bengali life hacks Archives - প্রেরণাজীবন
এই ১১ ধরণের মানুষ থেকে সর্বদা দূরে থাকো। Stay Away From These People
মানুষের জীবনে খুব বেশি প্রভাব ফেলতে পারে তার চারপাশের মানুষ। আর তাই আমাদেরও সতর্ক হওয়া উচিত। আমাদের চারপাশে কয়েক ধরণের মানুষ দেখা যায় যারা কোনো না কোনো ভাবে আমাদের মানসিক শক্তি ক্ষয় করে। তাদের সঙ্গে বেশিক্ষন সময় কাটালে তাদের প্রভাব আমাদের ওপর পড়তে থাকে। এসব মানুষ আমাদের ব্রেইনের ম্যাসিভ স্ট্রেসের কারণ। তাদের ব্যবহার ,তাদের কথা বলার ধরণ, তাদের চিন্তাভাবনা করার ক্ষমতা বলে দেয় তারা Energy Sucker না Energy Giver  চলো আজ জেনে নেওয়া যাক সেই ধরণের মানুষের  বিহ্যাভ আপ্রোচ গুলি যা দেখে তাদের চেনা যাবে –
১) কট্টরবাদী ( Fundamentalist Dogmatic ) :-
যারা কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কট্টরপন্থী মনোভাব পোষণ করে ,সত্য মিথ্যা যাচাই না করে শুধু ধারণার ওপর ভর করে চলে , তাদের থেকে নিজেকে দূরে রাখো। কখনো কখনো দেখা যায় বন্ধুমহলে কিংবা পরিবারে কোনো একজন একটা বিষয় কে কেন্দ্র করে তার কট্টরবাদিতা প্রমাণ করতে চায় ,সেই সময় তার সঙ্গে তর্কে লিপ্ত না হয়ে সহমত পোষণ করা উচিত। কারণ তুমি যদি তর্ক করা শুরু করো সময় যেমন নষ্ট হবে , তেমনি তাকে বোঝাতে না পেরে তোমার মানসিক শক্তি ক্ষয় হবে। তাই এই ধরণের মানুষ থেকে সর্বদা  দূরে থাকো।
২) ভুক্তভোগী মানুষ :-
যারা সর্বদা নিজের দুঃখের গান গেয়ে বেড়ায় , তারা দেখায় যে পৃথিবীর যাবতীয় দুর্ঘটনা শুধু তাদের সাথেই  ঘটে। এসব বলে তারা খুব সহজেই সহানুভূতি গ্রাস করে। ফলে আমরাও তাদের সমস্যাগুলো নিজেদের মনে করে সমাধান করতে চেষ্টা করি। এই ধরণের মানুষদের দুঃখও কখনই ঘোচে না , এরা সর্বদা ভিক্টিম মেন্টালিটির হয়ে থাকে। নিজেরা দায়িত্ববোধ এড়িয়ে আজীবন তোমার কাছে সহানুভূতি চাইতে থাকবে। তাই নিজেদের সমস্যা সমাধানে যারা তোমায় ব্যবহার করে , তাদের থেকে সর্বদা দূরে থাকো। যদি তুমি তাদের সাহায্য করতে চাও দূর থেকে করো , কাছে গেলেই তারা তোমায় প্রভাবিত করতে থাকবে।
৩) Negative People :-
কিছু মানুষ রয়েছে যারা ভয় ব্যতীত কোনোদিন সাহস দিতে পারে না। তারা সব কিছুর মধ্যে নেতিবাচক মনোভাব পোষণ করে থাকে। এরা সব ব্যাপারে অন্যদের নিরুৎসাহিত করে তোলে। এই ধরনের মানুষেদের  সঙ্গে যারা বেশিক্ষন থাকে , তারাও নেতিবাচক হয়ে যায়। তাই যারা শুধু ভীত করে দেয় তাদের থেকে সর্বদা দূরে থাকো।
৪) পরশ্রীকাতর  :-
যারা অন্যের ভালো দেখে কাতর হয়ে পড়ে। এই ধরণের মনোভাব হিংসা ও বিদ্বেষাত্মক আচরণ তৈরী করে। বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় স্ট্রেস হলো পরশ্রীকাতরতা। এই ধরণের মানুষের সাথে বেশিক্ষণ সময় কাটালে তাদের ভাবধারা তোমার মধ্যেও সঞ্চারিত হতে থাকবে।  তাই তাদের থেকে নিজেকে দূরে রাখো।
৫) গসিপিং  :-
বিশাল মনের মানুষেরা চিন্তাভাবনা নিয়ে আলোচনা করেন। গড়পড়তা মানুষেরা ইভেন্ট নিয়ে কথা বলেন। আর ক্ষুদ্র মানসিকতার মানুষ অন্য মানুষকে নিয়ে গসিপ করেন।
এলেনর রুজভেল্ট
অন্যদের দুর্ভাগ্য নিয়ে কিংবা সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা করে অনেকেই আনন্দ পায়। পরনিন্দা বা পরচর্চা একটি হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। সহকর্মীদের মধ্যে দেখা যায় অবসর সময়ে বসে গসিপ করছে , যা অন্যকে আঘাত দিতেও পারে। এসব গল্পে মশগুল না থেকে তুমি ওই সময়টাকে প্রোডাক্টিভ কোনো কাজে লাগাতে পারো।
৬) নির্দয় বা বদমেজাজী মানুষ :-
যদি কোনো মানুষ খুব সূক্ষ্ম ভাবে তোমার সাথে হিংস্রতা দেখায় তা সে ফিজিক্যালি হোক বা মেন্টালি , তাদের থেকে সর্বদা নিজেদের বাঁচিয়ে রাখা ভালো। বদমেজাজী মানুষেরা নিজের রাগ সর্বদা অন্যের ওপর ঝাড়তে থাকে , তারা অন্যকে দোষীর কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখে। এইসব মানুষদের দূরে রাখা উচিত নইলে তারা আমাদের চিন্তাভাবনার অনেকাংশ দখল করে আমাদের ব্রেন কে ডিসটার্ব মুড এ নিয়ে যাবে।
৭) ধান্দাবাজ :-
ধান্দাবাজ মানুষ বন্ধুত্বের আড়ালে তোমার সময় নষ্ট করবে। এসব মানুষ তোমাকে খুব ভালোভাবে জানে , তারা জানে তোমার পছন্দ অপছন্দকে কাজে লাগিয়ে কিভাবে ফায়দা নিতে হয়। তারা প্রথমে তোমাকে জয় করবে , তারপর তোমাকে কাজে লাগিয়ে তার স্বার্থসিদ্ধি করবে । কাজেই এই ধরণের মানুষ চিনে নেওয়া খুব প্রয়োজন।
৮) Confused people :-
এই ধরণের মানুষ কখনো ভীষণ কাজের কথা বলবে , কখনো একদম বেকার জিনিস নিয়ে কথাবার্তায় মশগুল থাকবে। এরা  Unpredictable এদের সাথে কথা বলে কখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় না। তারা কখনো তোমায় clarity দিতে পারবে না। তাই কাজের ক্ষেত্রে তাদের থেকে দূরে থাকাই ভালো।
৯) সবজান্তা :-
যারা সব বিষয়ে ইন্টারেস্ট দেখায় এবং শুধু কথাবার্তায় অন্যকে ডুবিয়ে রাখে ,এদের কাছে সব ধরণের উত্তর তৈরী থাকে। তারা বিচার বিবেচনা না করেই এমন কিছু কথা বলে ফেলে , যা অন্যকে নিরুৎসাহিত করে তোলে। তারা তাদের ধারণা থেকে বেরিয়ে আসতে চায় না , তারা নিজেদেরকেই সঠিক মনে করে। এদের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না। মনে রেখো এরা কখনো কখনো কথার মাধ্যমে তোমায় অপদস্ত করতেও পারে।
জেনে নাও : মানসিক স্বাস্থ্য ভালো রাখার কয়টি উপায়
১০)  অহংকারী :-
যারা ভীষণ অহংকারী তারা নিজেদের নিয়ে একটি মিথ্যা আত্মবিশ্বাসে ডুবে থাকে। তারা নিজেদের খুব বড় মনে করে। অহংকারী মানুষ সব কিছুকেই পারসোনাল চ্যালেঞ্জ হিসেবে দেখে। এইধরণের মানুষ সামনের জনকে কখনই গুরুত্ব দেন না । অহংকারী ব্যক্তিরা কর্মক্ষেত্র নানা গোলযোগ সৃষ্টি করে , এরা  নিজেদের যেমন ধ্বংস করে তেমনি এদের চারপাশে যারা থাকে তারাও ক্ষতিগ্রস্ত হয়। যতটা পারা যায় তাদের থেকে দূরে থাকা ভালো , কারণ এরা মানসিক শক্তি ক্ষয় করতে ভীষণ পারদর্শী।
১১) Aimless :-
লক্ষ্যহীন মানুষ হাল ছাড়া নৌকার মতো ভাসতে থাকে । জীবনের স্রোত যে কোনোখানেই তাদের নিয়ে ফেলতে পারে । এই ধরনের মানুষ কখনোই সময়ের মূল্য দিতে পারেন না । তারা অন্যদের সময়কেও গুরুত্ব দেয় না । কাজেই এই ধরণের মানুষের সঙ্গে মেলামেশা করলে সময় যেমন ক্ষতি হবে , তেমনি ক্ষতি হবে তোমার জীবনের লক্ষ্য পূরণের মানসিকতাও । তাই যতটা পারো লক্ষ্যহীন মানুষের সাহচর্য এড়িয়ে চলা প্রয়োজন।
তাহলে বন্ধুরা , নিশ্চয় বুঝে গেছ , কীভাবে এই মানুষদের চিনে নেবে যারা তোমার পক্ষে ক্ষতিকর । লেখাটি কেমন লাগলো ? কমেন্ট বক্সে লিখে জানাও । আমাদের ফেসবুক পেজ-এ চলে এসো এরকম অনেক পোস্ট রয়েছে সেখানে । ভালো লাগলে তোমার বন্ধুদের লেখাটি শেয়ার করে দাও । খুব ভালো থেকো , সুস্থ থেকো।
The post এই ১১ ধরণের মানুষ থেকে সর্বদা দূরে থাকো। Stay Away From These People appeared first on প্রেরণাজীবন.
মানুষ চেনার ৬ টি লক্ষণ।যে কাউকে চিনে নাও এই লক্ষণগুলি দেখে।
মানুষ চেনার ৬ টি লক্ষণ।যে কাউকে চিনে নাও এই ৬ টি লক্ষণ দেখে।
আজ তোমাদের এমন কয়েকটি টিপস্ বলব যা যে কোনো মানুষকে চিনে নিতে সাহায্য করবে । আধুনিক যুগে মানুষের আচরণ , মনোভাব প্রভৃতি বিষয়ে বিস্তর গবেষণা চলছে ।
Jordan Harris এর লেখা ” How to Analyze People ” -বইটিতে এই বিষয়ে অনেকগুলি নতুন তথ্য ও তত্ত্ব তুলে ধরা হয়েছে । যার থেকে অনেকগুলো বিষয় উঠে এসেছে । তারমধ্যে এই বিষয়টিও রয়েছে । যে কোন মানুষের সঙ্গে যখন প্রথম পরিচয় ঘটবে তখন তার পার্সোনালিটি সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরী করা সম্ভব ।
যদি সামনের মানুষটির বিভিন্ন অভিব্যক্তি লক্ষ্য করি তবে অনেকগুলি বিষয় সম্পর্কেই সঠিক অনুমান করা সম্ভব হবে । মনোসমীক্ষকদের মতে আমরা যখন কথা বলি বা ভাব বিনিময় করি তখন ৫৫% আমাদের শরীরী ভাষা বা Body language থেকে, ৩৮% টোন থেকে আর মাত্র ৭% শব্দের অর্থের মাধ্যমে পরস্পর যোগাযোগ করে থাকি।
তাহলে এসো জেনে নিই মানুষ চেনার সেই ৬ টি লক্ষণ –
১. চোখ :-
কথায় বলে চোখ মনের আয়না । কারো সঙ্গে পরিচয়ের সময় আই কন্টাক্ট বা চোখে চোখ রাখার বিষয়টির দ্বারা আমরা অনেক কিছুই অনুমান করতে পারি । যেমন-
ক. কেউ তোমার থেকে চোখ সরাতে পারছে না- বুঝতে হবে কোন রোম্যান্টিক ভাবনা এর মাঝে রয়েছে ।
খ. সামনের জন চোখ নামিয়ে কথা বললে বুঝতে হবে সে নার্ভাস রয়েছে কিংবা কিছু লুকোনোর চেষ্টা করছে।
গ. কেউ দীর্ঘক্ষণ তাকিয়ে আছে , যা তোমার অস্বস্তির কারণ হচ্ছে- বুঝতে হবে কোন কিছু এমন রয়েছে যা সে তোমার কাছে লুকোতে চাইছে বা বলতে পারছে না।
ঘ. আবার চোখের ভ্রূ উপড়ে উঠে যাবার ৩ টি কারণ থাকতে পারে- অবাক হওয়া, ভয় পাওয়া এবং দুশ্চিন্তা করা ।
ঙ. এছাড়া অস্বস্তিবোধ থেকেও ভ্রূ উপরে উঠে যেতে পারে সামনের মানুষটির । এইভাবে ভ্রু-র অবস্থান দেখে সামনের মানুষটাকে অনেকটাই পড়ে ফেলতে পারি ।
২. হাসি :-
কাউকে বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে তার হাসিটি খাঁটি কিনা । অনেক সময় নিজের অবস্থা লুকোনোর চেষ্টা হয়ে থাকে কৃত্রিম হাসির দ্বারা । মনে রাখতে হবে মুখ-ঠোট মিথ্যে বললেও চোখ মিথ্যে বলতে পারে না । তাই সামনের মানুষটির হাসি দেখতে হবে তার চোখেও সঞ্চারিত হচ্ছে কিনা।
কৃত্রিম হাসির ফলে চোখের কোণে Wrinkle পড়বে । আর সেইসঙ্গে মুখ শিশুর মতো সরল থাকলে বুঝতে হবে যে তার হাসিটি প্রকৃত হাসি।
হাসির সঙ্গে ঠোঁট ও দেখা যেতে পারে । যাদের ঠোঁট শক্ত ও দৃঢ় থাকবে  বুঝতে হবে সে বুদ্ধিমান/বুদ্ধিমতি এবং আত্মবিশ্বাসী ।
৩. শব্দ প্রয়োগ :-
কারো সঙ্গে মেলামেশার সময় তার কথা বলা অর্থাৎ শব্দ প্রয়োগের দিকে নজর দিলে কয়েকটি বিষয় ধরা পড়বে । সামনের ব্যক্তিটি যদি তোমার প্রিয়জনের প্রশংসা করে বা তার সহকর্মীর বিষয়ে ভালো কিছু বলে তবে বুঝতে হবে তার ব্যক্তিত্ব ওই একইরকমের অর্থাৎ ভালো ।
আর যদি মানুষটি অন্যের সমালোচনা করে তবে বুঝবে সেও ওই রকমেরই মানুষ । কিংবা তার ভেতরে কোন ডিপ্রেশন বা হতাশা রয়েছে। সেটা অপেক্ষাকৃত নীচু মনের পরিচায়ক।
৪. Para language বা শব্দের অতিরিক্ত যে বিষয়গুলি (যেমন- স্বরোৎক্ষেপ) :-
সামনের মানুষটি কতটা নীচু স্বরে কথা বলছে বা সংক্ষিপ্ত শব্দে উত্তর দিচ্ছে কিংবা কথার সুর কেমন, এই বিষয়কেই বলে প্যারা ল্যাঙ্গুয়েজ। যেমন কেউ খুব অল্প কথায় উত্তর দিচ্ছে তাহলে বুঝতে হবে সে তোমার কথায় আগ্রহী নয়।
কথায় কথায় যদি ব্যঙ্গ প্রকাশ করে কিংবা কথায় বিরক্তি সূচক শব্দ ব্যবহার করে তাহলে বুঝতে হবে তার ধ্যান-জ্ঞান তুমি নও অন্য কিছুতে রয়েছে।
জেনে নিন : সুন্দর ব্যক্তিত্বের জন্য করণীয় ১০ টি উপায়
৫. হ্যান্ডসেক :-
কারো সঙ্গে হাত মেলানোর সময় কয়েকটি বিষয় তার ব্যক্তিত্বের পরিচয়কে তুলে ধরে। যেমন- ঘাড় সোজা করে সামান্য সামনের দিকে ঝুঁকে থাকলে বুঝতে হবে সে আত্মবিশ্বাসী এবং তোমার সঙ্গে সংলাপে আগ্রহী ।
এইভাবে যে অন্যদিকে তাকিয়ে বা অবজ্ঞার মনোভাব নিয়ে হাত মেলায় বুঝতে হবে  অহংকারী কিংবা তোমার প্রতি সে অনাগ্রহী। যদি খুব শক্ত করে হ্যান্ডসেক করে তবে বুঝবে সে অন্যের উপর প্রভাব বিস্তারকারী বা ডমিনেটিং পাওয়ার যুক্ত। আর দীর্ঘক্ষণ ধরে থাকলে বুঝতে হবে সে কোন অস্বাভাবিক স্বভাবের মানুষ।
আর খুবই অল্প সময়ের জন্য হ্যান্ডসেক করলে বুঝতে হবে সে খুব ব্যস্ত বা তোমার কথোপকথনের প্রতি আগ্রহী নয়।
৬. Body posture বা অঙ্গভঙ্গি :-
অঙ্গভঙ্গির দ্বারা খুব সহজেই সামনের মানুষটি সম্পর্কে আগাম ধারণা করা যায় ।
ক) যদি কথা বলার সময় তোমার দিকে ঝুঁকে বা এগিয়ে কথা বলে তবে বুঝতে হবে সে তোমার প্রতি আগ্রহী ।
খ) আর কথা বলার সময় যদি সে পেছনে পিছিয়ে যায় তবে বুঝতে হবে সে অস্বস্তিবোধ করছে অথবা তোমার কথোপকথন থেকে বেরোতে চাইছে।
গ) যদি সামনের মানুষটি হাত দুটি ক্রস করে রাখে বা বসে থাকলে পা দুটিকে একটু ক্রস করে রাখে তবে বুঝতে হবে সে তোমার ভাবনার সঙ্গে একমত না হয়ে ভেতরে ভেতরে অন্য কিছু ভাবতে চেষ্টা করছে ।
ঘ)পায়ের দিকে লক্ষ্য করে যদি দেখো তার পায়ের পাতা দুটি তোমার দিকে রয়েছে বুঝবে সে তোমার কথা বা আলোচ্য বিষয়ের প্রতি আগ্রহী ।
ঙ)আবার অন্যদিকে ঘুরে থাকলে বুঝতে হবে সে সরে যেতে চাইছে তোমার থেকে বা আলোচ্য বিষয়ের থেকে।
চ) বারবার ঘড়ি দেখা, চাবিতে হাত রাখা, ব্যাগ বা পার্স হাতে নেওয়া দেখে বুঝে নেবে সে চলে যেতে চাইছে।
তাহলে বন্ধুরা মানুষ চেনার ৬ টি লক্ষণ আমরা জানলাম, যার দ্বারা আমরা নতুনভাবে পরিচিত মানুষের ব্যক্তিত্ব, অবস্থা বা স্বভাব সম্পর্কে আগাম অনুমান করে নিতে পারবো। আশা করি লেখাটি তোমাদের ভালো লাগবে। এরকম আরও লেখা পেতে আমদের ফেসবুক পেজে চলে আসো। খুব ভালো থেকো, সুস্থ থেকো।
This Article Is Written By
Kishore Majumder
Editor & Writer
Kishore Majumder is the editor and writer of preronajibon. He is a teacher, poet and songwriter of bengali culture. He is also well-known as a youtuber and reciter of bengali poetry . He likes to inspire others to live a better life.
The post মানুষ চেনার ৬ টি লক্ষণ।যে কাউকে চিনে নাও এই লক্ষণগুলি দেখে। appeared first on প্রেরণাজীবন.