bengali relationship tips Archives - প্রেরণাজীবন
ভালোবাসার ত্রিভুজ তত্ত্ব অনুসারে জেনে নাও তোমার ভালোবাসা কেমন
ভালোবাসার ত্রিভুজ তত্ত্ব
ভালোবাসা নিয়ে মানুষের অনুভূতির যেমন শেষ নেই, তেমনি এ নিয়ে গবেষণা, অভিজ্ঞতা, ইত্যাদিরও শেষ নেই। আর ভালোবাসাকে নিয়েই তো মানব সভ্যতায় ফুল ফোটে , গন্ধ ছড়ায় , মনের বাগান ভরে ওঠে গ্রীষ্ম-বর্ষা-শীত-বসন্তের নানা বাহারে।
এত সব কথার চেয়ে এসো জেনে নিই  আধুনিক গবেষণায় বিষয় উঠে আসা একটি তত্ব । আর সেটা হল ভালোবাসার ত্রিভুজ তত্ত্ব। আজ এই ত্রিভুজ তত্ত্বের (Triangular theory of Love) বিষয়টিই তুলে ধরছি ।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব বিভাগের শিক্ষক রবার্ট স্টানবার্গ ১৮৮৫ সালে এই তত্ত্ব প্রচার করেন। ভালোবাসার এই ত্রিভুজ তত্ত্ব অনুসারে বলা হয় ভালোবাসার তিনটি পর্যায়ক্রমিক অংশ থাকে। যথাক্রমে ⎯
Passion বা আগ্রহ
Intimacy বা অন্তরঙ্গতা এবং
Commitment বা দায়বদ্ধতা
এই অংশগুলি এইভাবে ত্রিভুজের মতো অবস্থান করে থাকে
ভালোবাসার এই ত্রিভুজ তত্ত্ব অনুসারে স্টানবার্গ বলেছেন মোট আট প্রকারের ভালোবাসা হতে পারে। বন্ধুরা তোমরাও দেখে নিতে পারো এখান থেকে তোমার ভালোবাসা কোন প্রকার :—
১. Non Love :
সাধারণভাবে কাউকে দেখে ভালো লাগলো – হয়তো তাকে প্রেম প্রস্তাব দিলে – উপযুক্ত সাড়া না পেয়ে যে যার মতো জীবনের পথে চলে গেলে। এটা হল Non Love  । এখানে Intimacy, Commitment কিংবা Passion কিছুই নেই সেভাবে।
২. Liking :
এ ধরণের ভালোবাসায় শুধু Intimacy থাকে। কোন Commitment কিংবা Passion থাকে না। সহপাঠী ছাত্র-ছাত্রীদের মধ্যে এটা বেশি দেখা যায়। পরস্পর পরস্পরকে সাহায্য করে, পাশে থাকে অর্থাৎ প্রতিশ্রুতি টুকু থাকে। এই ভালোবাসার নাম Liking।
৩. Infatuated Love :
যখন কারো প্রতি প্রচণ্ড Passion বা আসক্তি থাকে, কিন্তু কোন প্রতিশ্রুতি বা মানসিক/শারীরিক অন্তরঙ্গতা থাকে না , তখন তাকে বলা হয় Infatuated Love । কারো রূপ-গুণ দেখে প্রেমে পড়া বা কোন ব্যক্তির প্রতি গভীরভাবে আসক্ত হওয়া এই ধরণের ভালোবাসা।
৪. Empty Love :
পরস্পর পরস্পরকে কথা দিয়েছে একসঙ্গে থাকার – দুজনেই তাদের প্রতিশ্রুতিতে আবদ্ধ, – এই ধরণের ভালোবাসায় না থাকে Passion না থাকে Intimacy। অনেক বৈবাহিক সম্পর্ক আজ এরকমই হয়ে উঠেছে। আগেকার দিনের বৈবাহিক সম্পর্কও এভাবেই শুরু হত। এবং জীবনের শেষদিন পর্যন্ত তাদের সহাবস্থান করতে হত। এমনটা আজও হয়ে থাকে – এমন উদাহরণের অভাব নেই ।
৫. Romantic Love :
দুজনের গভীর অন্তরঙ্গতা আছে, পরস্পর প্রাণ খুলে কথা বলতে পারে এবং তাদের পরস্পরের প্রতি গভীর আসক্তি বা আকর্ষণও আছে কিন্তু Commitment বা প্রতিশ্রুতি নেই। এই ধরণের ভালোবাসায় পরস্পরের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না । এই ধরণের ভালোবাসা হল Romantic Love।
৬. Companionate Love :
গভীর আকর্ষণ থাকে এই ভালোবাসায়। খুব ভালো বন্ধু পরস্পর। এখানে কোন বিশেষ আকর্ষণ বা Passion থাকে না। বিভিন্ন সম্পর্কের বাইরেও কিছু বন্ধুত্বপূর্ণ আন্তরিক সম্পর্ক তৈরী হয়, কিন্তু সেখানে প্রতিশ্রুতি কিংবা সংরাগ থাকে না – থাকে শুধুই আন্তরিকতা বা খোলামেলা ভাব বিনিময়ের পরিসর ।
৭. Fluctuate Love :
গভীর আকর্ষণ থাকে এই ভালোবাসায়। Passion এর জন্য মনে হয় সারাজীবন কাটানো যায় একসঙ্গে – Commitment ও গড়ে ওঠে, কিন্তু কোন Intimacy বা অন্তরঙ্গতা নেই – বিশেষ কিছু শেয়ার করা হয় না বা বলা যায় না অপরজনকে । – কিন্তু আকর্ষণই প্রধান হয়ে আছে। এ ধরণের সম্পর্ক থাকলে বুঝতে হবে এটা হল Fluctuate Love ।
৮. Consumate Love :
প্রতিটি ভালোবাসার সম্পর্কে এটাই সকলের গভীর প্রত্যাশা থাকে । যেখানে Passion যেমন থাকে, তেমনি থাকবে Commitment আর একইভাবে থাকবে অন্তরঙ্গতাও । শারীরিক-মানসিক অন্তরঙ্গতার সঙ্গেই এই ভালোবাসার সম্পর্কে পরস্পরের প্রতি অনুরাগ বা আকর্ষণ থাকে গভীরভাবে । ধীর স্থির ভাবে গতিশীল এই সম্পর্ক যেন ফুলবাগানের স্নিগ্ধতায় ভরা ।  পরস্পরকে বোঝা ও জানার জন্য সময় দেওয়া, পরস্পরের ভালোলাগা-মন্দলাগাকে সম্মান দেওয়া – এখানে প্রধান বিষয় হয়ে ওঠে। এই ভালোবাসাই শ্রেষ্ঠ রূপে বিবেচিত হয়।
তাহলে বন্ধুরা তুমি তোমার ভালোবাসার ধরণটি খুঁজে পেলে নিশ্চয়ই। এত তাড়া কিসের ! সারা জীবনই তো রয়েছে ভালোবাসার সুন্দর সম্পর্কের জন্য। লেখাটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করতে ভুলো না কিন্তু। আর আমাদের ফেসবুক পেজ এ না এসে থাকলে এখনই ক্লিক করো আর আপডেট পেতে আমাদের সঙ্গে থাকো। অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে ।
Kishore Majumder
Editor & Writer
Kishore Majumder is the editor and writer of preronajibon. He is a teacher, poet and songwriter of bengali culture. He is also well-known as a youtuber and reciter of bengali poetry . He likes to inspire others to live a better life.
The post ভালোবাসার ত্রিভুজ তত্ত্ব অনুসারে জেনে নাও তোমার ভালোবাসা কেমন appeared first on প্রেরণাজীবন.
কীভাবে বুঝবে সে তোমাকে ভালোবাসে৷
আজকের এই আধুনিক বিশ্বে দাঁড়িয়ে ,স্যোশাল সাইট থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে , মানুষের সাথে মানুষের পরিচিতি বা মেলামেশার অগাধ যে পরিসর , এক কথায় যাকে সম্পর্কের বিশ্বায়ন বললেও অত্যুক্তি হয় না ৷ ঠিক সে জায়গায় দাঁড়িয়ে একে অপরের সাথে খুব সহজেই বন্ধুত্ব স্থাপন করা হচ্ছে ৷ সে সম্পর্কগুলোই আবার ধীরে ধীরে ভালোলাগা থেকে ভালোবাসার পর্যায়ে চলে যাবার দারুন এক সম্ভাবনা তৈরী হচ্ছে ৷এটাই খুব স্বাভাবিক ৷
কিন্তু সমস্যা ঠিক সেখানেই ৷ চটজলদি গড়ে ওঠা এই সম্পর্কগুতে দুজনের মধ্যেই একটা সময় স্বাভাবিক একটা প্রশ্ন জাগে ৷ এটা কী আদৌ ভালোবাসা ! অর্থাৎ সে তোমাকে সত্যিই ভালোবাসে তো ? ঠিক যতটা ভালো তুমি তাকে বাসো ৷ তাই কখনও এই প্রশ্নের মুখোমুখি যদি তুমি হও , তুমি কীভাবে তার উত্তর পেতে পার , সে বিষয়েই আজকের আলোচনা ৷
১) ঠিক কখন এই প্রশ্নের মুখোমুখি তুমি:—
সে তোমাকে ভালোবাসে কিনা , কীভাবে বুঝবে ? প্রথমেই বলে রাখি ,ঠিক দু-রকম পরিস্থিতিতে এই প্রশ্নটি এসে তোমার মনে ধাক্কা দিতে পারে ৷
ক:—
তুমি একটা সম্পর্কে আছ ৷ আর সেটা চলতে চলতে বিভিন্ন কারনে ,এই প্রশ্নটি তোমার মধ্যে আসতেই পারে ৷ তুমি তাকে ঠিক যতটা ভালোবাসো , সে কি তোমাকে ঠিক ততটাই ভালোবাসে ?
খ:—
একটি মেয়ের সাথে তোমার খুব ভালো বন্ধুত্ব ৷ কিন্তু মনে মনে তার প্রতি তুমি দুর্বল হয়ে পড়েছো ৷অর্থাৎ মনে মনে তুমি অনেকটা এগিয়ে গেছো ৷ বন্ধুত্ব হারানোর ভয়ে ,তুমি তাকে সবটা খুলে বলতে পারছ না ৷ বন্ধুত্ব আর ভালোবাসার প্রবল টানাপোড়েনে ভুগছ একা একা ৷ কিন্তু তুমি কী করে বুঝবে ,সেও তোমাকে মনে মনে ভালোবাসে কিনা ? এ বিষয়টিরও আজ উত্তর খোঁজার চেষ্টা করব ৷ তবে বলা ভালো , এরকম পরিস্থিতিতে মনের কথাটি বলে ফেলাই ভালো ৷ তাতে যা হবার হবে ৷
২) ভালোবাসা কী:—
সে তোমাকে ভালোবাসে কিনা —আমার মতে বিষয়টি আলোচনার পূর্বে  “ভালোবাসা” শব্দটির একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন ৷ অর্থাৎ ভালোবাসা কী ?
Love is not a temporary feeling and emotion. Emotions and feelings change sometimes daily. But  true unconditional love is everlasting.
Sandeep Maheshwari
অর্থাৎ ভালোবাসা একটি সম্পূর্ণ  অনুভূতির বিষয় ৷ প্রতি মুহূর্তে আমাদের আবেগ ও অনুভূতির বদল ঘটে ৷কিন্তু ভালোবাসা তাৎক্ষণিক কোনো আবেগ বা অনুভূতির বিষয় নয় ৷ এটি একদিকে  চিরন্তন অন্যদিকে ভয়হীন ,শর্তহীন এবং বাহ্যিক জগতের সমস্ত কিছুর উর্ধে হল ভালোবাসা ৷
৩) ভালোবাসার চারটি স্তর:—
সে তোমাকে ভালোবাসে কিনা , সে বিষয়ে নিশ্চিত হবার জন্য ,ভালোবাসার এই  চারটি স্তর সম্বন্ধে সচেতন থাকা প্রয়োজন ৷ ভিয়েতনামের এক সন্ন্যাসীর লেখা “Teaching of Love” গ্রন্থে সুস্পষ্ট ভাবে এই চারটি স্তরের ব্যাখ্যা রয়েছে৷
পারস্পরিক বোঝাপড়া:—
একটি সম্পর্কে দুটো মানুষের মধ্যে ,পারস্পরিক বোঝাপড়া ভীষণ গুরত্বপূর্ণ ৷ তুমি কি তার সমস্ত ভালোলাগা সম্পর্কে ওয়াকিবহাল ? অথবা সে ? তুমি কি জান , সে কী পেলে খুশি হয় ,অথবা সে কি জানে তুমি কী পেলে আনন্দ বোধ কর ? যদি একে অপরের বোঝার ব্যাপারে তোমরা সার্থক , তবে ভালোবাসার প্রথম স্তম্ভে তোমরা উত্তীর্ণ ৷
কষ্টকে অনুভব এবং তা থেকে মুক্তি:—
তোমাদের মধ্যে কি এরকম হয় ? কোনো কারনে দুজনের মধ্যে একজন খুব কষ্ট পাচ্ছ ৷
সেই কষ্টটাকে বুঝে ,একে অপরকে তোমরা খুব বিনয়ের সাথে কথা বলার মধ্যদিয়ে , সেই কষ্টকে কি দূর করতে তোমরা সক্ষম ? অর্থাৎ  তোমরা কি একে অপরের কষ্টে  ,ডাক্তারের ভূমিকা পালন কর ? যদি পার ,তবে ভালোবাসার দ্বিতীয় স্তরেও তোমরা সফল ৷
শান্তি এবং সন্তুষ্টি:—
তোমাদের সম্পর্ক নিয়ে , মানসিকভাবে তোমরা কতটা শান্তি ও সন্তুষ্টি বোধ কর ? বাস্তব জীবনের অনেক কিছুর ছোবলে প্রতিনিয়ত আমরা ক্ষতবিক্ষত হই ৷ ঠিক সে সময়গুলোতেও , তোমরা একে অপরের কাছে , একে অপরকে বলা কথা সমানভাবে গুরত্ব পায় তো ? অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে , তোমরা মানসিকভাবে একে অপরের কাছে সমান গ্রহণযোগ্য ৷
ভয়ভীতিহীন প্রকাশের স্বাধীনতা:—
তোমরা কি একে অপরের কাছে যে কোনো বিষয় ,ভয়-ভীতি ছাড়া স্বাধীনভাবে প্রকাশ করতে পার ? পারিবারিক থেকে মানসিক , নিজের ভালোলাগা , মন্দলাগা ৷ অর্থাৎ তোমরা কেউ কারো কাছে  মুখোশ পড়ে নেই ৷ তোমাদের সম্পর্ক ঠিক এমনটাই তো ?
৪) পর্যবেক্ষণ বা গভীরভাবে চিন্তা করা:—
তোমার সম্পর্কটি নিয়ে হঠাৎই তোমার মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে , তোমার মতো সেও কী ভালোবাসে তোমাকে ? তুমি খুব সচেতনভাবে ,তোমার সাথে তার প্রতিটা কাটানো মুহূর্ত ,তার সমস্ত বলা কথা , সে ঠিক কী বলতে চায় , তোমার সম্পর্কে তার কী ধারণা সবটা নিয়ে গভীরভাবে  একটু পর্যবেক্ষণ করার চেষ্টা কর ৷ অবশ্যই তুমি তা থেকে কিছু না কিছু উত্তর নিশ্চই পাবে ৷
৫) নিজেকে বাস্তবের উপর দাঁড় করাও:—
তোমার ভেতর এরকম প্রশ্নের উদ্রেক হলে ,নিজেকে একলা রেখে ,কিছুক্ষণের জন্য অনুভূতির সাথে খাঁটি বাস্তবের উপর নিজেকে দাঁড় করাও ৷ তবে খুব সাবধান ,যাতে হিতে বিপরীত না হয় ৷এটা জেনো ভালোবাসা ছিল , আছে , থাকবে ৷ তবে বর্তমান কালে বিভিন্ন কারনে , ভালোবাসার সংজ্ঞাটা অধিকাংশ ক্ষেত্রে কিছুটা হলেও পাল্টেছে ৷ ভালোবাসার পাশাপাশি চাই কিছুটা বুঝে নেওয়া , কিছুটা শর্ত নির্ভরতা ৷
৬) অতীতের সে আর আজকের সে:—
মানুষ পরিবর্তনশীল ,খুবই স্বাভাবিক ৷ তাই তোমার মনে ভালোবাসা বিষয়ে প্রশ্ন উঠলে , বোঝার চেষ্টা কর ,অতীতের সেই মানুষটা আজও একই আছে কিনা ৷ তার অতীতের দেওয়া কথা , তার চিন্তা ভাবনা , বলার ভঙ্গি , ভবিষ্যৎ পরিকল্পনা যা ছিল , সবটা একই আছে কিনা ৷ সমস্তটা বোঝার জন্য , প্রয়োজনে খুব সচেতনভাবে কিছু কৌশল অবলম্বন করতে পার৷
৭) রাগ বা ইর্ষার উদ্রেক:—
তোমার কলেজের একটি মেয়েকে তুমি মনে মনে ভালোবাসো ৷ অথচ ভালো বন্ধু বলে ,বলতে পারছ না ৷সে তোমাকে ভালোবাসে কিনা , তার জন্য তুমি তার উপস্থিতিতেই অদূরে অন্য একটি মেয়ের সাথে গল্প কর ৷ তার কিছুক্ষণ পর ,ভালোবাসার মানুষটির কাছে গিয়ে বোঝার চেষ্টা কর ,তার চোখে-মুখে কোনো রকম রাগ-ইর্ষার প্রকাশ পড়ছে কিনা ৷ যদি তোমাকে সেও মনে মনে ভালোবাসে ,তবে সেরকমটা হওয়াই স্বাভাবিক ৷
৮) কারণে অকারণে ফোন বা ম্যাসেজ:—
তোমার কলেজের কোনো বন্ধু যদি কারণে অকারণে তোমাকে ফোন বা ম্যাসেজ করতে থাকে ,অর্থাৎ তোমার সাথে কিছুটা সময় সে কাটাতে চাইছে ৷ কেবলমাত্র ফোন বা ম্যাসেজ তার উদ্দেশ্য নয় , বুঝতে হবে তোমার সাথে তার সময় কাটাতে ভালো লাগে ৷ আর এটা কখন হয় ,এটা নিশ্চই বুঝতে পারছ ।
৯)একটু আলাদা থাকতে চাওয়া:—
তুমি তাকে ভালোবাসো অথচ তোমাদের সম্পর্ক বন্ধুত্বের । কলেজের সব বন্ধুরা একসাথে আড্ডা দিচ্ছো ৷ তখন কি সে তোমার সাথে একটু আলাদা সময় কাটানোর অজুহাত খোঁজে ? যদি তাই হয় ,তবে তারও ভালোলাগা সম্পর্কে তুমি নিশ্চিত থাকতে পার ৷
১০) জানার আকাঙ্ক্ষা:—
তোমার কলেজের এমন কোনো বন্ধু আছে ,তোমার সম্পর্কে অর্থাৎ তোমার ব্যক্তিজীবন এবং পরিবার সম্পর্কে প্রবল জানার আকাঙ্ক্ষা ? তুমি যদি তাকে মনে মনে ভালোবাসো ,তবে বুঝবে তার দশাও তোমারই মতো ৷
সবশেষে তোমাদের একটা কথা না বললেই নয় ৷ ভালোবাসা সম্পর্কে এতভাবে প্রশ্নের উত্তর খোঁজার যে প্রয়াস ,হয়তো কিছুটা হলেও উত্তর তোমরা পেলে ৷ কিন্তু সম্পর্ক অর্থাৎ ভালোবাসা — একে কোনো সূত্র দিয়ে অঙ্কের মতো কোনো সিদ্ধান্তে আসতে পারি না ৷ ভালোবাসা বিষয়ে তোমার বাড়তি সাবধানতা অবশ্যই অবলম্বন করা ভীষণ জরুরি ৷ কেননা এটা তোমার জীবনের প্রশ্ন ৷ একটা ভুল ,তোমার জীবনকে তছনছ করে দিতে পারে ৷ আশা রাখি ,তোমরা সবাই তোমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পাও ৷ জীবন হোক সুন্দরময় ৷
This Article Is Written By
Mithun  Roy
Writer - Contributor
The post কীভাবে বুঝবে সে তোমাকে ভালোবাসে৷ appeared first on প্রেরণাজীবন.