দস্তুর । সাধারণত , ধন্যবাদ স্যার বা ধন্যবাদ ম্যাম (Thank you ) বলেই কক্ষ থেকে বেরিয়ে আসতে হবে । একটু বেশি আন্তরিক হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি “ভালো থাকবেন” জাতীয় কথা অনেকটা ইম্প্রেশন তৈরি করে থাকে ।
ইন্টারভিউতে কী কী করা যাবে না :- ইন্টারভিউ এর আগে , ইন্টারভিউ চলাকালীন এবং তাৎক্ষণিক পরে যে যে বিষয়গুলো খারাপ ইমপ্রেশন তৈরি করতে পারে , সেগুলি খুব সংক্ষেপে তালিকা করে দেওয়া হল । তাহলে আসুন দেখে নিই ইন্টারভিউতে কী কী করা যাবে না :-
১. ওভার কনফিডেন্স দেখানো ।
২. ওভার স্মার্ট সাজার চেষ্টা ।
৩. অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক কথা বলা।
৪. ইন্টারভিউয়ের আগে ও পরে ধূমপান করা ।
৫. বেশি অঙ্গ ভঙ্গি করা বা হাত মাথা নাড়িয়ে কথা বলা।
৬. যুক্তিহীন ও নেগেটিভ কথা বলা।
৭. মোবাইল ফোন চালু রাখা, “একটু ফোনটা ধরি” গোছের কথা বলা।
৮. দেরি করে পৌঁছানো বা “sorry sir , একটু দেরি হয়ে গেল গোছের কথা বলা।
৯. দ্বিধাযুক্ত উত্তরদান বা অপরিস্কার ভাষার প্রয়োগ ।
১০. মিথ্যে বলার চেষ্টা ।
১১ আগের চাকরির বা প্রতিষ্ঠানের নিন্দা করা ।
১২ কাজের সময় , ছুটি , বাড়ি ফেরা ইত্যাদি বিষয়ে আগাম জানতে চাওয়া।
আশা করি বন্ধুরা , আজকের স্মার্ট ইন্টারভিউ দেওয়ার টিপস বিষয়টি খুব কাজে লাগবে আপনাদের । আমাদের ফেসবুক পেজ -এ চলে আসুন সেখানে যুক্ত থাকলে নিয়মিত সব আপডেট পাবেন । আর আর্টিকালটি যদি পরিচিত জনের উপকারে লাগে তাই শেয়ার করতে ভুলবেন না । ভালো থাকবেন , সুস্থ থাকবেন । ধন্যবাদ।
This Article is Written By – Ferdousi Manjira (Founder – Preronajibon.com)
The post স্মার্ট ইন্টারভিউ কীভাবে দেবেন ? স্মার্ট ইন্টারভিউ দেওয়ার টিপস appeared first on প্রেরণাজীবন.
ঘরে বসে দ্রুত টাইপিং শেখার কৌশল । টাইপিং স্কিল ডেভলপমেন্ট করুন
ঘরে বসে দ্রুত টাইপিং শেখার কৌশল । টাইপিং স্কিল ডেভলপমেন্ট করুন
বর্তমান যুগ হলো কম্পিউটারের যুগ, তাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে কম্পিউটারে পারদর্শী হওয়া খুবই প্রয়োজন। কম্পিউটারে পারদর্শী হতে গেলে প্রথমেই প্রয়োজন এর ইনপুট ডিভাইস চালনায় নিজেকে পারদর্শী করা।
কীবোর্ড হলো কম্পিউটারের এক অন্যতম ইনপুট ডিভাইস যেটা ছাড়া কম্পিউটার চালানো একপ্রকার অসম্ভব। কিবোর্ডের মাধ্যমে যেকোনো ডেটা   ইনপুটের জন্য আপনার টাইপিং স্কিল থাকা প্রয়োজন।
টাইপিং শেখা কেন প্রয়োজন ?
বর্তমানে সরকারি বা বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানেই ছোট থেকে বড়ো প্রায় সব কাজের জন্যই কম্পিউটার প্রয়োজন। তাই এইসব প্রতিষ্ঠানে কাজে নিযুক্ত হতে চাইলে আপনার টাইপিং স্কিল থাকা একান্ত প্রয়োজন।
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় টাইপিং টেস্ট থাকে, সেটা পাস্ করতে আপনাকে টাইপিং জানতেই হবে।
টাইপিং ভালো জানা থাকলে আপনি চাকরি ছাড়াও বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করে টাকা উপার্জন করতে পারবেন।
কিভাবে টাইপিং শিখবো : –
টাইপিং আপনি অনলাইন বা অফলাইন কোনো প্রতিষ্ঠানে শিখতে পারবেন। কিন্তু আজ আমি আপনাদের জানাবো কিভাবে ঘরে বসে বিনা খরচে খেলার ছলে টাইপিং শেখা যায়।
টাইপিং শিখতে কি কি উপকরন  প্রয়োজন  :-
টাইপিং শিখতে  প্রয়োজন মাত্র একটা কম্পিউটারের আর ইন্টারনেট কানেকশন (অনলাইন পদ্ধতিতে শিখতে ইন্টারনেট প্রয়োজন) বলে রাখা ভালো যদি আপনাদের কাছে ল্যাপটপ থাকে সেক্ষেত্রে একটা এক্সট্রা কীবোর্ড কিনে তাতে প্রাকটিস করা ভালো, এতে ল্যাপটপের কীবোর্ড খারাপ হবার সম্ভবনা কম থাকে।
জেনে নিন : কমিউনিকেশন স্কিল বাড়ানোর ১০টি উপায়
কিভাবে অনলাইনে টাইপিং শিখবো : –
অনলাইনে টাইপিং শেখার জন্য আপনাকে Typing.com এই ওয়েবসাইটে যেতে হবে।
এরপর মেনু থেকে Test অপশনে ক্লিক করলে আপনাদের সামনে একটি নতুন উইন্ডো খুলবে যেখানে অনেক কয়টি টেস্ট অপশন দেওয়া থাকবে। আপনি আপনার পছন্দ মতন সময়ের একটি টেস্ট দিতে পারেন।
এরপর টেস্ট শেষ হলে আপনি দেখতে পারবেন আপনার বর্তমান টাইপিং স্পিড কত রয়েছে।
যদি আপনার স্পিড কম থাকে এবং আপনি তা বাড়াতে চান তাহলে, সাইটের হোমপেজে গিয়ে Lessons অপশনে ক্লিক করে আপনি শেখা শুরু করতে পারবেন। এখানে বিভিন্ন পদ্ধতিতে বা লেসনের মাধ্যমে আপনার টাইপিং স্কিল ডেভলপ হবে। মনে রাখতে হবে টাইপিং সবসময় কিবোর্ডের দিকে না তাকিয়ে প্রাকটিস করা উচিত।
জেনে নিন : একটি ভালো এবং আকর্ষণীয় CV কিভাবে বানাবে
টাইপিং একদিনে শেখার বিষয় না, আর একবার শিখে যাওয়ার পরেও যদি নিয়মিত অনুশীলন না করা হয় সেক্ষেত্রে টাইপিং স্পিড কমে যাওয়ার সম্ভবনা থাকে। উল্লিখিত ওয়েবসাইটে নিয়মিত বিভিন্ন লেসনের মাধ্যমে আপনি টাইপিং শিখতে ও অনুশীলন করতে পারবেন। নিয়মিত আপনার স্কিল কতটা ডেভলপ হচ্ছে তার হিসেবে রাখার জন্য ওয়েবসাইটে একটি একাউন্ট বানিয়ে নেবেন। ওয়েবসাইটটিতে আপনি ফ্রিতে একাউন্ট বানাতে পারবেন।
আশা করি ঘরে বসে টাইপিং শেখার কৌশল আপনাদের ভালো লাগবে। এরকম আরও টেকনোলজি ও স্কিল ডেভলপমেন্টের ওপর লেখা পেতে পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করে আমাদের পেজটি সাবস্ক্রাইব করে নিন, আর পেয়েযান আমাদের সমস্ত লেখার আপডেট সরাসরি আপনার মোবাইলে। আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।
The post ঘরে বসে দ্রুত টাইপিং শেখার কৌশল । টাইপিং স্কিল ডেভলপমেন্ট করুন appeared first on প্রেরণাজীবন.
এই ১১ ধরণের মানুষ থেকে সর্বদা দূরে থাকো। Stay Away From These People
মানুষের জীবনে খুব বেশি প্রভাব ফেলতে পারে তার চারপাশের মানুষ। আর তাই আমাদেরও সতর্ক হওয়া উচিত। আমাদের চারপাশে কয়েক ধরণের মানুষ দেখা যায় যারা কোনো না কোনো ভাবে আমাদের মানসিক শক্তি ক্ষয় করে। তাদের সঙ্গে বেশিক্ষন সময় কাটালে তাদের প্রভাব আমাদের ওপর পড়তে থাকে। এসব মানুষ আমাদের ব্রেইনের ম্যাসিভ স্ট্রেসের কারণ। তাদের ব্যবহার ,তাদের কথা বলার ধরণ, তাদের চিন্তাভাবনা করার ক্ষমতা বলে দেয় তারা Energy Sucker না Energy Giver  চলো আজ জেনে নেওয়া যাক সেই ধরণের মানুষের  বিহ্যাভ আপ্রোচ গুলি যা দেখে তাদের চেনা যাবে –
১) কট্টরবাদী ( Fundamentalist Dogmatic ) :-
যারা কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কট্টরপন্থী মনোভাব পোষণ করে ,সত্য মিথ্যা যাচাই না করে শুধু ধারণার ওপর ভর করে চলে , তাদের থেকে নিজেকে দূরে রাখো। কখনো কখনো দেখা যায় বন্ধুমহলে কিংবা পরিবারে কোনো একজন একটা বিষয় কে কেন্দ্র করে তার কট্টরবাদিতা প্রমাণ করতে চায় ,সেই সময় তার সঙ্গে তর্কে লিপ্ত না হয়ে সহমত পোষণ করা উচিত। কারণ তুমি যদি তর্ক করা শুরু করো সময় যেমন নষ্ট হবে , তেমনি তাকে বোঝাতে না পেরে তোমার মানসিক শক্তি ক্ষয় হবে। তাই এই ধরণের মানুষ থেকে সর্বদা  দূরে থাকো।
২) ভুক্তভোগী মানুষ :-
যারা সর্বদা নিজের দুঃখের গান গেয়ে বেড়ায় , তারা দেখায় যে পৃথিবীর যাবতীয় দুর্ঘটনা শুধু তাদের সাথেই  ঘটে। এসব বলে তারা খুব সহজেই সহানুভূতি গ্রাস করে। ফলে আমরাও তাদের সমস্যাগুলো নিজেদের মনে করে সমাধান করতে চেষ্টা করি। এই ধরণের মানুষদের দুঃখও কখনই ঘোচে না , এরা সর্বদা ভিক্টিম মেন্টালিটির হয়ে থাকে। নিজেরা দায়িত্ববোধ এড়িয়ে আজীবন তোমার কাছে সহানুভূতি চাইতে থাকবে। তাই নিজেদের সমস্যা সমাধানে যারা তোমায় ব্যবহার করে , তাদের থেকে সর্বদা দূরে থাকো। যদি তুমি তাদের সাহায্য করতে চাও দূর থেকে করো , কাছে গেলেই তারা তোমায় প্রভাবিত করতে থাকবে।
৩) Negative People :-
কিছু মানুষ রয়েছে যারা ভয় ব্যতীত কোনোদিন সাহস দিতে পারে না। তারা সব কিছুর মধ্যে নেতিবাচক মনোভাব পোষণ করে থাকে। এরা সব ব্যাপারে অন্যদের নিরুৎসাহিত করে তোলে। এই ধরনের মানুষেদের  সঙ্গে যারা বেশিক্ষন থাকে , তারাও নেতিবাচক হয়ে যায়। তাই যারা শুধু ভীত করে দেয় তাদের থেকে সর্বদা দূরে থাকো।
৪) পরশ্রীকাতর  :-
যারা অন্যের ভালো দেখে কাতর হয়ে পড়ে। এই ধরণের মনোভাব হিংসা ও বিদ্বেষাত্মক আচরণ তৈরী করে। বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় স্ট্রেস হলো পরশ্রীকাতরতা। এই ধরণের মানুষের সাথে বেশিক্ষণ সময় কাটালে তাদের ভাবধারা তোমার মধ্যেও সঞ্চারিত হতে থাকবে।  তাই তাদের থেকে নিজেকে দূরে রাখো।
৫) গসিপিং  :-
বিশাল মনের মানুষেরা চিন্তাভাবনা নিয়ে আলোচনা করেন। গড়পড়তা মানুষেরা ইভেন্ট নিয়ে কথা বলেন। আর ক্ষুদ্র মানসিকতার মানুষ অন্য মানুষকে নিয়ে গসিপ করেন।
এলেনর রুজভেল্ট
অন্যদের দুর্ভাগ্য নিয়ে কিংবা সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা করে অনেকেই আনন্দ পায়। পরনিন্দা বা পরচর্চা একটি হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। সহকর্মীদের মধ্যে দেখা যায় অবসর সময়ে বসে গসিপ করছে , যা অন্যকে আঘাত দিতেও পারে। এসব গল্পে মশগুল না থেকে তুমি ওই সময়টাকে প্রোডাক্টিভ কোনো কাজে লাগাতে পারো।
৬) নির্দয় বা বদমেজাজী মানুষ :-
যদি কোনো মানুষ খুব সূক্ষ্ম ভাবে তোমার সাথে হিংস্রতা দেখায় তা সে ফিজিক্যালি হোক বা মেন্টালি , তাদের থেকে সর্বদা নিজেদের বাঁচিয়ে রাখা ভালো। বদমেজাজী মানুষেরা নিজের রাগ সর্বদা অন্যের ওপর ঝাড়তে থাকে , তারা অন্যকে দোষীর কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখে। এইসব মানুষদের দূরে রাখা উচিত নইলে তারা আমাদের চিন্তাভাবনার অনেকাংশ দখল করে আমাদের ব্রেন কে ডিসটার্ব মুড এ নিয়ে যাবে।
৭) ধান্দাবাজ :-
ধান্দাবাজ মানুষ বন্ধুত্বের আড়ালে তোমার সময় নষ্ট করবে। এসব মানুষ তোমাকে খুব ভালোভাবে জানে , তারা জানে তোমার পছন্দ অপছন্দকে কাজে লাগিয়ে কিভাবে ফায়দা নিতে হয়। তারা প্রথমে তোমাকে জয় করবে , তারপর তোমাকে কাজে লাগিয়ে তার স্বার্থসিদ্ধি করবে । কাজেই এই ধরণের মানুষ চিনে নেওয়া খুব প্রয়োজন।
৮) Confused people :-
এই ধরণের মানুষ কখনো ভীষণ কাজের কথা বলবে , কখনো একদম বেকার জিনিস নিয়ে কথাবার্তায় মশগুল থাকবে। এরা  Unpredictable এদের সাথে কথা বলে কখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় না। তারা কখনো তোমায় clarity দিতে পারবে না। তাই কাজের ক্ষেত্রে তাদের থেকে দূরে থাকাই ভালো।
৯) সবজান্তা :-
যারা সব বিষয়ে ইন্টারেস্ট দেখায় এবং শুধু কথাবার্তায় অন্যকে ডুবিয়ে রাখে ,এদের কাছে সব ধরণের উত্তর তৈরী থাকে। তারা বিচার বিবেচনা না করেই এমন কিছু কথা বলে ফেলে , যা অন্যকে নিরুৎসাহিত করে তোলে। তারা তাদের ধারণা থেকে বেরিয়ে আসতে চায় না , তারা নিজেদেরকেই সঠিক মনে করে। এদের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না। মনে রেখো এরা কখনো কখনো কথার মাধ্যমে তোমায় অপদস্ত করতেও পারে।
জেনে নাও : মানসিক স্বাস্থ্য ভালো রাখার কয়টি উপায়
১০)  অহংকারী :-
যারা ভীষণ অহংকারী তারা নিজেদের নিয়ে একটি মিথ্যা আত্মবিশ্বাসে ডুবে থাকে। তারা নিজেদের খুব বড় মনে করে। অহংকারী মানুষ সব কিছুকেই পারসোনাল চ্যালেঞ্জ হিসেবে দেখে। এইধরণের মানুষ সামনের জনকে কখনই গুরুত্ব দেন না । অহংকারী ব্যক্তিরা কর্মক্ষেত্র নানা গোলযোগ সৃষ্টি করে , এরা  নিজেদের যেমন ধ্বংস করে তেমনি এদের চারপাশে যারা থাকে তারাও ক্ষতিগ্রস্ত হয়। যতটা পারা যায় তাদের থেকে দূরে থাকা ভালো , কারণ এরা মানসিক শক্তি ক্ষয় করতে ভীষণ পারদর্শী।
১১) Aimless :-
লক্ষ্যহীন মানুষ হাল ছাড়া নৌকার মতো ভাসতে থাকে । জীবনের স্রোত যে কোনোখানেই তাদের নিয়ে ফেলতে পারে । এই ধরনের মানুষ কখনোই সময়ের মূল্য দিতে পারেন না । তারা অন্যদের সময়কেও গুরুত্ব দেয় না । কাজেই এই ধরণের মানুষের সঙ্গে মেলামেশা করলে সময় যেমন ক্ষতি হবে , তেমনি ক্ষতি হবে তোমার জীবনের লক্ষ্য পূরণের মানসিকতাও । তাই যতটা পারো লক্ষ্যহীন মানুষের সাহচর্য এড়িয়ে চলা প্রয়োজন।
তাহলে বন্ধুরা , নিশ্চয় বুঝে গেছ , কীভাবে এই মানুষদের চিনে নেবে যারা তোমার পক্ষে ক্ষতিকর । লেখাটি কেমন লাগলো ? কমেন্ট বক্সে লিখে জানাও । আমাদের ফেসবুক পেজ-এ চলে এসো এরকম অনেক পোস্ট রয়েছে সেখানে । ভালো লাগলে তোমার বন্ধুদের লেখাটি শেয়ার করে দাও । খুব ভালো থেকো , সুস্থ থেকো।
The post এই ১১ ধরণের মানুষ থেকে সর্বদা দূরে থাকো। Stay Away From These People appeared first on প্রেরণাজীবন.
পরীক্ষার খাতায় ভালো নম্বর তোলার ছয়টি টিপস
পরীক্ষা নিয়ে ভীতি আমাদের চিরকালের। এই ভীতির মূল কারণ -ই হলো ভালো নম্বর না পাওয়ার আশঙ্কা। এই নম্বর পাওয়ার ব্যাপারে নানা মুনির নানা মত রয়েছে। কিন্তু সবার আগে কয়েকটি প্রাথমিক বিষয় মনে রাখতে হবে। অনেকেরই আফশোষ থাকে এতো পড়াশুনা , প্রাইভেট টিউশন ,খরচপাতি করেও রেজাল্ট কেন ভালো হয় না। আবার অনেকের বক্তব্য এতো ভালো লিখেও কেন কম নম্বর আসছে। এসো জেনে নেই পরীক্ষার খাতায় ভালো নম্বর পেতে হলে পরীক্ষার খাতায় যে মূল বিষয়গুলোর ওপর নজর দিতে হবে –
১. স্বচ্ছতা :-
হাতের লেখা খুব ভালো হলেই ভালো নম্বর আসবে এমনটা কিন্তু নয়। তোমাকে সবার আগে মনে রাখতে হবে তুমি খুব ভালো লিখলেই তুমি খুব ভালো নম্বর পাবে এমন কথা নেই। সেক্ষেত্রে ভালো নম্বর পাবার জন্য যে বিষয়টি মনে রাখতে হবে তা হল স্বচ্ছতা। এই স্বচ্ছতা দুই প্রকার –
ক ) উত্তর লেখার বিষয়ের স্বচ্ছতা
খ ) খাতা সাজানোর স্বচ্ছতা
প্রথম ক্ষেত্রে বলতে হয় রচনাধর্মী উত্তরের ক্ষেত্ৰে খুব ভালো নোটস লিখলেই হবে না সঠিক প্রশ্নের জন্য সঠিক ও যথাযথ উত্তর হওয়া চাই। অপ্রাসঙ্গিক দীর্ঘ আলোচনা পরিহার করতে হবে। মূল প্রাসঙ্গিক বিষয়ের ওপর নির্ধারিত শব্দসংখ্যার মধ্যে সংক্ষিপ্ত অথচ তথ্যনির্ভর লেখাই হল বিষয়ের স্বচ্ছতা।
আর খাতার স্বচ্ছতা হল পরীক্ষকের সামনে তুলে ধরা বিষয়টি যেন সুন্দরভাবে উপস্থাপিত হয়। কাটাকুটি ,লেখার লাইনগুলি অসমান ,প্যারাগ্রাফ না রাখা – এইসব বিষয় পরিত্যাগ করতেই হবে। মনে রেখো স্বচ্ছতা মানে শুধু সুন্দর হাতের লেখা নয় – সুন্দরভাবে উপস্থাপন করা।
২. সহজ ভাষা:-
অনেকেই ভাবে যে কঠিন কঠিন ভাষায় উত্তর লিখলেই বেশি নম্বর আসে। এটি ভুল ধারণা। তুমি যে শ্রেণিতে পড়ো তোমার বয়স দক্ষতা অনুসারেই লেখার ভাষা হবে সহজ ও সরল। সহজভাবে কোনো বিষয় বোঝানোই কঠিন কাজ। কঠিন শব্দের প্রয়োগ করতে গিয়ে বানানসহ অন্যান্য ভুলের সম্ভবনা থেকে যায়।
৩. উত্তর নির্বাচন :-
পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়ে যে সমস্যার সম্মুখীন হতে হয় তা হল সঠিক প্রশ্নটি নির্বাচন করা। এক্ষেত্রে তোমরা অবশ্যই সে প্রশ্নটিই লিখবে যা আগে তোমার লেখা অভ্যাস করা আছে। তাহলে আত্মবিশ্বাসের সঙ্গে নির্ভুলভাবে লিখতে পারবে। আর সবচেয়ে বেশি তৈরী উত্তরগুলোই আগে লিখবে। uncommon বা বানিয়ে লেখার উত্তরগুলি শেষের দিকে রাখবে।
৪. মার্জিন ,উত্তরের সমাপ্তি ও loose sheet এর ব্যবহার :-
পরীক্ষার খাতাটি হাতে পেয়েই স্কেল দিয়ে চারদিকেই ১ ইঞ্চি পরিমান রেখে মার্জিন টেনে নেবে – সবগুলি পাতা জুড়ে। কমপক্ষে উপর ও বাঁ দিকে এই জায়গা রাখতেই হবে। মনে রেখো পরীক্ষক উপর দিক , বাম দিক ও ডান দিকের ফাঁকা অংশে নম্বর বসান। তাই নম্বর বসানোর জায়গা না থাকলে পরীক্ষক বিরক্ত হবেন।
দুটি উত্তরের মাঝে কম পক্ষে দেড় ইঞ্চি পরিমান গ্যাপ বা ফাঁকা রাখতে হবে। এবং একটি প্রশ্নের উত্তরের শেষে অবশ্যই কোনো সমাপ্তি চিহ্ন ব্যবহার করবে।
এরকম তোমার পছন্দমতো যে কোনো চিহ্ন তুমি ব্যবহার করতে পারো ; যাতে পরীক্ষক বুঝে যান তোমার উত্তরের শেষ এই চিহ্ন দিয়ে হয়েছে। এর ফলে উত্তর শেষের নম্বর তিনি বসিয়ে দেবেন।
Additional Loose sheets লাগলে তার উপরে একটি সিরিয়াল নম্বর বসাবে – যেমন Loose Sheet (1), (2) এই ভাবে। আর এই sheet এর শুরুতেই Roll No , Registration No বসিয়ে দেবে যথাযথভাবে ,যাতে সুতো ছিঁড়ে গেলেও তোমার Loose Sheet টি চিহ্নিত করা সম্ভব হয়। মার্জিন টানতে কখনোই ভুলো না।
৫. প্রশ্নের ক্রম বা নম্বর লেখা :-
অনেক ছাত্র -ছাত্রীর খাতায় দেখা যায় প্রশ্নটির ক্রমিক নম্বরটিই খাতায় তুলতে ভুলে গেছে। আবার অনেকেই বাংলা এবং ইংরেজি সংখ্যা মিশিয়ে ফেলে। যেমন – ৮ নং প্রশ্নের উত্তর লিখতে গিয়ে ইংরেজিতে ৪ লিখে বসে আছে। সেক্ষেত্রে পরীক্ষক এটাকে ৪( চার ) নং প্রশ্ন মনে করে উত্তরটি ভুল বলে চিহ্নিত করেন। এক্ষেত্রে তোমরা অবশ্য অবশ্যই মনে রাখবে প্রশ্নপত্রে প্রশ্নটির ক্রম বাংলা বা ইংরেজি যে সংখ্যায় আছে – হুবহু সেটাই লিখবে।
আরেকটি বিষয় অনেকেই খেয়াল করে না, প্রশ্নের ক্রম নম্বরটি কোথায় লিখবো মার্জিনের বাইরে না খাতার ভেতরের দিকে। ছবিটি দেখ –
কারণটি  হল খাতা সেলাই করা বা সুতো দিয়ে বাঁধার সময় প্রশ্নের ক্রম নম্বরটি ঢাকা পড়ে যায় – পরীক্ষক আর দেখতে পান না। তাছাড়া মার্জিনের বাইরের দিকটি তোমার জন্য নয়, পরীক্ষকের নম্বর বসানোর জন্য নির্ধারিত। কাজেই সেই জায়গাটি ছেড়ে না দিলে পরীক্ষক অখুশি হবেন – তার প্রভাব নম্বরের ক্ষেত্রেই পড়বে।
৬. সময়ের প্রতি নজর :-
আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইম ম্যানেজমেন্ট । আগে থেকেই বাড়িতে অভ্যাস করতে হবে – সংক্ষিপ্ত ও রচনাধর্মী উত্তরের জন্য বরাদ্দ সময়ের মধ্যেই লিখতে পারছো কি না । এখন সাধারণত: মোট নম্বরের ৪০%(চল্লিশ শতাংশ) MCQ,SAQ মিলিয়ে থাকে । এই উত্তরগুলির প্রতিটির জন্য এক মিনিট করে বরাদ্দ করতে পারো । আর রচনাধর্মী উত্তরের ক্ষেত্রে ১৫০ শব্দের হলে প্রতিটির জন্য গড়ে ১৫ মিনিট করে রাখতে পারো । এইভাবে একটা সময়ের হিসেব আগেই করে রাখতে হবে । পরীক্ষার হলে একটা উত্তর লিখতে খুব দেরি হলে সেটার পেছনে আর বেশি সময় দেবে না । অন্য উত্তর শুরু করে দেবে । সময়ের সঠিক ব্যবহার করতে পারলে আর আগের টিপসগুলো মেনে চললে দেখবে ভালো নম্বর আসতে বাধ্য।
তাছাড়া পরীক্ষার পূর্বে খাতা বানিয়ে বাড়িতে নিজের মতো পরীক্ষা দাও। আর এই ছয়টি বিষয় খেয়াল করে দেখ প্রস্তুতি যথাযথ কিনা। সামনে পরীক্ষা আশা করি খুব ভালো নম্বর পাবে ও জীবনে সফল হবে। খুব ভালো থেকো।
আশা করি আমাদের দেওয়া এই তথ্যগুলি তোমাদের কাজে লাগবে, আর এই ধরনের লেখার আপডেট পেতে নিচের বেল আইকনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটের সমস্ত নোটিফিকেশন নিজের মোবাইলে পেয়ে যাও। আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।
This Article Is Written By
Kishore Majumder
Editor & Writer
Kishore Majumder is the editor and writer of preronajibon. He is a teacher, poet and songwriter of bengali culture. He is also well-known as a youtuber and reciter of bengali poetry . He likes to inspire others to live a better life.
The post পরীক্ষার খাতায় ভালো নম্বর তোলার ছয়টি টিপস appeared first on প্রেরণাজীবন.
শিক্ষা কী? শিক্ষার সংজ্ঞা,ধারণা, লক্ষ্য ও উদ্দেশ্য
শিক্ষা কী ?
শিক্ষা হল একটি আচরণগত পরিবর্তন । শিক্ষা হল এমন একটি প্রক্রিয়া যেখানে শেখার সুবিধা বা জ্ঞান , দক্ষতা , মান , বিশ্বাস এবং অভ্যাস অর্জন করা যায়। কারও মতে শিক্ষা হচ্ছে বৃদ্ধি ও বিকাশমূলক প্রক্রিয়া, আবার কেউ বলেন শিক্ষা সামাজিক প্রক্রিয়া, শিক্ষা জীবন যাপনের প্রস্তুতি।
শিক্ষা শব্দের উৎপত্তি :-
বাংলা ‘শিক্ষা‘ শব্দটি সংস্কৃত ধাতু শাস থেকে এসেছে । যার অর্থ হল শাসন করা । শিক্ষা শব্দটির সমার্থক শব্দ ‘বিদ্যা’ সংস্কৃত ধাতু বিদ থেকে এসেছে , যার অর্থ হল ‘জানা’ বা ‘জ্ঞান’ অর্জন করা । শিক্ষার ইংরেজি প্রতিশব্দ Education শব্দটির উৎস কয়েকটি ল্যাটিন শব্দ থেকে । কারো মতে শব্দটি ল্যাটিন Educere থেকে উদ্ভূত , যার ইংরেজি অর্থ হচ্ছে To lead out অর্থাৎ শিশু এবং শিক্ষার্থীর মনের মধ্যে যে সব মানসিক শক্তি জন্মসূত্রে বিদ্যমান সেগুলিকে বাইরে আনা ।
দ্বিতীয় মত অনুযায়ী – Education শব্দটির মূল ল্যাটিন শব্দ Educare থেকে উদ্ভূত যার অর্থ হল To bring up – অর্থাৎ প্রতিপালন করা বা পরিচর্যা কর । এই অর্থে শিক্ষা হচ্ছে , কতগুলি নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ সামনে রেখে শিশুকে সঠিকভাবে লালন-পালন করার প্রক্রিয়া।
তৃতীয় মত অনুযায়ী – Education ইংরেজি শব্দটি ল্যাটিন শব্দ Educatum থেকে এসেছে, যার অর্থ হল- The act of training । এই মতানুযায়ী শিক্ষার অর্থ হচ্ছে শিশু বা শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন উপযোগী কিছু কৌশল আয়ত্ত করার প্রশিক্ষণ দেওয়া ।
Joseph Twadell Shipley তাঁর Dictionary of word origins এ লিখেছেন Education শব্দটি এসেছে ল্যাটিন Edex এবং Duccrduc শব্দগুলো থেকে। যার শাব্দিক অর্থ হল যথাক্রমে বের করা ,পথ প্রদর্শন করা । আর একটু ব্যাপক অর্থে তথ্য সংগ্রহ করে দেয়া এবং সুপ্ত প্রতিভা বিকশিত করা ।
শিক্ষার সংজ্ঞা :-
প্রাচীন ভারতীয় চিন্তাবিদদের ধারণায় শিক্ষা :-
উপনিষদে বলা হয়েছে – শিক্ষা মানুষকে সংস্কারমুক্ত করে তোলে।
ঋগবেদে বলা হয়েছে – শিক্ষা হল এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে আত্মবিশ্বাসী এবং আত্মত্যাগী করে তোলে।
কৌটিল্যের মতে – শিক্ষা হল শিশুকে দেশ বা জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ দেওয়ার কৌশল।
শঙ্করাচার্যের মতে – আত্মজ্ঞান লাভই হল শিক্ষা।
আধুনিক ভারতীয় শিক্ষাবিদগণের মতানুযায়ী শিক্ষা :-
“তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না , যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে” – রবীন্দ্রনাথ ঠাকুর।
ব্যক্তির দেহ , মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস ।   – গান্ধিজী
মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা ।  – স্বামী বিবেকানন্দ ।
মানুষ যে বিকাশমান আত্মসত্তার অধিকারী তাকে সম্পূর্ণভাবে বিকাশ করার যে প্রচেষ্টা তাই হল শিক্ষা। – ঋষি অরবিন্দ।
পাশ্চাত্য শিক্ষাবিদগণের মতানুযায়ী শিক্ষা :-
শিক্ষার্থীদের দেহ মনের বিকাশ সাধন এবং তার মাধ্যমে জীবনের মাধুর্য ও সত্য উপলব্ধিকরণ। — অ্যারিস্টটল।
শিক্ষা হল শিশুর স্বতস্ফুর্ত আত্মবিকাশ  , যা মানব সমাজে সকল কৃত্রিমতা বর্জিত একজন স্বাভাবিক মানুষ তৈরীতে সহায়ক।  — রুশো।
শিক্ষা হল অভিজ্ঞতার অবিরত পুনর্গঠনের মাধ্যমে জীবন-যাপনের প্রক্রিয়া।।   — জন ডিউই।
শিক্ষা হল শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ মনের সার্বিক বিকাশের সহায়ক প্রক্রিয়া।  — প্লেটো।
শিক্ষা হল অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার উন্মেষ সাধন ।  — ফ্রয়বেল।
শিক্ষার ধারণা :-
শিক্ষার অর্থ বিশ্লেষণ করলে তার দুটো অর্থ দেখতে পাওয়া যায় , একটি হল সংকীর্ণ অর্থে শিক্ষা , অপরটি হল ব্যাপক অর্থে শিক্ষা।
সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে বোঝায় কোন প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষিত ও অভিজাত ব্যক্তি দ্বারা পাঠ্যক্রমের বিষয়গুলি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করা । সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হল –
১. জ্ঞান বৃদ্ধি করা , ডিগ্রীলাভ করা।
২. এটি একটি একমুখী প্রক্রিয়া ।
৩. বিদ্যালয়কেন্দ্রিক এবং পুথিনির্ভর।                                                                                                   ৪. অপরিবর্তন ও গতিহীন প্রক্রিয়া।
ব্যাপক অর্থে শিক্ষা :-
শিক্ষাবিদদের মতে ব্যাপক অর্থে শিক্ষার তাৎপর্য হল শিক্ষার্থীর অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার বিকাশ সাধন করা।
ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হল –
১. এটি জীবনব্যাপী প্রক্রিয়া
২. ব্যাপক অর্থে শিক্ষা হল দ্বিমুখী প্রক্রিয়া ।
৩. এটি জীবনব্যাপী ক্রমবিকাশ প্রক্রিয়া । এই শিক্ষা শিশুর জন্মগত সামর্থ্য , অন্তর্নিহিত সম্ভাবনা ও স্বতঃস্ফুর্ত চিন্তাশক্তি ক্রমবিকাশে সাহায্য করে ।
৪. এই শিক্ষা শিক্ষার্থীদের চাহিদা ও প্রবণতা অনুযায়ী হয়ে থাকে ।
৫. এই শিক্ষা আচরণের পরিবর্তন , মূল্যবোধের বিকাশ ,  উদারনৈতিক মনোভাব গঠনে সহায়তা করে।
শিক্ষার উদ্দেশ্য :-
অ্যারিস্টটলের মতে – “শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হল ধর্মীয় অনুশাসনের অনুমোদিত পবিত্র কার্যক্রমের মাধ্যমে সুখ লাভ করা।”
সক্রেটিস এর মতে – “শিক্ষার উদ্দেশ্য হল মিথ্যার বিনাশ আর সত্যের আবিষ্কার।
প্লেটোর মতে – শরীর ও আত্মার পরিপূর্ণ বিকাশ ও উন্নতির জন্য যা কিছু প্রয়োজন , তা সবই শিক্ষার উদ্দেশ্যে অন্তর্ভূক্ত ।
বিখ্যাত শিক্ষাবিদ হার্বাট বলেছেন – শিক্ষার উদ্দেশ্য হবে শিশুর সম্ভাবনা ও অনুরাগের পূর্ণ বিকাশ ও নৈতিক চরিত্রের প্রকাশ।
জন ডিউই এর মতে – শিক্ষার উদ্দেশ্য আত্ম উপলব্ধি ।
রুশো এর মতে – সু-অভ্যাস গড়ে তোলাই শিক্ষার উদ্দেশ্য ।
কিন্ডার গার্ডেন পদ্ধতির উদ্ভাবক বিশিষ্ট শিক্ষাবিদ্ ফ্রয়বেলের মতে – শিক্ষার উদ্দেশ্য হবে সুন্দর বিশ্বাসযোগ্য ও পবিত্র জীবনের উপলব্ধি ।
পার্সীনান বলেছেন – শিক্ষার উদ্দেশ্য হল চরিত্র গঠন ,  পরিপূর্ণ জীবনের জন্য প্রস্তুতি এবং ভালো দেহ ভালো মন গড়ে তোলা ।
পার্কার বলেছেন – পূর্ণাঙ্গ মানুষের আত্মপ্রকাশের জন্য যে সব গুণাবলী নিয়ে শিক্ষার্থী এ পৃথিবীতে আগমন করেছে , শিক্ষার উদ্দেশ্য হবে সে সব গুণাবলীর যথাযথ বিকাশ সাধন।
কমেনিয়াস এর মতে – শিশুর সামগ্রিক বিকাশই শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত । আর মানুষের শেষ লক্ষ্য হবে সৃষ্টিকর্তার সান্নিধ্যে সুখ লাভ করা ।
জেনে রাখুন : কমিউনিকেশন স্কিল বাড়ানোর ১০টি উপায়
শিক্ষার লক্ষ্য :-
জন ডিউই (John Dewey) এর মতে – Aim is a foreseen end which gives direction to a certain activity or motivates human behaviour. অর্থাৎ লক্ষ্য হচ্ছে পূর্ব দৃষ্ট বাঞ্ছিত উদ্দেশ্য যা আমাদের কাজকে নিয়ন্ত্রণ করে অথবা আচরণকে উদ্দীপ্ত করে ।
প্রত্যেক সচেতন প্রচেষ্টার নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। যেহেতু শিক্ষা সচেতন প্রচেষ্টা অতয়েব শিক্ষারও লক্ষ্য থাকা স্বাভাবিক।
Encyclopedia of Modern Education গ্রন্থে বলা হয়েছে – শিক্ষা হল উদ্দেশ্যমূলক নৈতিক কাজ । অতএব লক্ষ্যহীন শিক্ষা চিন্তাই করা যায় না । (Education is purposeful and ethical activity. Hence it is unthinkable without aims.)
শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে শিশুদের বিকাশকে কার্যকরী ও ত্বরান্বিত করে তাদের পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা , যাতে করে তারা তাদের চারপাশের পরিবেশের সঙ্গে উন্নততর ও সার্থক সংগতি বিধান ও অভিযোজন করতে পারে ।
অ্যারিস্টটলের ভাষায় – “Every art does something good, Education is an art. It is to be seen what good is done by Education to man and society.“
শিক্ষা একটি পরিবর্তনশীল নিরবচ্ছিন্ন গতিশীল সচেতন সামাজিক প্রক্রিয়া । তাই শিক্ষার লক্ষ্য যুগে যুগে দেশে দেশে বিভিন্ন শিক্ষাবিদ্দের দ্বারা বিভিন্ন শিক্ষা দর্শন অনুযায়ী বিভিন্নভাবে ব্যাঘাত করেছে ।
প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য ছিল আত্মজ্ঞান বা আত্মউপলব্ধি । কিন্তু আধুনিক শিক্ষার লক্ষ্য হল শিশুর সার্বিক বিকাশ ঘটিয়ে উপযোগী সুনাগরিক রূপে গড়ে তোলা ।
বিভিন্ন সময়ে শিক্ষাবিদ্ ও দার্শনিকের ধারণা অনুযায়ী শিক্ষার লক্ষ্যগুলি হল –
(ক) শিক্ষার লক্ষ্য জ্ঞানার্জন করা :-
কোন কোন শিক্ষাবিদের মতে শিক্ষার অন্যতম লক্ষ্য হল শিক্ষার্থীকে জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনে সহায়তা করা । যেমন সক্রেটিস বলেছেন – Knowledge is power by which things are done.
(খ) নৈতিকতাবোধ জাগ্রত করা :-
শিক্ষার লক্ষ্য হল শিশুর নৈতিক চেতনা জাগ্রত করা । শিক্ষা শিশুর মধ্যে নৈতিক চরিত্র গঠনে সাহায্য করবে । Herbert বলেছেন – A handful of good life is worth a bushel of learning. অর্থাৎ অনেক বেশি শিক্ষার থেকে কয়েকটি সৎ জীবন অনেক শ্রেয়।
(গ) কৃষ্টি চেতনার উন্মেষ ঘটানো :-
শিক্ষার লক্ষ্য হল সমাজের অতীত কৃষ্টি ও সাংস্কৃতিক ধারার সঙ্গে পরিচিত করা । এক কথায় নিজস্ব সাংস্কৃতিক সত্তার প্রতি শ্রদ্ধাবোধের বিকাশ ঘটানো ।
(ঘ) চরিত্র গঠন করা :-
শিক্ষাবিদ্দের মতে শিক্ষার লক্ষ্য হল শিশুর চরিত্র গঠন করা । গান্ধিজী বলেছেন – চরিত্র গঠনই শিক্ষার একমাত্র লক্ষ্য ।                                                                                                               রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন – চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার প্রধান লক্ষ্য ।
(ঙ) আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করা :-
অনেক দার্শনিক ও শিক্ষাবিদ্গণ আধ্যাত্মিক জীবনের বিকাশ ও উন্নত ধরণের জীবনাদর্শন বিকাশের উপর গুরুত্ব দিয়েছেন –
ঋষি অরবিন্দ বলেছেন – শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত বিকাশমান আত্মার অন্তর্নিহিত সত্তাকে জাগ্রত করে মহৎ উদ্দেশ্য ত্রুটিমুক্ত করা বা নিখুঁত করে তোলা ।
ভারতের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক রাধাকৃষ্ণন বলেছেন –
“The aim of education is neither national efficiency nor world solidarity, but making the individual feel that he has within himself something deeper than intellect, call it spirit, if you like.“
অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য জাতীয় কর্মদক্ষতা বৃদ্ধি নয় বা বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা নয়, শিক্ষার লক্ষ্য হবে বরং ব্যক্তির অন্তরে এমন এক চেতনার উন্মেষ ঘটানো যা বুদ্ধি অগম্য যাকে আধ্যাত্মিকতা বলে চিহ্নিত করতে পারো ।
(চ) সুনাগরিক গড়ে তোলা :-
শিক্ষার লক্ষ্য হল শিশুকে সুনাগরিক হিসাবে গড়ে তোলা, যাতে নিজেকে প্রকাশিত করার সমস্ত গুণাবলী তার মধ্যে বিদ্যমান থাকে ।
(ছ) বৃত্তিশিক্ষা বা হাতে কলমে শিক্ষা :-
শিক্ষার লক্ষ্য এমন হওয়া উচিত যা জীবিকা উপার্জনে সহায়ক হয়ে ওঠে। এক কথায় যাকে বলা হয় বৃত্তিশিক্ষা। বৃত্তিশিক্ষা জীবনে স্বাচ্ছন্দ আনার হাতিয়ার । জন ডিউই এর মতে – ব্যক্তি কী করতে পারে তা নির্ধারণ করে সেই অনুযায়ী বৃত্তি নির্বাচন করলে এবং কাজে নিযুক্ত করলে সে সুখী হয়। বুদ্ধির দিক থেকে যারা দুর্বল তারা বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়াতে পারে।
এছাড়া শিক্ষার বাকি লক্ষ্যগুলি হল –
১. শিক্ষার অন্যতম লক্ষ্য হল সমাজের আচরণগত , রাজনীতি ও সাংস্কৃতিক মূল্যবোধগুলিকে নবীন প্রজন্মের কাছে তুলে ধরা ।
২. প্রাকৃতিক পরিবেশের প্রতি শ্রদ্ধাবোধের বিকাশ ঘটানো ।
৩. শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল বিভিন্ন পরিবেশের সাথে যাতে শিশু সার্থক সংগতি বিধান করে চলতে পারে ।
৪. গণতান্ত্রিক সমাজের ভিত্তি সাম্যবাদ, শ্রেণী বৈষম্য-হীন সমাজ ,  সহযোগিতাবোধ ও ভ্ৰাতৃত্ববোধের বিকাশ।
Ferdousi  Manjira
Founder & Writer
Ferdousi manjira is the founder of preronajibon. She loves to write about life solutions.She writes to express her thoughts so that others will be inspired.
The post শিক্ষা কী? শিক্ষার সংজ্ঞা,ধারণা, লক্ষ্য ও উদ্দেশ্য appeared first on প্রেরণাজীবন.
রেজাল্ট নিয়ে হতাশা : এসো জেনে নিই করণীয় ১০ টি বিষয়
তোমার বন্ধু অরুণাভ কত নম্বর পেয়েছে ?  আর তুমি  ?একই সঙ্গে তো পড়ছো । ওর ঘাড়ে কি দুটো মাথা ? এই রেজাল্ট নিয়ে কী করবে তুমি ? না সাইন্স নিতে পারবে ,  না ভালো কোনো সাবজেক্ট নিতে পারবে , না ডাক্তার না ইঞ্জিনিয়ার কিছুই তো হতে পারবে না ।  তোমার জন্য মুখ দেখাতে পারবো না  ।
এরপর আর বলার দরকার নেই । ভীষণভাবে মন ভেঙে দেওয়া হল সন্তানের  ছাত্র বা ছাত্রীটির । তার আর কোনো জায়গাই রইলো না যাবার ।
কিন্তু আমরা যদি একটু আধুনিক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখি , তাহলে দেখা যাবে কতগুলি বিষয় যা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করবে ।
মনে রাখতে হবে সকলেই সমান নয় ; প্রত্যকের দক্ষতার ধরণ ,  অভিরুচি , পারঙ্গমতা আলাদা হতে বাধ্য  । আর এটাই নিয়ম । সমান করতে চাওয়ার এই চেষ্টাই বৃথা ।  হাতের পাঁচটি আঙ্গুল যদি টেনেটুনে সমান করার চেষ্টা করা যায় সেটা ব্যর্থ হতে বাধ্য । তার বদলে যদি প্রতিটি অসমান আঙুলের গুরুত্ব বুঝি , তাহলে দেখবো প্রতিটি ছোটবড় আঙুলের আলাদা আলাদা ভূমিকা আছে ।
যদি সন্তানের আশানুরূপ রেজাল্ট না হয়  , অভিভাবক অভিভাবিকা হিসেবে সমব্যথী হয়ে পাশে দাঁড়াতে হবে ।  মনে রাখা প্রয়োজন অতীতকে আমরা বদলাতে পারি না , যা বদলানো যায় তা হলো ভবিষ্যৎ । তাই পাশ বা ফেল কিংবা চাহিদা অনুরূপ রেজাল্ট না হলেই জীবন শেষ হয়ে যায় না । জীবন একটা দীর্ঘ জার্নি , তাই হতাশ না হয়ে অতীতকে দায়ী না করে , রেজাল্ট খারাপের হতাশা থেকে মুক্তি পেতে ও ছাত্র বা ছাত্রীটির উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা কয়েকটি পদক্ষেপ নিতে পারি । এখানে ছাত্রছাত্রী ও অভিভাবক সকলের জন্য কয়েকটি বিষয় তুলে আনা হলো ।
রেজাল্ট খারাপের হতাশা থেকে বেরিয়ে আসতে  যে বিষয়গুলো অনুধাবন করতে হবে সেগুলি হলো :
১. Marks–ই সব নয় , নম্বরই শেষ কথা বলে না , অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে :
ইংরেজ প্রবর্তীত শিক্ষা ব্যবস্থায় যখন একটা সময় ছিল চাকরি পদের চেয়ে চাকরি প্রার্থীর সংখ্যা বেশি হতে শুরু হল , তখন কাজ চালানোর জন্য নম্বরের ভিত্তিতে নিয়োগ শুরু হয় । সেটা কিছুদিন আগে পর্যন্ত চলে আসছিল । আধুনিক ডিজিটাল যুগ সেখান থেকে অনেকটাই সরে এলেও অভিভাবকদের মানসিকতায় রয়েই গেছে এখনো । বর্তমানে কিন্তু যে কোনো ক্ষেত্রে নিয়োগের জন্য দক্ষতারই মূল্যায়ন করা হয় ।
একটা মানুষের শিক্ষার পরিমাপ শুধু নম্বরই শেষ কথা হতে পারে না  । হয়তো টোটাল নম্বর বা কোনো নির্দিষ্ট বিষয়ে কম নম্বর পেয়েছে , কিন্তু তাই বলে তার জীবনের সব স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল — তা কখনোই হতে পারে না । আজকের যুগে এই নম্বরের অসুস্থ প্রতিযোগিতা থেকে সরে এসে দক্ষতা বাড়ানোর দিকেই ফোকাস করতে হবে ।
২. দক্ষতা তৈরির ( skill development ) দিকে নজর দিতে হবে :
আজকের যুগে প্রযুক্তির প্রাধান্য বেশি । তাই যে কোনো চাকরি বা কর্মক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় skill বা দক্ষতাকে । কে কোন ইউনিভার্সিটি থেকে বা কোন কলেজ থেকে পাস করলো , কত নম্বর পেলো সেগুলি ক্রমশঃ গুরুত্ব হারাচ্ছে । তাই মনে রাখতে হবে প্রথম থেকেই শিক্ষার্থীকে নম্বর সর্বস্ব নয় , একজন দক্ষ যোদ্ধা তৈরি করতে হবে ,  যাতে সে জীবনযুদ্ধে সমস্ত বাধাকে অনায়াসে জয় করতে পারে । দক্ষতা বলতে বোঝায় কোনো কাজ ভালোভাবে করার ক্ষমতা অর্জন ও বাস্তবিক ক্ষেত্রে তাকে সুন্দরভাবে প্রয়োগ করতে পারাকে ।
তাই বিভিন্ন কোম্পানিগুলো সর্বদাই সেইরকম কর্মীকে চায় , যে তাদের পক্ষে লাভজনক । ভালো নম্বর পাওয়া ভালো ছাত্রের বিজ্ঞাপন তাদের উদ্দেশ্য নয় । মনে রাখতে হবে একজন ভালো নম্বর প্রাপক যদি দক্ষ না হয় , তাহলে তার চেয়ে  খারাপ রেজাল্ট পাওয়া দক্ষ কর্মীরই জয় হবে সর্বত্র  । এই উদাহরণ আজ চারদিকেই  । তাই আশানুরূপ রেজাল্ট না হলে হতাশা নয় , আগামী দিনে দক্ষ কর্মী করে গড়ে তোলার দিকেই নজর দেওয়া প্রয়োজন ।
৩. অতীতের ভুল থেকে শিক্ষা :
পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিরা সবচেয়ে বেশি বার ব্যর্থ হয়েছিলেন । জীবনে যে কোনো ব্যক্তিই হন না কেন , যদি সফল হয়ে থাকেন , দেখা যাবে তার পেছনে রয়েছে ব্যর্থতার ইতিহাস । তারা সফল এই জন্যই যে , তারা ব্যর্থতাকে ব্যর্থতা বলেন না — বলেন শিক্ষা । আসলেই ব্যর্থতা বলে কিছু হয় না  । যাকে আমরা ব্যর্থতা বলি তা আসলে আমাদের জীবনের শিক্ষার এক একটা পাঠ মাত্র ।
একটা সময় মানুষের শিক্ষার পরিমাপ করতেই চালু করা হয় এই পরীক্ষা ব্যবস্থা । কিন্তু কালক্রমে দেখা যায় পরীক্ষা কেবল জ্ঞানগত পরিমাপকেই বেশি গুরুত্ব দেয় এবং আর এক অসুস্থ প্রতিযোগিতার সম্মুখীন করে তোলে । তাই রেজাল্ট নিয়ে অসন্তুষ্টি থাকলে তার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে চলার পথে সেই শিক্ষাকে কাজে লাগাতে হবে । আর হ্যাঁ , তবে দেখতে হবে এবং খুঁজে বের করতে হবে নিজের দুর্বলতার দিকগুলিকে ।  সেগুলি চিহ্নিত করে নিয়ে সামনের দিনে সংশোধন করে জীবনের সাফল্য অর্জন করার দিকে এগিয়ে যেতে হবে ।  অভিভাবকদেরও এই ব্যাপারে সাহায্য করতে হবে ।
৪. আত্ম বিশ্বাস বৃদ্ধি :
আত্ম বিশ্বাস ছাড়া দ্বিতীয় কোনো বন্ধু নেই । আত্মবিশ্বাসই ভবিষ্যতের উন্নতির প্রথম সোপান  ।
স্বামী বিবেকানন্দ
এ কথা সত্যি যে পৃথিবীর সমস্ত সফলতার মূল সূত্রধারই হল মানুষের আত্মবিশ্বাস । এই আত্মবিশ্বাস অসম্ভবকে সম্ভব করতে পারে  । বার বার ব্যর্থ মানুষ সফল হয়ে তাক লাগিয়ে দিতে পারে । তাই পরীক্ষার ফলাফল মনঃপূত না হলে কখনোই শিক্ষার্থীকে বকাঝকা করে তার আত্মবিশ্বাস ভেঙ্গে দেওয়া উচিত নয় । কেন না আপাতভাবে যে সন্তোষজনক ফল করতে পারে নি , কে বলতে পারে একদিন সে-ই হয়তো চোখ ধাঁধানো সাফল্যে সবাইকে তাক লাগিয়ে দিতে পারে । তাই ছাত্র-ছাত্রী বা সন্তান যদি পরীক্ষায় আশানুরূপ ফল না করতে পারে , তবে তার পাশে থেকে মনোবল বাড়িয়ে দেওয়া উচিত তার পরবর্তী প্রস্তুতির জন্য  । ভেবে দেখলে খারাপ লাগবে তাদের জন্য ,  যারা Form Fillup টাও করতে পারে নি  । অনেকে আবার নানা কারণে পরীক্ষা ভালো দিতে না পেরে ফেল করেছে । বা অনেকে  কাজের সূত্রে বিদেশে থাকায় পরীক্ষার স্বপ্নটাই অধরা থেকে গেল —- তাদের তাহলে কী অবস্থা ।
৫. যুগোপযোগী বিষয় শিক্ষা :
-Result খুব ভালো ? তুমি কি হতে চাও বড় হয়ে  ? ডাক্তার না ইঞ্জিনিয়ার  ?
উত্তর এলো –
-আমি Web Developer  হতে চাই । প্রশ্নকর্তা আকাশ থেকে পড়ে জিজ্ঞেস করলেন ,
-সেটা আবার কী জিনিস ?
প্রশ্নকর্তার জগৎ অনেকটাই সেকেলে । কাজেই শিক্ষার্থীকে মনে রাখতে হবে যে , এই যুগে কেবল মার্কসের বিষয়টি সাময়িক কিছুদিনের জন্য লোকের মনে থাকে । পরে সবাই ভুলে যায় । নিজের জীবনের পথ নিজেকেই করে নিতে হয় । তাই দক্ষতার সঙ্গে এমন বিষয়গুলি পড়ার বা শেখার চেষ্টা করো , যা আগামী দিনে ব্যাপক হারে প্রয়োজন । ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই পারো , কিন্তু তার সঙ্গে অনেক অনেক আধুনিক আরো কিছু বিষয় আজকাল আসছে ,  যেগুলির কথাও ভাবতে পারো । যেমন  Web Designing , Graphics Designing , Animation, Camera Technology , Cyber Cecurity , Video-Audio সহ অনেক অনেক আধুনিক ও ডিজিটাল বিজনেসের বিভিন্ন পদক্ষেপগুলো  । এইসব ক্ষেত্রে কিন্তু মার্কস নয় দক্ষতাই বড়ো কথা । আর আগামী মানুষের প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে পারলে উন্নতির শিখরে পৌঁছতে আর কতক্ষন  তবে দূরদর্শিতা থাকা প্রয়োজন ।
৬. আগ্রহের বিষয় অনুসন্ধান করা :
সকলেরই কম বেশি আগ্রহের বিষয় থাকে । শিক্ষার্থীর রেজাল্টের পর যে ভুলটা অনেকেই করে থাকি ,  বিষয়ের গুরুত্ব অনুসারে পড়াতে চাই । কোন বিষয়ে চান্স পাওয়া যায়  , আগ্রহ থাক বা না থাক ” ভালো সাবজেক্ট ” ব’লে তার পেছনে ছোটা শুরু হয়  । এসব ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর ভালোলাগা বিষয়কেই অগ্রাধিকার দেওয়া উচিত ।  কারণটা একটাই  , যুগের চাহিদা বা ট্রেন্ড এর চেয়ে বেশি প্রয়োজন হবে শিক্ষার্থীর দক্ষতা । সেক্ষেত্রে আগ্রহ না থাকলে দক্ষতাই গড়ে উঠবে না ।
৭. তুলনা বর্জন করা এবং ‘তুমি তোমার মতো ‘ এই বোধ তৈরি করা :
পরীক্ষার রেজাল্ট সন্তোষজনক না হলে কখনোই ছাত্র-ছাত্রীকে দোষারোপ করা উচিত নয় । আর মনে রাখতে হবে  অন্যের সঙ্গে কখনোই তুলনা করা উচিত নয় । এতে ভবিষ্যতের সম্ভাবনাটুকু ক্ষতিগ্রস্ত হয় । তাকে অভিভাবক হিসেবে বলা ভালো ”তুমি তোমার মতো । আর রেজাল্ট দিয়ে তোমার পরিমাপ হয় না ।” আর এটাও বোঝাতে হবে যে , যে যাই করুক না কেন তোমার জীবনের পথ তোমাকেই বেছে নিতে হবে । তাই তুলনা বন্ধ করে শিক্ষার্থীর নিজস্ব প্রতিভাটিকেই কাজে লাগাতে উৎসাহিত করতে হবে ।
৮. একজন ভালো মানুষ হবার প্রেরণা :
দেশ কী চায় ? দেশ সবার আগে চায় একজন ভালো মানুষ ।  এই ভালো  কথাটির ব্যাখ্যা হাজার রকম হলেও আপাতভাবে বলা যায় ,  মানবিক গুনে ভরা , সমাজের মানুষের পক্ষে কল্যাণকর একজন মানুষ ।  হোক না সে সাধারণ  ; সে যেন জনসংখ্যা না হয়ে  জনসম্পদ হয় । এই জনসম্পদ করেই গড়ে তুলতে হবে আমাদের শিক্ষার্থীদের । তাই নম্বরের অসুস্থ প্রতিযোগিতা নয় , একজন ভালো , সৎ মানুষ করে গড়ে উঠলেই দেশের ও নিজের মঙ্গল ।
৯. দোষারোপ নয় , যতটুকু লড়াই করেছে তার জন্য সাবাসি দেওয়া :
সন্তানের রেজাল্ট খারাপ হলে কখনোই দোষারোপ নয়  বরং যতটুকু লড়াই করেছে তার জন্য সাবাসি দেওয়া উচিত ।  মানুষ নিজের কৃতকর্মের প্রশংসা পেলে আরো উৎসাহী হয়ে কাজ করে । তাই দোষ দিয়ে আর বারবার ত্রুটিগুলো বলে বলে সন্তানের মাথা খাওয়া উচিত নয় । বোঝাতে হবে যে , যতটাই রেজাল্ট করেছে তা নিজের পরিশ্রমেরই ফসল । পরবর্তী পদক্ষেপে যেন আরো ভালো হয় — তার জন্যই চেষ্টা করে যেতে হবে ।
১০. সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি :
রেজাল্ট মনঃপূত না হলে শিক্ষার্থী কিন্তু নিজেই হীনমন্যতার শিকার হয় । সেখানে যদি বাবা মা তার জন্য  আরো বেশি বেশি বকাঝকা করেন , তবে তার কী হাল হতে পারে ভেবে দেখার বিষয় । হতাশার চরমে পৌঁছতে পৌঁছতে এমনকি ……….. থাক আর নাই বা বললাম । তবে রেজাল্ট যেমনই হোক না কেন অভিভাবকের উচিত সন্তানের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া । কারণ ওরা নিজের খারাপ রেজাল্ট থেকে পরবর্তী জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য অভিভাকবকদের সমর্থন চায় । সেটা না পেলে ভেঙে পড়তে পারে । ভালো করার বদলে উল্টে খারাপই হতে পারে ।
তাহলে আশা রাখছি এই লেখাটি আমাদের জীবনে কাজে লাগবে । আর লেখাটি শেয়ার করো সেইসব মানুষদের যাদের বাড়িতে শিক্ষার্থী বা ছাত্র-ছাত্রী আছে এবং সন্তানদের যারা পড়াশুনা করছে । সকলের জীবনে প্রেরণা জাগাতে প্রেরণাজীবন বদ্ধ পরিকর । আরো প্রেরণাময় ও শিক্ষামূলক বিষয়ের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ এসো , সঙ্গে থাকো। খুব ভালো থাকবে , সুস্থ থাকবে ।
This Article Is Written By
Kishore Majumder
Editor & Writer
Kishore Majumder is the editor and writer of preronajibon. He is a teacher, poet and songwriter of bengali culture. He is also well-known as a youtuber and reciter of bengali poetry . He likes to inspire others to live a better life.
The post রেজাল্ট নিয়ে হতাশা : এসো জেনে নিই করণীয় ১০ টি বিষয় appeared first on প্রেরণাজীবন.