সফল হওয়ার নিয়ম Archives - প্রেরণাজীবন
প্রতিদিনের জীবনকে সফল করতে অত্যাধুনিক ১০টি টিপস
জীবনকে সফল করতে টিপস
This Article By Kishore Majumder
“সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা।” – ভিন্স লম্বারডি
সবই তো সুখী হতে চায় । মানুষের জীবন নিজের নিজের দ্বারাই চালিত হতে পারে । কিন্তু বেশীরভাগ মানুষই স্রোতের অনুকূলে চলতে থাকে । তুমি যদি সহজ ও সুন্দরভাবে তোমার আধুনিক ব্যস্ত জীবনকে সফল ও সুন্দর করতে চাও , তাহলে এই ছোট্ট ছোট্ট ১০ টি টিপস মনে রেখো ।
১. জড়িয়ে ধরতে শেখো। জড়িয়ে পড়তে যেও না :-
তোমার দুটো হাত – একটি নিজেকে পরিষেবা দেবার জন্য , অপরটি অপরকে সাহায্যের জন্য । কথাটি ঠিক । কিন্তু মনে রাখতে হবে তুমি নিজে বৃহত্তর লক্ষ্যে এগিয়ে যাচ্ছ । তাই যে কোনো ছোট ছোট ক্ষেত্রে কাজ করো , সাহায্য করো । সেখানে নিজেকে আটকে রেখো না । আমরা প্রতিদিনের জীবনকে ব্যস্ত ও বোরিং করে তুলতে থাকি আমাদের ভালোবাসার কাজগুলোর বাইরে বাড়তি কাজে জড়িয়ে পড়তে থাকি। তাই যদি বড় হতে চাও তাহলে ঠান্ডা মাথায় ভালো লাগা বিষয়কে জড়াও আপত্তি নেই । কিন্তু নিজে সেখানে জড়িয়ে পড়ো না । আবেগের বশে নিজেকে সবার সামনে বড় করতে গিয়ে কথা দিয়ে ফেলো না ।
২. কাউকে সত্যিকারের ভালোবাসলে, তার অজান্তেই তার কল্যাণ করে যাও :-
ভালোবাসাতে অনেক দুঃখ-কষ্ট ও যন্ত্রনা থাকতে পারে । কিন্তু এটাও সত্যি যে ভালোবাসাই পারে মানুষের জীবনকে অর্থবোধক করে তুলতে। কাজেই তুমি তোমাকে এমন ভাবে গড়ে তোলো যাতে ভালোবাসো কিন্তু ভালোবাসা পাওয়ার জন্য প্রত্যাশা বেশি না থাকে । ভালোবাসার মানুষের জন্য ভেতর থেকে কল্যাণ কামনা করো , তার সুখের কথা ভাবো । দেখবে তুমি তোমার ভালোবাসার কাছেই বিজয়ী হয়ে উঠছো । বিনিময় চাইলে কম পড়তে বাধ্য। কারণ , চাহিদা কোনোদিন শেষ হয় না।তাই ভালোবাসাকে নিজের প্রেরণা ও উন্নয়নের পথ করো — সওদা নয় ।
৩. আলোচনা করো মন খুলে। সমালোচনা করো লোক বুঝে :-
আমরা আলোচনা সমালোচনা করতে ভালোবাসি । বর্তমান সমাজে বেশিরভাগ মানুষই সমালোচনা করে থাকেন । কিন্তু তুমি যে কোনো মানুষের সামনে সমালোচনা করতে যেও না — তাহলে তুমিও ওই এভারেজ এর দলে পড়বে । নিজের ব্যক্তিত্ব উন্নত করতে চাইলে লোক বুঝে সমালোচনা করো , যিনি তোমার সমালোচনার অবমূল্যায়ন করে তোমার সম্পর্কে ভুল ধারণা নেবেন না । আর যখন খুব কাছের মানুষের সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করবে , তখন প্রাণ খুলে কথা বলো। কারণ আলোচনায় মানুষ নিজে সমৃদ্ধ হয়ে থাকেন। সেখানে আড়াল থেকে গেলে নিজের ধারণা অস্পষ্ট ইহেকে যেতে পারে।
আরও পড়ুন : ভয়কে জয় করতে চাও ? তাহলে তার মুখোমুখি হতে শেখো
৪. বন্ধুত্বকে সম্মান দাও কিন্তু ব্যক্তিত্বকে বিকিয়ে দিও না :-
তোমার বন্ধুকে সম্মান দাও। সম্মান বলতে তার কথা শোনো , তার পরামর্শ নাও । কিন্তু এমনভাবে ফ্রী হয়ে মিশবে যাতে সে তোমার উপর জোর খাটাতে না পারে। মনে রেখো , নেশা করা , অনর্থক মজা করা এসব বিষয় বন্ধুরাই তোমাকে বাধ্য করবে । তাদের সম্মান রাখতে গিয়ে হয়তো তুমি তোমার ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে ফেললে। এতে কিন্তু বন্ধু হলেও সে তোমার ক্ষতিই করতে থাকবে। তাই বলা হয় বন্ধুকে সম্মান দাও , প্রাণ খুলে মেশো। কখোনই নিজের আদর্শ বিকিয়ে দিও না।
৫. চলতে শেখাটাই শেষ কথা নয়। থামতে জানাটাই আসল কথা :-
“চলাই জীবন , থেমে যাওয়ায় মরণ ” আক্ষরিক কথাটি সত্য। কেন না জীবন মনেই চলমানতা , আর জড়তা মৃত্যুরই নামান্তর । বাস্তব জীবনে কোন কাজ বা কোনো সম্পর্ক যেগুলো আর এগোনো উচিত নয় , সেটা আমরা অনেক সময়ই বুঝতে পারি না। হয় অভ্যাসের বশে , নয়তো আবেগের বশে নিজেই নিজের সীমানা লঙ্ঘন করতে থাকি । আর তার ফল হতে থাকে উল্টো । যতই বেরুতে চাই ঠিক ফাঁদের মতো ততই ছটফট করতে থাকি । জীবনের আসল বা বৃহত্তর উদ্যেশ্য ভুলে এসব ছোট্ট ছোট্ট বিষয়েই সময় , পরিশ্রম , অর্থ , উদ্যম হারাতে থাকি। তাই তুমি যদি জীবনকে সফল দেখতে চাও , তাহলে মনে রাখবে জীবনে শুধু চলতে জানলেই হবে না । কোথায় থামতে হবে তা জানা ও বোঝা খুব জরুরি ।
৬. সব ভালোবাসার মূল হল ভালো বাঁচা। তাই নিজেকে ভালো রাখতে শেখো :-
মনীষীদের মূল বক্তব্য হল নিজেকে ভালোবাসো । যদি সত্যি সত্যি মানুষ নিজেকে ভালোবাসতে শেখে তাহলেই সে অপরকে ভালোবাসতে শিখবে । নিজেকে ভালো রাখতে পারলেই অপরকেও ভালো রাখা সম্ভব । তাই নিজের ছোট ছোট খুশিকে গুরুত্ব দাও । প্রতিদিনের জীবনকে ভালোবেসে অর্থময় করে তোলো । ভবিষ্যতের বাসনায় বর্তমানকে দুঃসহ করে তুললে তুমি ও তোমার চারপাশের পরিবেশ অসহ্য মনে হবে । কাজেই ভালোভাবে বাঁচো ও নিজেকে ভালো রাখো ।
“তোমার নিজেরও নিজের কাছে ঠিক ততটাই ভালোবাসা ও স্নেহ প্রাপ্য যতটা এই মহাবিশ্বে অন্য যে কারোর।”- গৌতম বুদ্ধ
৭. প্রতিশোধ নয় প্রতিরোধ গড়তে শেখো :-
মানুষের স্বভাবেই রয়েছে জিঘাংসা প্রবৃত্তি ও প্রতিশোধ স্পৃহা। কেউ তোমার প্রতি অন্যায় করলে তুমি যদি তার বদলা নিতে চাও তাহলে তোমার মস্তিস্কে একটা চাপ তৈরি হবে । আর হয়তো প্রতিশোধের পর একটা ফিল গুড বোধ হয় । এটা তোমাকে তোমার কাজ ও মূল উদ্যেশ্য থেকে দূরে সরিয়ে রাখবে । ফলে তুমি তোমার উন্নয়নমুখী কাজ থেকে বিরত থাকবে । সমূহ ক্ষতি হবে তোমার নিজেরই । তাই ক্ষমা করতে শেখো । আর তোমার প্রতি অন্যায় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রতিরোধ গড়তে শেখো । প্রতিরোধ গড়তে শেখা মানে তোমার কাজে আরেকটি বাড়তি গতি নিয়ে আসা । কাজ যদি নাই করো তাহলে তো প্রতিরোধের ভাবনাই আসবে না তাই না ?
আরও পড়ুন : জীবন যুদ্ধে টিকে থাকতে কিছু অনুপ্রেরণামূলক উক্তি
৮. প্রত্যাশা সর্বদাই অপূর্ণ থাকে। তাই প্রত্যাশা নয় প্রচেষ্টা করো :-
মহাপুরুষেরা সর্বদা খুশি থাকেন । থাকতে পারেন এইজন্য যে , তারা কারো কাছে কিছু প্রত্যাশা করেন না । রবীন্দ্রনাথের ভাষায় ” চাইলেই কম পড়ে “। অর্থাৎ চাহিদার বৈশিষ্ট্য হল ক্রমবৃদ্ধি । নিজের কাজের মধ্যে ডুব মেরে যদি কাজকে ভালোবেসে যাও , দেখবে একের পর এক সাফল্য আসবে । সাফল্য পাওয়ার জন্যই কাজ করতে নেই । কোনো কিছুর প্রচেষ্টা করাটাও একটা সাফল্য । আর চরম সাফল্য তখনই আসবে , যখন কাজকে ভালোবেসে অনলসভাবে প্রচেষ্টার পর প্রচেষ্টা করে মানুষ । গীতাতেও বলা হয়েছে ” মা ফলেসু কদাচন” — অর্থাৎ ফলের আশা করো না ।
৯. শক্তি অর্জন করো। অপচয় নয় :-
বর্তমান সমাজে তো দেখতেই পাচ্ছ , মানুষ কীভাবে শক্তি ও ক্ষমতার অপচয় করে । যার ক্ষমতা আছে সে তাকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে তৎপর । তোমার লক্ষ্য হওয়া উচিত শারীরিক বা সামাজিক শক্তি ও সক্ষমতা অর্জন করা । আর ক্ষমতা পেলে তার মর্যদা দেওয়া । ক্লাব , সংস্থা সংগঠন , পরিবার , রাজনীতি কিংবা কোনো সরকারি কোনো দায়িত্ব পেলে সেখানে নিজেকে সংযত রাখা খুব বুদ্ধিমানের কাজ । কেন না শক্তি সবার থাকে না । আর থাকলেও সবাই তার মর্যাদা দিতে জানে না । তুমি তোমার ক্ষমতাকে সঠিক কাজে লাগাতে পারলে দেখবে তুমি একজন সফল মানুষ হয়ে উঠছো ।
১০.ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করো। কোনোকিছুর জন্য ভালোবাসাকে ত্যাগ করো না :-
কারো কাছে ভালোবাসাই সব , আর কারো কাছে নাম , খ্যাতি , অর্থ , ক্যারিয়ারই সব । কিন্ত বাস্তবটা হল এটাই যে, অর্থ প্রতিপত্তি সব পাবার পরেও মানুষ অসুখীই থেকে যায় । এর কারণ কী ? যুগ যুগ ধরে মনীষীরা এটাই বোঝাতে চেয়েছেন যে, সুখ শান্তি মানুষের ভেতর থেকে আসে । কখনোই পার্থিব বাহ্যিক উপাদানে সুখ থাকে না । আর আশ্চর্যের বিষয় বেশিরভাগ মানুষ এটাই বিশ্বাস করে থাকেন যে, বাহ্যিক উপাদানই সুখ শান্তি লুকিয়ে আছে ।কেবল অর্থ প্রতিপত্তি পাবার পরেই মানুষ শান্তি পান না । অপেক্ষা করতে হয় অর্থের উপরে অন্য কিছুর। সেটা হল পরমার্থিক সম্পদ অর্থাৎ ভালোবাসা। মনীষীদের বাণীগুলোই প্রমান করে অর্থের বাইরে এমন কিছু আছে যা সুখ শান্তির উৎস । গবেষণায় জানা যায় , মানসিক কোনো অভাব থাকলে মানুষ সব থাকার পরেও একা হয়ে যায় ,আর এই একাকীত্বই অশান্তির মূল । তাই ভালোবাসা প্রয়োজন।কথাগুলো আবার ভুল বুঝো না । সত্যি বলতে কি এই ভালোবাসা কোনো মানুষ হতে পারে , বিষয় হতে পারে , আবার কোনো কাজও হতে পারে — যা তোমার একাকীত্বকে দূর করে ভালোলাগায় ভরিয়ে রাখতে পারে জীবন । তাই নিজের ভালোবাসাকে কখনোই ত্যাগ করো না । অর্থের ও খ্যাতির বিনিময়ে এই ভালোবাসাকে জলাঞ্জলি দিও না ।
তাহলে বন্ধুরা , আজ আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস জানলাম , যা আধুনিক ব্যস্ত জীবনকে সফল ও সুন্দর করে গড়ে তুলতে পারে । আশা করি আর্টিকেলটি তোমাদের ভালো লেগেছে । আমাদের ফেসবুক পেজে সঙ্গে থেকো তাহলে এরকম আরো অনেক লেখাই পেয়ে যাবে । আর হ্যাঁ মনে করে তোমার প্রিয়জনদেরও শেয়ার করে দিও । খুব ভালো থেকো , সুস্থ থেকো।
The post প্রতিদিনের জীবনকে সফল করতে অত্যাধুনিক ১০টি টিপস appeared first on প্রেরণাজীবন.