relationship tips bengali Archives - প্রেরণাজীবন
ব্রেক-আপের পর কীভাবে নিজেকে ভালো রাখবে ?
ব্রেক-আপ অর্থাৎ সম্পর্কের বিচ্ছেদ ৷ অনেক সময় মানুষ একটি সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে , গভীরভাবে সে সম্পর্কের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলে ৷ তারপর হঠাৎই কোনো কারনে ,সেই সম্পর্ক ভেঙে গেলে ভীষণ রকম অবসাদ মানুষকে গ্রাস করে ৷ এটাই স্বাভাবিক ৷
কিন্তু কীভাবে তুমি সেই অবসাদ থেকে নিজেকে মুক্ত করে ,স্বাভাবিক আর দশটা মানুষের মতো একটা ভালো জীবন যাপন করতে পারো , সে বিষয়েই আজ তোমাদের সাথে আলোচনা করব ৷ তবে তার আগে আমাদের মাথায় একটা জিনিস ভালো করে ঢুকিয়ে নিতে হবে ,আমাদের মস্তিষ্ক(brain) এমনভাবে তৈরী , তুমি যেভাবে তোমার মস্তিষ্ককে ব্যবহার করবে , সেভাবেই সে কাজ করতে বাধ্য ৷ এক্ষেত্রে মস্তিষ্কের কর্ম জলের ধর্মের মতোই বললেও কোনো অত্যুক্তি হয় না ৷
১ ) ব্রেক-আপ মস্তিষ্কের উপর কীভাবে প্রভাব ফেলে :
একটি গবেষণায় দেখা গেছে , যে
কোনো ধরনের শারীরিক ব্যথা
আমাদের মস্তিস্কের(brain) যে অংশকে সক্রিয়
করে , ঠিক একইভাবে যে
কোনো ধরনের মানসিক যন্ত্রণাও
আমাদের মস্তিষ্কের একই অংশকে উত্তেজিত
করে ৷ সুতরাং শারীরিক
বা মানসিক এই দু’ধরনের ব্যথাই কিন্তু
মস্তিষ্কের কাছে সমান ৷
সমস্যা
হল , মানুষের শারীরিক যে কোনো যন্ত্রণা
বিভিন্ন ঔষধের দ্বারা নিরাময়
হতে পারে ৷ কিন্তু
মানসিক ব্যথা যেহেতু কোনো
ঔষধের দ্বারা নিরাময় সম্ভব
নয় ৷ সুতরাং কেবল
মাত্র তোমার বিভিন্ন চিন্তা
শক্তির দ্বারাই , তোমার মানসিক যন্ত্রণাকে
তুমি বিলুপ্ত করতে পারো ৷এক্ষেত্রে
তোমার ডাক্তার কিন্তু তুমি নিজেই
৷
২) ব্রেক-আপের অবসাদ থেকে মুক্তির পথ :
এতদিন
সে যা কিছু বলেছে
, যত প্রতিশ্রুতি দিয়েছে , সবই কী তাহলে
মিথ্যে ! এই প্রশ্নগুলোই তোমাকে
বার বার বিদ্ধ করবে
, যার উত্তর তোমার কাছে
থাকার কথাও নয় ৷
সমস্ত পৃথিবী তোমার কাছে
মিথ্যে মনে হবে , মনে
হবে সব স্বপ্ন ভেঙে
চৌচির হয়ে গেল ৷
আসলে তুমি সেই পরিস্থিতির
মধ্যে পড়ে , তোমার চিন্তাভবনাটাও
একটা ছোট্ট গন্ডীর মধ্যে
আবদ্ধ হয়ে পড়েছে ৷
আর তোমার মস্তিষ্কও সারাক্ষণ
তা নিয়েই ভাবছে ৷
ফলে তুমি গভীর অবসাদে
ভুগবে ,খুবই স্বাভাবিক ৷
আগেই বলেছি , তুমি যেভাবে ভাববে
, তোমার মস্তিষ্কও সেরকই ভাবতে বাধ্য
৷ চলো এবার দেখা
যাক , ব্রেক আপের পর
, কীভাবে নিজেকে অবসাদ থেকে
মুক্তি দিতে পারো ৷
৩) ইতিবাচক চিন্তাভাবনা (positive thinking) :
যেহেতু তোমার মস্তিষ্ক তোমার চিন্তা ভাবনার ক্রীতদাস ৷ সুতরাং মনে রাখবে ,ব্রেক আপের অবসাদ কাটাতে হলে , যতটা পারো নিজেকে একটু বেশি পরিমান সময় দিয়ে , সবকিছু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করো ৷ কথা দিচ্ছি , ভাবতে ভাবতে একটা রাস্তা ঠিক বের হতে বাধ্য , যা তোমাকে সব অবসাদ থেকে মুক্তি দেবে ৷ কিন্তু সেই রাস্তা অবশ্যই বের হবে , যার ভিত্তিই হল ইতিবাচক ভাবনা ৷
উদাহরন
হিসেবে যদি একটু বলি
, তবে কয়েকটা ইতিবাচক চিন্তা
ভাবনা পয়েন্ট আকারে আসতে
পারে :-
(i) যা
হয়েছে ভালোর জন্যই হয়েছে
৷ তার জন্য ভবিষ্যতের
দিকে তাকাও ৷
(ii) যে
সম্পর্কটা ভেঙেছে ,সেটা হয়তো কখনই
হবার ছিল না ৷
আজ না কাল সেটা
নষ্ট হতই হত ৷
(iii) হয়তো
সে তোমার উপযুক্ত ছিল
না ৷ অথবা তুমি
তার ৷
৪) নিজেকে ভালোবাসতে শেখো (self love)
আমরা এ রকম পরিস্থিতির সন্মুখীন হলেই , সাধারণ  যা করে থাকি , তা হল আমরা নিজেকেই হারিয়ে ফেলি ৷ আমরা ভুলে যাই শরীরের যত্ন নেওয়া ৷ অর্থাৎ আমরা নিজেকে ভালোবাসতেই ভুলে যাই ৷ আর কেউ যদি নিজেকেই ভালোবাসতে না জানে , সে অন্য কাউকে ভালোবাসতেও কখনও পারে না ৷ নিজেকে ভালোবাসা বলতে যা বোঝায় তা হল—
(i) সময়
মতো স্নান,খাওদাওয়া করো
৷ শরীরকে সুস্থ রাখো
৷ তাহলে অনেক পজিটিভ
চিন্তা চলে আসতে বাধ্য
৷
(ii) ছেলেদের
ক্ষেত্রে চুল দাঁড়ি বড়ো
হলে , সেগুলো কেটে ফেল
৷ নিজেকে পরিপাটি রাখলে
, মনের ভেতর পজিটিভ এনার্জি
আসে ৷ এটাই হিউম্যান
সাইকোলজি ৷
(iii) বেশি
রাত অবধি না জেগে
, তাড়াতাড়ি ঘুমোও , পর্যাপ্ত পরিমাণ ঘুমাও ৷
তার জন্য দিনের বেলা
ভালো লাগার মতো , পরিশ্রমের
কাজ করো ৷
(iv) সকালে
উঠে শরীর চর্চা এবং
মেডিটেশন করো ৷ দেখবে
সারাদিন মনটা তরতাজা থাকবে
এবং বিভিন্ন রকম কাজের জন্য
এনার্জি আসবে , যা তোমাকে
সেই অবস্থা থেকে দূরে রাখবে ৷
(v) বন্ধুদের
সাথে খোলামেলা আড্ডায় অংশ নাও
। দেখবে
সবার মধ্যেই কম বেশি দুঃখ রয়েছে । সব ভুলে কীভাবে নতুন ভাবে বাঁচা যায় — তার আলোচনা করো । দেখবে একদিন যা নিয়ে কেঁদেছিলে , তা নিয়েই একদিন হাসাহাসি করবে ।
জেনে রাখুন : চুমু খাওয়ার ১০ টি উপকারিতা
৫) নিজেকে খুঁজে বের করো :
এরকম পরিস্থিতির শিকার হলে , দেখবে অতীত রোমন্থনের জন্য অজস্র সময় তুমি বের করে নিচ্ছ ৷ যে সব ভাবনায় তোমার কিচ্ছু লাভ তো হবেই না — সময় নষ্ট ছাড়া ৷ আর সেটা তুমি বুঝতে পারবে অনেক পরে ৷ তাই সেই অবসর গুলোয় অতীত রোমন্থন না করে , বরং নিজেকে নিয়ে চিন্তা করো ৷ তুমি তোমাকে খুঁজে বের করো ৷ তোমার কোন কাজটা ভালো লাগে , যেটা তোমার জীবনের একটা প্যাশান ৷ সেই কাজে নিজেকে ব্যস্ত করে তোলো ৷ দেখবে তখন এই সমস্ত বাজে চিন্তা থেকে তোমার মস্তিষ্ক অন্যদিকে ডাইভার্ট হতে বাধ্য ৷ মনে রাখতে হবে প্রতিটা আঘাত আসলে , জীবন তৈরীর একটা ভিত এবং অনুপ্রেরণাও বটে ৷
৬) সত্যিটাকে মানতে শেখা :
সত্যিটাকে মানতে শেখো ৷ যাকে তুমি সবচেয়ে আপন ভাবতে , তার সাথে হঠাৎই ব্রেক-আপ হওয়া , অস্বাভাবিক কিছু নয় ৷ কিন্তু এরকম কিছু ঘটলে , আমরা অলীক এবং অবাস্তবতার উপর নিজেকে ভাসিয়ে দেই ৷ কোনো ভাবেই সেই ছিন্ন হওয়াটাকে মানতে পারি না ৷ তাকে ছাড়া পৃথিবীতে কেউ বাঁচবে না , এতো সম্পূর্ণ মিথ্যে কথা ৷ তাই সত্যটাকে সত্য হিসেবে গ্রহণ করো ৷ দরজা , জানালা বন্ধ করে প্রাণ খুলে কাঁদ ৷ নিজেকে বোঝাও , হ্যা তোমার জীবনে এটাই হয়েছে ৷
৭) সম্পূর্ণভাবে নিজেকে বের করে আনা :
মৃত্যু এবং ব্রেক আপ , দুটো আসলে একই জিনিস ৷ মৃত্যুতে শরীরের অবলুপ্তি ঘটে ৷ আর ব্রেক আপে সম্পর্কের ৷ তাই যেখানে সম্পর্ক শেষ , তাকে নিয়ে মিথ্যে মিথ্যে ভেবে কষ্ট পাওয়ার অর্থহীন ৷ তার সঙ্গে সম্পর্কের যত রকম মাধ্যম ছিল , সম্পুর্ণভাবে তার থেকে নিজেকে ছিন্ন করো ৷ যেমন ফোন নম্বর , হোয়াটস-আপ , ফেসবুক প্রভৃতি থেকে তাকে ব্লক করো ৷ কেননা সম্পর্ক ছিন্ন হওয়ার পর , তার সাথে এমনি এমনি যোগাযোগ থাকলে , তাতে তোমার কষ্ট শুধুই বাড়াবে ৷
৮) ভেতরে কোনো অভিমান বা ক্ষোভ পুষে রেখো না :
তোমার
সবচেয়ে কাছের মানুষ , তোমার
থেকে হঠাৎ মুখ ফিরিয়ে
নিলে , যে যন্ত্রণা কাজ
করে ৷ সেটা যাতে
কখনই তোমার ভেতরে ক্ষোভ
সঞ্চার না করে ৷
যদি করে তবে প্রথমেই
বুঝবে , আসলে তোমাদের সম্পর্কটা
প্রেম বা ভালোবাসার ছিল
না ৷ সেটা আসলে
চাওয়া পাওয়ার সম্পর্ক ছিল
৷তাই শেষ হয়েছে মানে
, এক অর্থে ভালো হয়েছে
৷ তোমার জন্য উত্তম
কিছু অপেক্ষা করছে — এটাই বুঝবে ৷
সুতরাং বন্ধুরা , এসব আলোচনায় যে বিষয়গুলো উঠে এল , তা থেকে একটা বিষয় আমাদের বুঝতে আর অসুবিধে নেই যে , ব্রেক-আপের পর যে স্বাভাবিক অবসাদ নেমে আসে আমাদের মনে ৷ তা থেকে মুক্তির পথ কেবল তোমাকে তুমিই দেখাতে পার ৷ অন্য কেউ এসে তোমার ভেতরের দুঃখ যন্ত্রণার উপশম দিতে পারে না ৷ জীবন তোমার , সুতরাং তোমার ভালো তোমাকেই বুঝে নিতে হবে ৷ সুতরাং বন্ধুরা ভেঙে পড়লেও , প্রতি মুহুর্তে নিজেকে নিজস্ব ভাবনায় তাড়িত করো ৷ কেননা পৃথিবীতে তোমার একমাত্র বিকল্প কেবল তুমি ৷ বন্ধুরা লেখাটি কেমন লাগল কমেন্ট করে জানাও । এরকম আরো লেখা পেতে আমাদের ফেসবুক পেজ এ সঙ্গে থাকো । আর শেয়ার করতে কিন্তু ভুলো না , কে জানে কোনো বন্ধুর জীবনে হয়তো কাজে লাগতে পারে । আর তা তোমার শেয়ার করার ফলেই হয়তো সম্ভব হলো ।
This Article Is Written By
Mithun  Roy
Writer - Contributor
The post ব্রেক-আপের পর কীভাবে নিজেকে ভালো রাখবে ? appeared first on প্রেরণাজীবন.
কেন সুখী কাপলরা নিজেদের সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে বেশি পোস্ট করে না ?
বর্তমানের এই ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না এরকম মানুষ পাওয়া ভার ।  আমাদের অনেকেই নিজেদের জীবনের প্রতিদিনের প্রায় প্রতিটা মুহূর্ত সোশ্যাল সাইটগুলোতে শেয়ার করি । আমরা অনেক সময়ই দেখে থাকি যে কাপলরা নিজেদের বিভিন্ন পোস্টে ট্যাগ করা , কমেন্টে মেনশন করা বা অন্যান্য ভাবে নিজেদের ভালোবাসা সোশ্যাল মিডিয়াতে সকলের সঙ্গে শেয়ার করে । এটা ভালো না খারাপ সেটা বিচার করার আমরা কেউ না , কারন নিজেদের লাইফ সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা বা না করা পুরোপুরি তাদের নিজেদের ইচ্ছে ।  কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা আর তার মানেই সেই সম্পর্কের গভীরতা প্রমাণিত হওয়া কিন্তু সবসময় সত্যি না ।  আমরা হয়তো সকলেই এই প্রবাদটা জানি যে –
ফাঁকা কলসির আওয়াজ বেশি
ঠিক কী কী কারনে সুখী কাপলরা নিজেদের সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে বেশি পোস্ট করে না সেগুলি হল :
১. সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করা মানেই হলো অনেক লোকের সাথে সেই ঘটনা শেয়ার করা , এবং অনেক ক্ষেত্রেই সুখী কাপলরা চায় না যে তাদের পার্সোনাল জীবনে অন্য কেউ নিজের মতামত বা পরামর্শ দিক । অনেক ভালোবাসা ভেঙে যাওয়ার পেছনে দায়ী থাকে নিজেদের দোষের থেকে বেশি অন্যদের দেওয়া ভুল পরামর্শ ।
২. সম্পর্কে ভালো খারাপ দুটো পরিস্থিতিরই সম্মুখীন হতে হয় সকলকে ।  সুখী কাপলরা নিজেদের সম্পর্কের বিভিন্ন সমস্যা নিজেরাই মিটিয়ে নিতে পারে , সকলকে জানিয়ে সকলের মতামত বা পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় না ।
৩. সম্পর্কের প্রতিটা মুহূর্তে কি চলছে , ভালোলাগা , খারাপলাগা এইসব তারা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে পছন্দ করে ।
৪. তারা তাদের একসাথে কাটানো মুহূর্তগুলো এতটাই উপভোগ করে যে , প্রতি মুহূর্তের ছবি তুলে আপলোড করার সময় বা ইচ্ছা কোনোটাই তাদের থাকে না ।
জেনে রাখুন : চুমু খাওয়ার ১০ টি উপকারিতা
৫. নিজেদের মধ্যে হওয়া কোন ঝগড়া বা সমস্যা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সকলের দৃষ্টি আকর্ষণ করার কোনো মানে নেই , এতে সমস্যার  সমাধান হওয়া তো দূর উল্টে মানুষের গসিপ করার খোরাক হবে ।
৬. সুখী কাপলদের নিজেদের ভালোবাসার উপর এতটাই ভরসা থাকে যে , সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তা লোকের সামনে বার বার জাহির করার প্রয়োজন হয় না।
উপরের পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করার মানে এই না যে , নিজেদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা মানেই সম্পর্ক দুর্বল , কিন্তু যেমনটা আমরা সকলেই জানি : ” Too much of anything is good for nothing ” . তাই সবকিছুই একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত করা ভালো ।
পোস্টটা কেমন লাগলো এবং তোমাদের কোনো মতামত থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও । নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো ।
The post কেন সুখী কাপলরা নিজেদের সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে বেশি পোস্ট করে না ? appeared first on প্রেরণাজীবন.
Relationship এ আসার পর মানুষ মোটা হয়ে যায় কেন ?
University of Queensland in Australia  তে একটি গবেষণায় প্রায় পনেরো হাজার মানুষের উপর দশ বছরকাল ধ’রে সংগৃহীত তথ্যের ভিত্তিতে দেখা গেছে , এক এক জনের গড়ে ১৫ পাউন্ড করে ওজন বেড়ে গেছে । এটা দেখা গেছে যারা single তাদের নয়,  যারা relationship এ রয়েছেন শুধু তাদের ক্ষেত্রেই । তাছাড়া একটি Unspoken rules of relationship অনুসারেও এ কথা আমরা শুনি এবং জানি , যে সম্পর্কে আবদ্ধ হবার পর ওজন বেড়ে যায় । সোজা বাংলাতেও লোকে বলে যে , বিয়ের পর মানুষ মোটা হয়ে যায় । কিন্তু  এর কারণগুলো আন্দাজ করতে পারলেও হয়তো লিখিত বয়ানে সে ভাবে কোথাও একত্র দেখতে পাবো না ।
তাহলে এসো জানার চেষ্টা করি কী সেই কারণগুলি , যে কারণে সম্পর্কে আবদ্ধ হবার পর মানুষ মোটা হয়ে যায় বা ওজন বেড়ে যায় ।
১. সকলের কাছে নিজেকে বেশি আকর্ষণীয় করে তোলার চাহিদা কমে যায় :
নতুন সম্পর্কে আসা বা বিয়ের পর বর বা কনে উভয়কেই প্রথম প্রথম সকলের কেন্দ্রমনি হয়ে থাকতে হয় । তখন আর সকলের আকর্ষণের জন্য বাড়তি পরিশ্রম ক’রে ফিট থাকার ইচ্ছেটা থাকে না । নানা পোশাক আর সজ্জায় নিজের স্বাস্থ্য ঢাকা পড়ে যায় । শুধু বাইরের সজ্জায় নজর থাকায় –শরীরের ব্যায়াম বা কঠোর পরিশ্রম কিংবা অনুশীলনের প্রতি আগ্রহ কমে যায় (You don’t need to attract anyone )। বিশ্বাস হোক বা না হোক গবেষণায় উঠে এসেছে মানসিকতার এই তত্বটিই ।
২. নতুন কারো সামনে নিজেকে উপস্থাপনের ব্যাপার নেই :
এটা ঠিক যে বিয়ের পর নিজেকে নতুন কারো সামনে নিখুঁত দেখানোর জন্য ভাবতে হয় না । মানসিকভাবে আপনজনের কাছে ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়ায় মনে মনে একটা তত্ব কাজ করে তা হলো , নিজেকে আর নতুন  করে উপস্থাপনের প্রয়োজন নেই ।
একটু সোজা কথায় বলে যায় , ভালোবাসার মানুষটি তো ভালোবাসবেনই । তার কাছে তো সবই উজাড় করে দেওয়া হয়েছে । নিজেকে তাই এই Slim দেখানোর বাসনাটাই কমে যায় — যেমন চেষ্টাটা সম্পর্কে আসার প্রাকমুহূর্ত পর্যন্ত ছিল । আর অপরের কাছে শরীরীভাবে আকর্ষণীয় দেখাবার কোনো প্রশ্নই আমাদের বাঙালি সংস্কৃতিতে নেই ।
৩. শরীরের প্রতি বাড়তি নজর দেওয়া বা শরীরচর্চায় অনিচ্ছা :
নব সম্পর্কে আবদ্ধ দুজনেরই সময়গুলো খুব মধুরভাবে অতিবাহিত হয় । ফলে কমতে থাকে দৌড় ঝাঁপ এই জাতীয় কাজের পরিসর আর শরীরচর্চা করার সময় এবং ইচ্ছাও ।
এক কথায় বলতে গেলে ভালো মুহূর্তগুলো উপভোগের আড়ালে কসরত করার বাসনা আর সময় সবই হারিয়ে যেতে থাকে ।
৪. প্রশংসা আসতে থাকায় খুশিতে ভরে ওঠা :
বাঙালি কালচারে কেন , প্রায় সমস্ত মানুষের মধ্যেই বিবাহ একটি বিশেষ আনুষ্ঠানিক মর্যাদায় ভূষিত । রিলেশনশিপে থাকা বলতে বাংলায় বুঝতে পারি বিবাহিত সম্পর্কে থাকা , যেখানে একসঙ্গে নারী-পুরুষ জীবনের সহযাত্রী হয় । এই অবস্থায় সদ্য বিবাহিত নারী-পুরুষ তাদের বিবাহের সাজসজ্জা আলোক উজ্জ্বল দিন গুলির মধ্যে থেকেই শুরু হয় চারদিক থেকে প্রশংসা আসা । ” তুই খুব সুন্দর লাগছিস এখন” —ইত্যাদি প্রশংসা শরীর ও মনকে খুশিতে ভরিয়ে দেয় । এই মানসিকতার ফলে শারীরিক কসরত করার ইচ্ছা কমে ” সুখী ” স্থিরতা দান করে । আর মাছে ভাতে বাঙালির দিবানিদ্রার সুখ নিয়ে থাকলে মোটা হয়ে যেতে আর কতক্ষণ । তবে একটা কথা ওজন বেড়ে যাওয়া ব্যাপারটা রোজ এত সূক্ষ্মভাবে ঘটে যে প্রতিদিনের দেখা কাছের মানুষের চোখে ধরাই পড়ে না প্রায় । দীর্ঘকাল পর দেখা হওয়া কারো কাছে যেটা সহজেই ধরা পড়ে ।
৫. খাবার নিমন্ত্রণ ও নেতিবাচক খাবারের প্রভাব :
নতুন বর ,  নতুন বউ , —- বন্ধুবান্ধব-আত্মীয়-স্বজনের কাছ থেকে নিমন্ত্রণ আসতে থাকে । আর নিমন্ত্রণ করে কেউ নিশ্চয় তোমার ডায়েট চার্ট মেনে খেতে দেবেন না । এই অতিরিক্ত ভোজনের পর্ব যে মানুষের ওজন বাড়িয়ে দেয় ,  একথা বোধ হয় ভেতো বাঙালিকে আর বুঝিয়ে বলতে হবে না ।                                                                                                                        নেতিবাচক খাবারের প্রভাব বলতে বোঝানো হয়েছে ,  আদর আপ্যায়ন করে কিংবা অনুরোধ করে একটু বেশি খাইয়ে দেওয়া । মনে করে দেখো তো —” আরেকটু দেই ” , ” আরে খুব সামান্য দিচ্ছি খেয়ে নাও”  —– এই সামান্য খাওয়াটাকেই নেতিবাচক খাওয়া বলা যায় ।  স্বাস্থ্যের বিচারে ইচ্ছার অতিরিক্ত অনুরোধের বা আদরের খাওয়াটা যে ক্ষতি করে থাকে , তাতেই একে নেতিবাচক খাওয়া বলা হয়ে থাকে । মনে রাখতে হবে নিমন্ত্রণ খাওয়ানোটা তোমার স্বাস্থ্যের ভালো হোক এটা তারা চাইবেন না —- যতটা চাইবেন নিজের অহংকারের তৃপ্তি “ভালো খাওয়ালাম ” বলতে পারা ।
৬. ছুটি উপভোগ করায় Routine – Break :
একথা তো ঠিকই সম্পর্কে আসার পর দু’জন একসঙ্গে থাকার প্রবণতা তৈরি হয় । আর তার থেকেই কমে যায় কাজের সময় টুকু । যাই হোক না কেন — ঘুরতে যাওয়া—- পরস্পরকে সময় দেওয়া —-ভালো ভালো সময় কাটানো ইত্যাদির ফলে বেড়ে যায় বিরতির পরিমাণ । একথা সত্য যে নিয়মিত কাজের মধ্যে নিয়ম করে বিরাম দরকার । কিন্তু সদ্য বিবাহিতদের ক্ষেত্রে ছুটির পরিমাণ ওই ” নিয়ম মেনে ” আর হয় না । এই অতিরিক্ত এবং পর পর ছুটির ফলে শরীরের নিয়মমাফিক চালচলন খাওয়া দাওয়া হয়ে ওঠে না । ওজন বেড়ে যাওয়ার এটাও একটা কারণ ।
৭. লোকে কী ভাববে , Don’t care মানসিকতা :
সম্পর্কে আবদ্ধ হবার পর যাবতীয় ফোকাস গড়ে উঠতে থাকে আপন মানুষটিকে কেন্দ্র করে । ধীরে ধীরে সুখ স্মৃতি নিয়ে নিজস্ব কাজে থিতু হতে থাকে সবাই । এই অবস্থা চলতে থাকায় লোকের বলা কথার প্রতি বাড়তি কোনো নজর থাকে না । ডোন্ট কেয়ার মানসিকতা তৈরি হয় । কিরে ” মোটা হয়ে যাচ্ছিস ” ধরনের কথা গুলির প্রতি আর নজর দেওয়ার ইচ্ছে থাকে না ।  ওজন বাড়তে থাকলে সাধারণত হঠাৎ করে দেখতে আসা মানুষরাই টের পান । সঙ্গে থাকা সঙ্গীর চোখে ততটা ধরা পড়ে না । লোকে কি বলবে বা  ভাববে সেদিকে নজর থাকে না বলেও ওজন বাড়তেই থাকে ।
এরকম অনেক কারণই তো জানলাম । এবার যারা সদ্য সম্পর্কে আবদ্ধ হয়েছো বা হতে যাচ্ছো তাদের ভয় পাওয়ার কিছু নেই । অনেকেরই তো শারীরিক ফিটনেসের জন্য একটু ওজন বাড়ানো ভালো । তবে এই ওজন বৃদ্ধিটা যেন শরীরের কাঠামো অনুসারে মানানসই হয়।
ভয় পেয়ো না —- কিছু টিপস দিয়ে দিচ্ছি যারা অতিরিক্ত ওজন বেড়ে যাওয়াটা চাও না তারা এই কথাগুলো মনে রাখবে :
i) দিনের বেলায় বিশ্রাম নেবে , কিন্তু টানা  অনেক্ষণ ঘুমোবে না ।
ii) নিজের বাড়িতেই খাবারের ক্ষেত্রে সংযত হতে চেষ্টা করো ।
iii ) আত্মীয়ের বাড়ি বা কোথাও নিমন্ত্রণ পেলে তাদের ভালোভাবে বুঝিয়ে আগেই জানিয়ে দাও যে , তোমার খাবারের কয়েকটি নিয়ম , যেমন খাবারে ফোরটি পার্সেন্ট স্যালাড আর টক দই থাকতে হবে । ফ্রুট অথবা ফ্রুট জুস এর কথাও আগেই জানিয়ে দাও ।
iv ) দুজনেই একটি স্বাস্থ্যকর খাবারের চার্ট তৈরি করো যা দুজনেই মেনে চলবে ।
v) হানিমুনে গিয়ে ডাব ,  ফ্রুট জুস , মাছ প্রভৃতি খাবার বেশি করে খাবে , আর এড়িয়ে যাবে জাঙ্ক ফুড , ফাস্ট ফুড , চর্বি ও মাংস জাতীয় খাবার ।
vi ) এটাই সময় নতুন ফুড হ্যাবিট তৈরি করার । ভালবাসার বন্যায় ভেসে যাক পুরনো অভ্যাস । নতুন ভালো অভ্যাস ভালোবেসেই তৈরি করে ফেলো ।
বন্ধুরা আজকের লেখাটি কেমন লাগলো কমেন্ট করে জানাও । আর হ্যাঁ , বন্ধুদের শেয়ার করতে ভুলোনা । আমাদের ফেসবুক পেজে থেকো আবার দেখা হবে । খুব ভালো থেকো সুস্থ থেকো।
The post Relationship  এ আসার পর মানুষ মোটা হয়ে যায় কেন ? appeared first on প্রেরণাজীবন.