Nick Vujicic Quotes Archives - প্রেরণাজীবন
অনুপ্রেরণাদায়ী নিক ভুজিসিক এর জীবনী ও বিখ্যাত উক্তি । Nick Vujicic Quotes
নিক ভুজিসিক এর বিখ্যাত উক্তি
“If I fail, I try again, and again and again. If YOU fail, are you going to try again? The human spirit can handle much worse than we realize. It matters HOW you are going to FINISH. Are you going to finish strong?”- Nick Vujicic
মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, সেটা এই কারণে যে, মানুষ প্রকৃতির কোনো বাধাকে সামনে রেখে নিজেকে ছোট করে নি । কিন্তু সকল মানুষ এই সহজ সত্যটি বুঝতে পারে না । তারা নিজেদের সীমাবদ্ধ ভেবে জীবনকে ছোট ও অর্থহীন করে রাখে । কিন্তু জীবনের প্রকৃত মহত্ব যারা বুঝেছেন , তাদের কাছে জীবন এক লড়াইয়ের নাম । আর তাদের ভেতরে রয়েছে অফুরন্ত শক্তি , যার দ্বারা তারা বিশ্বজয় করতে পেরেছেন । প্রকৃতি অনেককেই অনেক কিছু দিয়েছেন , কিন্তু অনেকেই তার সঠিক ব্যবহারই করতে জানেন না। আবার অনেক কিছু না পেয়েও অদম্য ইচ্ছাশক্তি , ধৈর্য , চেষ্টা আর জীবনের প্রতি ভালোবাসা দিয়েই তারা গড়ে তুলেছেন একের পর এক সাফল্যের রঙিন পৃথিবী । বন্ধুরা আজ এমনই একজন মানুষের কথা জানবো , যিনি পৃথিবীর সমস্ত মানুষের কাছে এক উদ্যম , অনুপ্রেরেণা , সাহস , আর সাফল্যের পথপ্রদর্শক । তিনি হলেন — Nick Vujicic
জন্ম: –
Nick Vujicic বাংলায় উচ্চারন নিক ভুইয়িচিচ বা নিক ভুজিসিক সংক্ষেপে নিক নামেই সবাই চেনেন তাঁকে। আর দশটি মানুষের মতো স্বাভাবিক ভাবে ১৯৮২ সালে ৪ ডিসেম্বর অষ্ট্রেলিয়ার মেলবোর্নে জন্ম গ্রহন করেননি নিক। জন্মেছিলেন বিকলাঙ্গ হয়ে। অর্থাৎ হাত পা কোনোটাই ছিল না নিকের। অত্যন্ত বিরল এই রোগটির নাম Phocomelia। এই রোগে আক্রান্তকারী মানুষদের হাত পা এর বিকাশ ঘটে না।
শৈশব জীবন:–
জন্মের পরপরেই হাত -পা হীন পঙ্গু সন্তানটিকে দেখে তাঁর নিজের মা-ও মুখ ফিরিয়ে নিয়েছিলেন। এবং নার্সকে বলেছিলেন, এই অসম্পূর্ণ বাচ্চাটিকে যেন তার চোখের সামনে দেখে দূরে রাখা হয়। ছোট বেলায় অন্যান্য বাচ্চারা যেখানে হাসি খুশি মজা করে খেলে বেড়ায় সেখানে নিক তার শারীরিক অসম্পূর্ণতার জন্য চরম অবহেলা ও অবমাননার শিকার হন। বন্ধু, পরিবার-পরিজন সকলের কাছে অপমানিত হতে হতে হতাশাগ্রস্ত হয়ে শেষপর্যন্ত মাত্র ১০ বছর বয়সে বাথরুমে বাথ ট্যাবে ডুবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন নিক। কিন্তু পৃথিবীর ইতিহাস অন্য কিছুর জন্য অপেক্ষা করছিল। তাঁর চেষ্টা ব্যর্থ হয়। তাঁর মনে হয়েছিল এই পৃথিবীতে বিনা উদ্দেশ্যে ও বিনা শক্তিতে বেঁচে থাকে অনেক কষ্টকর। পরে ক্রমশ তাঁর উদ্যম দেখে বাবা মাও তাঁর পাশে এসে দাঁড়ান। তাঁর ১৭ বছর বয়সে তাঁর মা একদিন শারীরিক ভাবে অক্ষম একজন মানুষের ব্যাপারে লেখা প্রেরণামূলক একটি আর্টিকেল তাঁকে এনে দেন। যিনি তার জীবনের শারীরিক প্রতিবন্ধকতার মোকাবেলা করে জীবনে বড় কিছু অর্জন করতে সফল হয়েছেন। আর সেসময় থেকেই চার্চের প্রেয়ার গ্রুপের সদস্যদের সামনে অনুপ্রেরণা মূলক গল্প বলা শুরু করেন তিনি। শারীরিক ভাবে অসম্পূর্ণ হয়েও কিভাবে সমস্ত বাধা অতিক্রম করে জীবনকে সুন্দর ও সাফল্য মন্ডিত করা যায় এই বিষয়ে মানুষকে সঠিক পথ দেখানোর আগ্রহ তৈরি হয় সেখান থেকেই।
Nick Vujicic – এর শিক্ষাজীবন:-
মাধ্যমিক শিক্ষা শেষ করে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ার লুগানের গ্রিফথ ইউনিভার্সিটিতে ভর্তি হন নিক। সেখান থেকে অ্যাকাউন্টিং এবং ফাইনান্সিয়াল প্লানিংয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন তিনি। মাত্র ১৯ বছর বয়স তিনি তাঁর নিজের অভিজ্ঞতা থেকে নানা বয়সী, নানা পেশার মানুষদের শোনাতে থাকেন কিভাবে মনের জোরে বিশ্বের সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে দূর করা যায় তার গল্প। কিভাবে সঠিক দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের মোড় ঘুড়িয়ে দিতে পারে তার গল্প। মানুষ তাঁকে দেখে আশার আলো খুঁজে পেত, খুঁজে পেত জীবনের বৃহৎ মানে। পরবর্তীতে অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে লস এঞ্জেলসে চলে যান তিনি। সেখানেই প্রতিষ্ঠা করেন বিকলাঙ্গদের নিয়ে কাজ করে যাওয়া অলাভজনক প্রতিষ্ঠান ‘Life Without Limbs’ এবং মোটিভেশনাল স্পিকিং কোম্পানি ‘Attitude Is Altitude’। যেখানে তাঁর মোটিভেশনাল স্পিচ শুনে অস্ট্রিলিয়ার তরুণ প্রজন্ম ব্যাপকভাবে আলোড়িত হয়।
কর্ম জীবন:
ছাত্রাবস্থা থেকেই Nick Vujicic অনুপ্রেরণামূলক বক্তব্য রাখতে অভ্যস্ত হতে শুরু করেন । ক্রমে ক্রমে অনুপ্রেরণামূলুক বক্তব্য রাখার জন্য বিশ্বের বিভিন্ন দেশে তাঁকে ছুটে যেতে হয়। মানুষের জীবনে বয়ঃসন্ধিকালীন সময়ের সমস্যাগুলি তাঁর বক্তব্যে খুব গুরুত্ব পেয়েছে। এভাবেই তিনি ষাট-সত্তরটি দেশে প্রায় ত্রিশ লাখ মানুষের সামনে তাঁর মূল্যবান কথাগুলি তুলে ধরেন ।
নিক জনসাধারণের কাছে নিজের কাজগুলো পৌঁছে দিতে টিভি শো এবং লেখার আশ্রয় গ্রহণ করেন । ২০০৫ সালে নিক তাঁর নিজের জীবনযাত্রার উপর ভিত্তি “Life’s Greater Purpose” নামে একটি ডক্যুমেন্টারি চলচ্চিত্রের ভিডিও বাজারে ছাড়েন। তাঁর রচিত প্রথম বই “Life Without Limits: Inspiration for a Ridiculously Good Life” প্রকাশিত হয়। এছাড়াও যুব সমাজকে লক্ষ্য করে “No Arms, No Legs, No Worries!” নামের একটি ভিডিও প্রকাশ করেন। তাঁর ‘লাইফ উইদাউট লিমিটস’, ‘ লাভ উইদাউট লিমিটস’, ‘স্ট্যান্ড স্ট্রং’, ‘লিমিটলেস’ এবং নিউ ইয়র্ক টাইমস এর বেস্ট সেলার ‘আনস্টপ্যাবল’ নামক বইগুলো সারা পৃথিবী জুড়ে প্রায় ত্রিশটি ভাষায় অনুবাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হন ।
“দ্যা বাটারফ্লাই সার্কাস” (The Butterfly Circus) নামের একটি চলচ্চিত্রে নিক ভুইয়টসিক নিজে অভিনয় করেছেন। যে চলচ্চিত্র ২০০৯ সালে “Doorpost Film Project’s” এ প্রথম পুরস্কার অর্জন করেন।
পদক প্রাপ্তি :–
“দ্যা বাটারফ্লাই সার্কাস” চলচ্চিত্রটিতে “উইল” চরিত্রে অনবদ্য অভিনয় করার জন্য ২০১০ সালে “নিক ভুইয়টসিক“ “Method Fest Independent Film Festival” এ সেরা অভিনেতা হিসেবে পদক লাভ করেন। ২০০৫ সালে “যুব অস্ট্রেলিয়ান অব দ্যা ইয়ার” পুরষ্কারের জন্য তিনি মনোনয়ন লাভ করেছিলেন।
আরও পড়ুন : মার্টিন লুথার কিং জুনিয়র এর বিখ্যাত উক্তি ও বাণীসমূহ
নিকের কাছ থেকে যে অনুপ্রেরণা পাই :-
নিকের জীবনই সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে । নিজের হাত-পা হীন এরকম অবস্থার জন্য তিনি কখনোই ঈশ্বরকে দায়ী করেন না । তিনি বলেন – “God won’t allow anything to happen in your life if it’s not for your good”।
তিনি বিশ্বাস করেন , মানুষের জীবনে কখনোই বাধার কাছে নতি স্বীকার করা উচিত নয় । মানুষের জীবনে কীভাবে ঘুরে দাঁড়ানো যায় , ব্যর্থতার গ্লানি ভুলে , তার থেকে প্রাপ্ত শিক্ষাকে কাজে লাগিয়ে জীবনকে সুন্দর ও সার্থক করা যায় — এই শিক্ষা নিক মানুষকে দিয়ে চলেছেন আজও একইভাবে । তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে আজ লক্ষ লক্ষ মানুষ নিজেদের জীবনকে নতুন ভাবে গড়ে তুলতে তৎপর হয়েছেন । শিশু থেকে বৃদ্ধ , নারী থেকে পুরুষ , ধনী থেকে দরিদ্র সকল শ্রেণির মানুষ আজ নিক এর মূল্যবান প্রেরণামূলক বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন । কারণ নিক এর বক্তব্য শুধু কেতাবি নয় । প্রত্যেকটি কথা তাঁর জীবন দিয়ে উপলব্ধি করা । এবং তা প্রত্যক্ষ ভাবেই সত্য । তিনি তাই অতি সহজেই বলতে পারেন , “আমি বেঁচে থাকতে ভালোবাসি , তাই আমি সুখী। ” আধমরা , উদ্যেশ্যহীন , নিরাশ মানুষের কাছে নিক এক ঘুরে দাঁড়ানোর মন্ত্র । তাই আজ নিক খুব কঠিন রোগ Phocomelia ব্যাধিতে আক্রান্ত নিক বর্তমানে সুখী পরিবারের সদস্য । তিনি এখন দুই সন্তানের বাবা । নিজের জীবনে নিক আত্মহত্যার চেষ্টা করেও যেভাবে ঘুরে দাঁড়িয়ে , দৃঢ় সংকল্পের দ্বারা বিশ্বজয় করে দেখিয়েছেন — এর চেয়ে বড় অনুপ্রেরণার বিষয় আর কি হতে পারে ।
নিক ভুজিসিক এর বিখ্যাত উক্তি অনুপ্রেরণামূলক উক্তি:-
১. “তুমি ভালো না, এটা মিথ্যে কথা
তুমি কোনোকিছুর যোগ্য না এটা মিথ্যে কথা।”-Nick Vujicic
২. “আমি তোমাকে জোর গলায় এটা বিশ্বাস করতে বলতে পারি যে হয়তো তুমি এই মুহূর্তে রাস্তা খুঁজে পাচ্ছ না কিন্তু তার মানে এই নয় যে রাস্তা নেই।”
৩.”আমি কখনোই একজন রুক্ষ স্বভাবের মানুষ দেখিনি যিনি কৃতজ্ঞ, অথবা একজন কৃতজ্ঞ মানুষ দেখিনি যিনি স্বভাবে রুক্ষ।”-Nick Vujicic
৪.” ঈশ্বরের ভালোবাসা এতটাই সত্য যে তিনি তা প্রমাণ করার জন্য তোমাকে সৃষ্টি করেছেন।”
৫. “অনেক যন্ত্রণাই দ্রুত কমে যেতে থাকে , যদি তুমি না থেমে যাও।”
৬.“আমি বেঁচে থাকতে ভালোবাসি , তাই আমি সুখী।”- নিক ভুজিসিক
নিক ভুজিসিক এর বিখ্যাত উক্তি নিয়ে আমাদের লেখাটি ভালো লেগে থাকলে কমেন্টে জানাও ও বাকিদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করো।
The post অনুপ্রেরণাদায়ী নিক ভুজিসিক এর জীবনী ও বিখ্যাত উক্তি । Nick Vujicic Quotes appeared first on প্রেরণাজীবন.