brakeup Archives - প্রেরণাজীবন
ব্রেক-আপের পর কীভাবে নিজেকে ভালো রাখবে ?
ব্রেক-আপ অর্থাৎ সম্পর্কের বিচ্ছেদ ৷ অনেক সময় মানুষ একটি সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে , গভীরভাবে সে সম্পর্কের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলে ৷ তারপর হঠাৎই কোনো কারনে ,সেই সম্পর্ক ভেঙে গেলে ভীষণ রকম অবসাদ মানুষকে গ্রাস করে ৷ এটাই স্বাভাবিক ৷
কিন্তু কীভাবে তুমি সেই অবসাদ থেকে নিজেকে মুক্ত করে ,স্বাভাবিক আর দশটা মানুষের মতো একটা ভালো জীবন যাপন করতে পারো , সে বিষয়েই আজ তোমাদের সাথে আলোচনা করব ৷ তবে তার আগে আমাদের মাথায় একটা জিনিস ভালো করে ঢুকিয়ে নিতে হবে ,আমাদের মস্তিষ্ক(brain) এমনভাবে তৈরী , তুমি যেভাবে তোমার মস্তিষ্ককে ব্যবহার করবে , সেভাবেই সে কাজ করতে বাধ্য ৷ এক্ষেত্রে মস্তিষ্কের কর্ম জলের ধর্মের মতোই বললেও কোনো অত্যুক্তি হয় না ৷
১ ) ব্রেক-আপ মস্তিষ্কের উপর কীভাবে প্রভাব ফেলে :
একটি গবেষণায় দেখা গেছে , যে
কোনো ধরনের শারীরিক ব্যথা
আমাদের মস্তিস্কের(brain) যে অংশকে সক্রিয়
করে , ঠিক একইভাবে যে
কোনো ধরনের মানসিক যন্ত্রণাও
আমাদের মস্তিষ্কের একই অংশকে উত্তেজিত
করে ৷ সুতরাং শারীরিক
বা মানসিক এই দু’ধরনের ব্যথাই কিন্তু
মস্তিষ্কের কাছে সমান ৷
সমস্যা
হল , মানুষের শারীরিক যে কোনো যন্ত্রণা
বিভিন্ন ঔষধের দ্বারা নিরাময়
হতে পারে ৷ কিন্তু
মানসিক ব্যথা যেহেতু কোনো
ঔষধের দ্বারা নিরাময় সম্ভব
নয় ৷ সুতরাং কেবল
মাত্র তোমার বিভিন্ন চিন্তা
শক্তির দ্বারাই , তোমার মানসিক যন্ত্রণাকে
তুমি বিলুপ্ত করতে পারো ৷এক্ষেত্রে
তোমার ডাক্তার কিন্তু তুমি নিজেই
৷
২) ব্রেক-আপের অবসাদ থেকে মুক্তির পথ :
এতদিন
সে যা কিছু বলেছে
, যত প্রতিশ্রুতি দিয়েছে , সবই কী তাহলে
মিথ্যে ! এই প্রশ্নগুলোই তোমাকে
বার বার বিদ্ধ করবে
, যার উত্তর তোমার কাছে
থাকার কথাও নয় ৷
সমস্ত পৃথিবী তোমার কাছে
মিথ্যে মনে হবে , মনে
হবে সব স্বপ্ন ভেঙে
চৌচির হয়ে গেল ৷
আসলে তুমি সেই পরিস্থিতির
মধ্যে পড়ে , তোমার চিন্তাভবনাটাও
একটা ছোট্ট গন্ডীর মধ্যে
আবদ্ধ হয়ে পড়েছে ৷
আর তোমার মস্তিষ্কও সারাক্ষণ
তা নিয়েই ভাবছে ৷
ফলে তুমি গভীর অবসাদে
ভুগবে ,খুবই স্বাভাবিক ৷
আগেই বলেছি , তুমি যেভাবে ভাববে
, তোমার মস্তিষ্কও সেরকই ভাবতে বাধ্য
৷ চলো এবার দেখা
যাক , ব্রেক আপের পর
, কীভাবে নিজেকে অবসাদ থেকে
মুক্তি দিতে পারো ৷
৩) ইতিবাচক চিন্তাভাবনা (positive thinking) :
যেহেতু তোমার মস্তিষ্ক তোমার চিন্তা ভাবনার ক্রীতদাস ৷ সুতরাং মনে রাখবে ,ব্রেক আপের অবসাদ কাটাতে হলে , যতটা পারো নিজেকে একটু বেশি পরিমান সময় দিয়ে , সবকিছু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করো ৷ কথা দিচ্ছি , ভাবতে ভাবতে একটা রাস্তা ঠিক বের হতে বাধ্য , যা তোমাকে সব অবসাদ থেকে মুক্তি দেবে ৷ কিন্তু সেই রাস্তা অবশ্যই বের হবে , যার ভিত্তিই হল ইতিবাচক ভাবনা ৷
উদাহরন
হিসেবে যদি একটু বলি
, তবে কয়েকটা ইতিবাচক চিন্তা
ভাবনা পয়েন্ট আকারে আসতে
পারে :-
(i) যা
হয়েছে ভালোর জন্যই হয়েছে
৷ তার জন্য ভবিষ্যতের
দিকে তাকাও ৷
(ii) যে
সম্পর্কটা ভেঙেছে ,সেটা হয়তো কখনই
হবার ছিল না ৷
আজ না কাল সেটা
নষ্ট হতই হত ৷
(iii) হয়তো
সে তোমার উপযুক্ত ছিল
না ৷ অথবা তুমি
তার ৷
৪) নিজেকে ভালোবাসতে শেখো (self love)
আমরা এ রকম পরিস্থিতির সন্মুখীন হলেই , সাধারণ  যা করে থাকি , তা হল আমরা নিজেকেই হারিয়ে ফেলি ৷ আমরা ভুলে যাই শরীরের যত্ন নেওয়া ৷ অর্থাৎ আমরা নিজেকে ভালোবাসতেই ভুলে যাই ৷ আর কেউ যদি নিজেকেই ভালোবাসতে না জানে , সে অন্য কাউকে ভালোবাসতেও কখনও পারে না ৷ নিজেকে ভালোবাসা বলতে যা বোঝায় তা হল—
(i) সময়
মতো স্নান,খাওদাওয়া করো
৷ শরীরকে সুস্থ রাখো
৷ তাহলে অনেক পজিটিভ
চিন্তা চলে আসতে বাধ্য
৷
(ii) ছেলেদের
ক্ষেত্রে চুল দাঁড়ি বড়ো
হলে , সেগুলো কেটে ফেল
৷ নিজেকে পরিপাটি রাখলে
, মনের ভেতর পজিটিভ এনার্জি
আসে ৷ এটাই হিউম্যান
সাইকোলজি ৷
(iii) বেশি
রাত অবধি না জেগে
, তাড়াতাড়ি ঘুমোও , পর্যাপ্ত পরিমাণ ঘুমাও ৷
তার জন্য দিনের বেলা
ভালো লাগার মতো , পরিশ্রমের
কাজ করো ৷
(iv) সকালে
উঠে শরীর চর্চা এবং
মেডিটেশন করো ৷ দেখবে
সারাদিন মনটা তরতাজা থাকবে
এবং বিভিন্ন রকম কাজের জন্য
এনার্জি আসবে , যা তোমাকে
সেই অবস্থা থেকে দূরে রাখবে ৷
(v) বন্ধুদের
সাথে খোলামেলা আড্ডায় অংশ নাও
। দেখবে
সবার মধ্যেই কম বেশি দুঃখ রয়েছে । সব ভুলে কীভাবে নতুন ভাবে বাঁচা যায় — তার আলোচনা করো । দেখবে একদিন যা নিয়ে কেঁদেছিলে , তা নিয়েই একদিন হাসাহাসি করবে ।
জেনে রাখুন : চুমু খাওয়ার ১০ টি উপকারিতা
৫) নিজেকে খুঁজে বের করো :
এরকম পরিস্থিতির শিকার হলে , দেখবে অতীত রোমন্থনের জন্য অজস্র সময় তুমি বের করে নিচ্ছ ৷ যে সব ভাবনায় তোমার কিচ্ছু লাভ তো হবেই না — সময় নষ্ট ছাড়া ৷ আর সেটা তুমি বুঝতে পারবে অনেক পরে ৷ তাই সেই অবসর গুলোয় অতীত রোমন্থন না করে , বরং নিজেকে নিয়ে চিন্তা করো ৷ তুমি তোমাকে খুঁজে বের করো ৷ তোমার কোন কাজটা ভালো লাগে , যেটা তোমার জীবনের একটা প্যাশান ৷ সেই কাজে নিজেকে ব্যস্ত করে তোলো ৷ দেখবে তখন এই সমস্ত বাজে চিন্তা থেকে তোমার মস্তিষ্ক অন্যদিকে ডাইভার্ট হতে বাধ্য ৷ মনে রাখতে হবে প্রতিটা আঘাত আসলে , জীবন তৈরীর একটা ভিত এবং অনুপ্রেরণাও বটে ৷
৬) সত্যিটাকে মানতে শেখা :
সত্যিটাকে মানতে শেখো ৷ যাকে তুমি সবচেয়ে আপন ভাবতে , তার সাথে হঠাৎই ব্রেক-আপ হওয়া , অস্বাভাবিক কিছু নয় ৷ কিন্তু এরকম কিছু ঘটলে , আমরা অলীক এবং অবাস্তবতার উপর নিজেকে ভাসিয়ে দেই ৷ কোনো ভাবেই সেই ছিন্ন হওয়াটাকে মানতে পারি না ৷ তাকে ছাড়া পৃথিবীতে কেউ বাঁচবে না , এতো সম্পূর্ণ মিথ্যে কথা ৷ তাই সত্যটাকে সত্য হিসেবে গ্রহণ করো ৷ দরজা , জানালা বন্ধ করে প্রাণ খুলে কাঁদ ৷ নিজেকে বোঝাও , হ্যা তোমার জীবনে এটাই হয়েছে ৷
৭) সম্পূর্ণভাবে নিজেকে বের করে আনা :
মৃত্যু এবং ব্রেক আপ , দুটো আসলে একই জিনিস ৷ মৃত্যুতে শরীরের অবলুপ্তি ঘটে ৷ আর ব্রেক আপে সম্পর্কের ৷ তাই যেখানে সম্পর্ক শেষ , তাকে নিয়ে মিথ্যে মিথ্যে ভেবে কষ্ট পাওয়ার অর্থহীন ৷ তার সঙ্গে সম্পর্কের যত রকম মাধ্যম ছিল , সম্পুর্ণভাবে তার থেকে নিজেকে ছিন্ন করো ৷ যেমন ফোন নম্বর , হোয়াটস-আপ , ফেসবুক প্রভৃতি থেকে তাকে ব্লক করো ৷ কেননা সম্পর্ক ছিন্ন হওয়ার পর , তার সাথে এমনি এমনি যোগাযোগ থাকলে , তাতে তোমার কষ্ট শুধুই বাড়াবে ৷
৮) ভেতরে কোনো অভিমান বা ক্ষোভ পুষে রেখো না :
তোমার
সবচেয়ে কাছের মানুষ , তোমার
থেকে হঠাৎ মুখ ফিরিয়ে
নিলে , যে যন্ত্রণা কাজ
করে ৷ সেটা যাতে
কখনই তোমার ভেতরে ক্ষোভ
সঞ্চার না করে ৷
যদি করে তবে প্রথমেই
বুঝবে , আসলে তোমাদের সম্পর্কটা
প্রেম বা ভালোবাসার ছিল
না ৷ সেটা আসলে
চাওয়া পাওয়ার সম্পর্ক ছিল
৷তাই শেষ হয়েছে মানে
, এক অর্থে ভালো হয়েছে
৷ তোমার জন্য উত্তম
কিছু অপেক্ষা করছে — এটাই বুঝবে ৷
সুতরাং বন্ধুরা , এসব আলোচনায় যে বিষয়গুলো উঠে এল , তা থেকে একটা বিষয় আমাদের বুঝতে আর অসুবিধে নেই যে , ব্রেক-আপের পর যে স্বাভাবিক অবসাদ নেমে আসে আমাদের মনে ৷ তা থেকে মুক্তির পথ কেবল তোমাকে তুমিই দেখাতে পার ৷ অন্য কেউ এসে তোমার ভেতরের দুঃখ যন্ত্রণার উপশম দিতে পারে না ৷ জীবন তোমার , সুতরাং তোমার ভালো তোমাকেই বুঝে নিতে হবে ৷ সুতরাং বন্ধুরা ভেঙে পড়লেও , প্রতি মুহুর্তে নিজেকে নিজস্ব ভাবনায় তাড়িত করো ৷ কেননা পৃথিবীতে তোমার একমাত্র বিকল্প কেবল তুমি ৷ বন্ধুরা লেখাটি কেমন লাগল কমেন্ট করে জানাও । এরকম আরো লেখা পেতে আমাদের ফেসবুক পেজ এ সঙ্গে থাকো । আর শেয়ার করতে কিন্তু ভুলো না , কে জানে কোনো বন্ধুর জীবনে হয়তো কাজে লাগতে পারে । আর তা তোমার শেয়ার করার ফলেই হয়তো সম্ভব হলো ।
This Article Is Written By
Mithun  Roy
Writer - Contributor
The post ব্রেক-আপের পর কীভাবে নিজেকে ভালো রাখবে ? appeared first on প্রেরণাজীবন.