Morning habits in bengali Archives - প্রেরণাজীবন
The Miracle Morning | সকালের 6টি অভ্যাস যা তোমার জীবন বদলে দেবে
বন্ধুরা আজ তোমাদের এমন একটি বিষয় বলবো যা তোমাদের জীবন-ভাবনাকে আমূল বদলে ফেলবে ।
সবার আগে এমন একজন মানুষের কথা বলি যিনি মৃত্যুকে জয় করে আজ বিশ্বে একজন বিখ্যাত লেখক,  আল্ট্রা ম্যারাথন দৌড়বিদ ,  মোটিভেশনাল স্পিকার এবং একজন অর্থবান সুখী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন । তিনি হলেন Hal Elrod .  তিনি তার জীবনের সাফল্যের মূল সূত্রটিকে একটি বইতে সকলের জন্য তুলে ধরেছেন  ,  যা পড়ে আজ বিশ্বের লক্ষ লক্ষ মানুষ উপকৃত । বইটির পুরো নাম :
Miracle Morning
6 Morning habits that will transform your life before 8 a.m .
Miracle Morning Book Overview in Bengali
বইটি লেখার পেছনে যে সব কারণ রয়েছে , সেসব তিনি বইতেই ব্যক্ত করেছেন । তিনি ১৯৯৯ সালে একটি গাড়ি দুর্ঘটনায় পড়েন । ভয়ঙ্করভাবে তিনি যখম হন । ডাক্তার তাকে মৃত ব’লে ঘোষণা করেছিলেন । মৃত ঘোষণার ছয় মিনিট পর সাত মিনিটের মাথায় তার হৃৎপিন্ড সচল হয়ে যায় । তার শরীরের ১১টি হাড় ভেঙে গিয়েছিল । বেঁচে ওঠার পর এবার ডাক্তার বলে দিয়েছিলেন যে , বেঁচে থাকলেও তিনি জীবনে আর কখনো উঠে দাঁড়াতে বা নিজের পায়ে চলতে পারবেন না । এর পরেরটা ইতিহাস । এটাই বাস্তব যে দু বছরের মধ্যেই তিনি শুধু উঠেই দাঁড়ালেন না । হয়ে ওঠেন আল্ট্রা ম্যারাথন দৌড়বিদ , আজকের বিখ্যাত লেখক , মোটিভেশনাল স্পিকার , একজন বেস্ট সেলার বইয়ের লেখক ।  তিনি তাঁর এই সাফল্যের মূল কারণ হিসেবে সকালবেলার 6টি অভ্যাসের কথা বলেছেন ।
তাহলে এসো বন্ধুরা জেনে নিই , এই বইটা হাল কোন কোন 6টি অভ্যাসের কথা বলেছেন । এই 6টি বিষয় মনে রাখার জন্য হাল একটি অ্যাক্রোনিম ব্যবহার করেন , তা হলো                          S.   A.  V.  E.  R.   S
এরমধ্যে থাকা এই 6টি অক্ষরের পুরো কথাগুলি হলো :
S = SILENCE
A= AFFIRMATION
V= VISUALIZATION
E= EXERCISE
R= READING
S= SCRIBING
এবার এসো সকালের এই 6টি অভ্যাস কী,  কেন এবং কীভাবে সকালকে অলৌকিক সকালে পরিণত করে তা বিস্তারিত জেনে নিই ।
(1) SILENCE :
HAL ELROD  বলেন সকালে উঠে সবার আগে যা করতে হবে তা হল Silence Mode এ যাওয়া ।প্রার্থনা বা প্রেয়ার, যোগা , মেডিটেশন-  এর মাধ্যমে আমাদের মস্তিষ্কে একটি এমন সুস্থির অবস্থার সৃষ্টি হয় , যাতে কাজ গুলি সঠিকভাবে করার একাগ্রতা অর্জিত হয় । তিনি আগে মনে করতেন যে এই মেডিটেশন বা প্রেয়ার বুঝি ধর্মীয় ব্যাপার কিন্তু অনেক পড়াশুনা করে ও বিশ্বের সফল ব্যক্তিদের অনুসরণ করে হাল বুঝলেন যে , এটি এমন এক মস্তিষ্কের ব্যায়াম যা মানুষকে সফল হবার কার্য-ক্ষমতা দান করে থাকে । আর তাই সফল ব্যক্তিরা আজ এতটা সফল ।
(2)AFFIRMATION :
Affirmation  বলতে হাল বুঝিয়েছেন নিজের সঙ্গে কথা বলা । একটি নির্জন স্থানে বা ঘরে নিজের সঙ্গে তিনি কথা বলতে বলেছেন বইটিতে । বিষয়টি সহজ করে বলা যায় সকালে তুমি নিজেকে জিজ্ঞেস করো যে নিজেকে তুমি কেমন স্থানে দেখতে চাও । এবং সেটা কেন চাও । আর সেইসঙ্গে নিজেকে প্রশ্ন করো যে , ওই স্থানে পৌঁছতে তুমি কি কি পদক্ষেপ নিতে পারো । বা তার জন্য তুমি কতটা ত্যাগ করতে পারবে । নিজের কথা বলার এই অভ্যাসটিই বদলে দেবে তোমার সমস্ত ধারণা , কর্মক্ষমতা ও সিদ্ধান্ত নেবার পদ্ধতি ।
(3) VISUALIZATION :
Affirmation  এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে কাজটি সেটা হল ভিজুয়ালাইজেশন । ভিজুয়ালাইজেশন বলতে লেখক যা  বুঝিয়েছেন তা হল , তুমি যা হতে বা করতে চাইছ কল্পনায় সেটাে দেখার চেষ্টা করো । উদাহরণ হিসেবে ধরো তুমি ভালো বেহালাবাদক হতে চাও । তবে তুমি কল্পনা করো বেহালা ছুঁয়ে দেখছো বা বাজাচ্ছ কিংবা তুমি অনেক ভালো পারফর্ম করছো । যে লক্ষ্যের দিকে এগোচ্ছ তাকে কল্পনার চোখে রোজ সকালেই দেখার চেষ্টা করো । এটা হল তোমার লক্ষ্যে পৌঁছানোর সিঁড়ি ।
(4) EXERCISE :
সফল ব্যক্তিদের সকালের অভ্যাসগুলি পর্যবেক্ষণ করে হাল দেখেন যে , সকালে কিছুক্ষণ শরীর চর্চা করা হলে,  শরীরের প্রতিটি অঙ্গের সক্ষমতা যেমন বাড়ে তেমনি মস্তিষ্কে বেশি পরিমাণে অক্সিজেন সরবরাহের ফলে ক্লান্তিহীন ও সুন্দরভাবে কাজ করার জন্য মস্তিষ্ককে তৈরি করে দেয় । যা বাকি সারাদিনটাকেই বদলে দেয় । হাল কিন্তু  শরীরচর্চার জন্য কোন জিমে যেতে বলেননি । খালি হাতেই সেসব এক্সারসাইজ করা যায় , সেগুলি করলেই হবে ।
(5) READING :
হাল আরেকটি সুন্দর অভ্যাসের কথা বলেন তা হল –বই পড়া ।  প্রতিদিন কমপক্ষে 10 পৃষ্ঠা বই পড়ার কথা তিনি বলেছেন । আর তা সকালেই পড়তে হবে । ভেবে দেখো প্রতিদিন 10 পৃষ্ঠা করে পড়লে এক বছরে 3650 পৃষ্ঠা পড়া হবে — যা প্রায় 18 -20টি বইয়ের সমান । সকালে ঘুম থেকে উঠেই মানুষ সাধারণত খবরের কাগজ পড়ে অথবা মোবাইলে , সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে পড়ে , কিন্তু বিশ্বের কোন সফল ব্যক্তি তা করেন না । তবে মনে রাখতে হবে , সকালে পড়ার জন্য অবশ্যই কোনো ভালো শিক্ষামূলক বই বাছাই করতে হবে : আমার পছন্দের তালিকা থেকে   সেরকম কিছু বইয়ের নাম  তোমাদের জন্য দিয়ে দিলাম ।
“THE MIRACLE MORNING” — HAL ELROD
“THE 5AM CLUB ” — ROBIN SHARMA
“THE MAGIC OF THINKING BIG”— DAVID J. SCHWARTZ
“THE 5 SECOND RULE”— MEL ROBBINS
“THE POWER OF POSITIVE THINKING”— NORMAN VINCENT PEALE
“THE POWER OF HABIT”— CHARLES DUHIGG
(6) SCRIBING :
সবার শেষে হাল যে অভ্যাসটির কথা লিখেছেন তা হলো Scribing বা  Writing  অর্থাৎ লেখা । কথা হল কি লিখবো ? কেন লিখবো ? হাল এই বিষয়েও একটু ব্যাখ্যা দিয়ে বইটিতে বোঝানোর চেষ্টা করেন । তাঁর মত অনুসারে , লেখার জন্য দুটো পর্যায় ভাগ করে নিতে পারো যেমন প্রথম পর্যায়ে ,  তুমি জীবনে কী কী শিখেছো , কী কী করেছো , এতদিন যা যা অর্জন করেছো , আর তোমার মধ্যে কী কী বিশেষ ক্ষমতা আছে ইত্যাদি । আর দ্বিতীয় পর্যায়ে লেখো কী কী করতে চাও । আর লক্ষ্যে পৌঁছতে হলে কী কী করতে হবে । আর তার জন্য কী কী পদক্ষেপ নিতে তুমি পারো ।
মনে রেখো , হাল কিন্তু বলেছেন সকাল আটটার মধ্যেই এই কাজ গুলির অভ্যাস করতে হবে এই কাজগুলি করার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় বাধা তা হল দেরি করে ঘুম থেকে ওঠা । দেরি করে ঘুম থেকে ওঠার অলসতাকে অবশ্যই ত্যাগ করতে হবে । সকাল আটটার মধ্যেই এই কাজগুলি করার জন্যই তিনি বইটির পুরো নাম রেখেছেন —
– “6 Habits that transform your life before 8 a.m“
হাল 30 দিনের একটি অভ্যাস গঠন করার উদাহরণ দেন ,  তা হলো , একজন ভালো বন্ধু জোগাড় করো যে তোমার সঙ্গে এই কাজগুলি নিজেও করবে । তোমাদের আলোচনায় এই অভ্যাসগুলো আলোচনার বিষয় হিসেবে উঠে আসবে । তাহলে আর বোর লাগবে না, বরং আগ্রহ বাড়তে থাকবে । 30 দিনের মধ্যে তিনি বলেন প্রথম 10 দিন খুব কষ্টকর মনে হবে   কিন্তু পরের দশ দিন সাধারণ বা কিছুটা সহজ মনে হবে । আর শেষের দশ দিন ভালো লাগতে শুরু করবে । আর এই ভাবেই গড়ে তুলতে হবে রোজ সকালের 6 টি অভ্যাস যা তোমার জীবন বদলে সাফল্যের পথে এগোতে সাহায্য করবে । সকালের এই অভ্যাস দ্বারাই জীবনে Miracle ঘটে যায় বলেই এই অভ্যাসের নাম দেওয়া হয় Miracle Morning habits ।
বন্ধুরা , আশা করি এই   লেখাটি পড়ে তুমি জীবনে বড় একটা পরিবর্তন আনতে সক্ষম হবে । আমাদের ফেসবুক পেজ এ চলে এসো । খুব ভালো থাকবে । সঙ্গে আমরাও আছি  , বুঝলে ।
This Article Is Written By
Kishore Majumder
Editor & Writer
Kishore Majumder is the editor and writer of preronajibon. He is a teacher, poet and songwriter of bengali culture. He is also well-known as a youtuber and reciter of bengali poetry . He likes to inspire others to live a better life.
The post The Miracle Morning | সকালের 6টি অভ্যাস যা তোমার জীবন বদলে দেবে appeared first on প্রেরণাজীবন.